ওয়েবপেজকে পিডিএফ ফাইল হিসেবে সেভ করবেন যেভাবে: Save webpages as PDFs

প্রায়ই দেখা যায় কোন ওয়েবপেজকে সেভ করার দরকার হয়। কিন্তু সব ব্রাউজারে পেজ সেভ করার ব্যবস্থা থাকে না। থাকলেও হয়্ত ছবি ঠিকমত আসে না কিংবা অন্য কম্পিউটারে একই সংস্করনের ব্রাউজার ইন্স্টল করা না থাকলে কম্প্যাবিলিটির সমস্যা হয়। সেক্ষেত্রে পিডিএফ ফাইল হিসেবে সেভ করতে পারলে সবচেয়ে ভালো হয়। গুগল ক্রোমে এই কাজের জন্য কোন ধরনের প্লাগ ইনের দরকার হয় না। শুধুমাত্র ctrl+P চাপুন। এবারে দেখুন Save as PDF নামে একটি অপশন আছে। এতে ক্লিক করুন। এবারে প্রিন্ট বাটনে ক্লিক করে কোন এক জায়গায় সেভ করে রাখুন। এতে যে পিডিএফ ফাইল তৈরী হবে তা থেকে আপনি যেকোন লেখা পরবর্তীতে কপি করতে পারবেন। আর ফায়ারফক্সে একাজের জন্য অনেক প্লাগ ইন থাকলেও গুগল ক্রোমের মত ভালো ফল দেয় না। যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা ডলফিন ব্রাউজারে এই সুবিধা পেতে পারেন। এজন্য web2PDF প্লাগ ইনটি ইন্সটল করে নিতে হবে। এটি পিসির মত ফরম্যাটে পিডিএফ ফাইল তৈরী করে তারপর ডাউনলোড করে। এক্ষেত্রে বাড়তি কিছু ডাটা খরচ হবে বৈকি। তবে যে কোন ডিভাইসে যে কোন ব্রাউজারে এই সুবিধা পেতে ভিজিট করুন http://web2pdfconvert.com/ এখানে যে পেজটি সেভ করতে চান তার লিংক দিন। কিছুক্ষনের মধ্যেই পিডিএফ ফাইলটি প্রস্তুত হয়ে যাবে। এবারে ডাউনোলোড করে নিন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ

কম্পিউটার এ ভাইরাস দূর করার উপায়

কম্পিউটার এ ভাইরাস দূর করার উপায়

কম্পিউটার ব্যাবহারকারীর মধ্যে আমরা অনেকেই জানি উইন্ডোজ সেটাপ দিলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়, কিন্তু অন্য ড্রাইভের ভাইরাস গুলো আগের মতই পিসিতে সংসার বেঁধে বসে থাকে। তার উপর অনেক ভাইরাস এতই মারাত্বক হয় যে, তার জন্য এন্টিভাইরাসই ইন্সটল করা যায় না, তাহলে পিসির এসব ভাইরাস পিসিতেই থাকবে।
অনেকেই জানতে চায় তাহলে কি পিসি ফরম্যাট করা (কম্পিউটারের সব ডাটা জলাঞ্জলি দেয়া) ছাড়া কোনো উপায় নেই?
অবশ্যই আছে। সাধারণত যে সকল ভাইরাস আপনার পিসিতে এন্টিভাইরাস ইন্সটল করতে দেয় না বা আপনার এন্টিভাইরাস দিয়েও যায়না তার কারণ, তারা আপনার পিসিতে সক্রিয় আছে বলেই তারা আপনাকে এন্টিভাইরাস ইন্সটল করা থেকে বিরত রাখতে পারে আর আপনার এন্টিভাইরাস এর ক্ষমতাকেও হারাতে পারে। সুতরাং, এমন কিছু করতে হবে যেনো, ভাইরাসগুলো সক্রিয় না থাকে।
পিসিতে ভাইরাস তখনই সক্রিয় হয়,যখন আপনি আপনার পিসির ড্রাইভগুলো ওপেন করেন। ধরুন, আপনার পিসিতে সিস্টেম ড্রাইভ ছাড়া অন্য ড্রাইভে ভাইরাস আছে। এখন আপনি যদি ওইন্ডোজ সেটাপ দিয়ে আবার আপনার ড্রাইভগুলো ওপেন করেন, তাহলে ভাইরাসগুলো আবার সক্রিয় হবে।

ভাইরাস দূর করার উপায়
১) প্রথমেই আপনি উইন্ডোস সেটাপ দিন।
২) এখুনি মাদারবোর্ডের সিডির সফটওয়্যারগুলো (সাউন্ড,ল্যান,চিপসেট,ভিডিও) ইন্সটল করবেন না।
৩) ওইন্ডোজ সেটাপের পরে প্রথম যখন কম্পিউটারটি অন করবেন তখন “MY Computer” এ বা এর কোনো ড্রাইভেও যাবেন না। এর ফলে আপনার পিসির ভাইরাসগুলো সক্রিয় হবে না।
৪)এখন এন্টিভাইরাসের সিডি অথবা পেনড্রাইব থেকে এন্টিভাইরাস সফ্টওয়্যারটি ইন্সটল করুন। পেনড্রাইভ কম্পিউটারে প্রবেশ করানোর সময় shift প্রেস করে রাখুন যেনো তা নিজ থেকেই ওপেন না হয়।
৫) এখন “MY Computer” থেকে প্রত্যেকটি ড্রাইভ থেকে স্ক্যান করলেই ভাইরাস গুলো মুক্ত হয়ে যাবে। তবে সতর্ক থাকতে হবে যে স্ক্যান করার আগে যেন কোন ড্রাইব ওপেন না হয়। এতে অন্যড্রাইভের ভাইরাসগুলো সক্রিয় হয়ে যেতে পারে।
এই নিয়মে আপনার কম্পিউটারের ৯৯.৯৯% ভাইরাস চলে যাবে আশা করি। আর আপনার উইন্ডোস এর সিডি যদি Auto-MotherBoardSoftware গুলো ইন্সটল করে তবে আপনাকে এমন এক সিডি নিতে হবে যেটা তা করেনা। একবার কাজটা করে ফেলে আপনি আবার আপনার পছন্দের ভার্সন এ চলে যেতে পারেন।

Softaculous দিয়ে জুমলা ইন্সটল

Softaculous দিয়ে জুমলা ইন্সটল

জুমলা আপনি বিভিন্য ভাবে ইন্সটল করতে পারবেন। আজকে আমরা একটি পদ্ধতি দেখে নিব। এই পর্বে আমরা দেখব কিভাবে জুমলা ইন্সটল করতে হবে Softaculous সফটওয়্যার এর মাধ্যমে। আপনার সি প্যানেল এর মাঝে ঢুঁকে দেখুন Softaculous নামের একটি সফটওয়্যার আছে যা দিয়ে খুব সহজে আপনি জুমলা ইন্সটল করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি জুমলা ইন্সটল করা।
১। আপনার সি প্যানেল এর মাঝে ঢুকুন এবং Software Services মেনুতে চলে যান।
২ এবার আপনি Software Services মেনুর ভিতরে দেখুন Softaculous লিখা আছে সেখানে ক্লিক করুন।
৩। এবার এখনে দেখুন “Portal/CMS” নামের একটি অপশন আছে এটায় ক্লিক করুন।
৪। এবার ইন্সটল এর কাঝে ক্লিক করুন।
৫। এবার আপনার কিছু তথ্য প্রদান করতে হবে আপনার ওয়েবসাইট সম্পর্কে।
• Site Name: এখানে আপনার সাইটের নাম দিন।
• Site Description: আপনার সাইট সম্পর্কে কিছু লিখুন।
• Admin Username: অ্যাডমিন নেম দিন যে নাম দিয়ে লগিন দিয়ে আপনি আপনার পুরো সাইট কনট্রোল করতে পারবেন। এখানে সাধারণ ভাবে Admin দেয়া থাকে অবশই এই নামটি বদল করে নিজের ইচ্ছে মত নাম দিন তাহলে সাইট হ্যাকিং হতে সুরক্ষা থাকবে।
• Admin Password: আপনার অ্যাডমিন নেম এর জন্য একটি পাসওয়ার্ড দিন। খুব শক্তিশালী দেবার চেষ্টা করুন।
• Admin Email: এখানে অ্যাডমিন এর ই মেইল ঠিকানা দিন। মনে রাখবেন এই ই মেইল ঠিকানা ভুল করেও কাউকে জানাবেন না। তাহলে হ্যাকিং থেকে আপনার সাইট কিছুটা নিরাপদ থাকবে।
• Real Name: যদি চান এখানে আপনার আসল নাম দিতে পারেন।
৬। অবশই মনে রাখুন সাধারণ ভাবে Softaculous দিয়ে জুমলা ইন্সটল করলে একটি ফোল্ডার এর মাঝে জুমলা ইন্সটল হয়ে যাবে। তাই In directory থেকে joomla লিখাটা মুছে দিন তাহলে সরাসরি রুটে ইন্সটল হবে অন্যথায় সাব ডোমেইন হয়ে যাবে।
৭। সমস্ত কিছু ভালো করে চেক করে আবার ফাইনাল ভাবে ইন্সটল এর মাঝে ক্লিক করুন তাহলে শেষ হয়ে গেল জুমলা ইন্সটল করা।

DNS বা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস)

DNS বা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস)
ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) ডোমেইন নেমের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য রাখার একটি ব্যবস্থা। এটি মূলত ফোন বুকের মত কাজ করে। এটি সাধারণ মানুষের বোধগম্য কম্পিউটারের হোস্টনেম যেমন example.com কে কম্পিউটারের উপযোগী আইপি এড্রেসে যেমন 208.77.188.166 রুপান্তর করে দেয়, যার মাধ্যমে নেটওয়ার্কিং যন্ত্রাংশগুলি তথ্য বিনিময় করে থাকে। এছাড়া ডিএনএস অন্যান্য তথ্যও রাখে, যেমন মেইল সার্ভারের তালিকা ইত্যাদি। ডিএনএস কিওয়ার্ড ভিত্তিক পুননির্দেশনা ব্যবস্থা পালন করে। বর্তমান ইন্টারনেট ব্যবস্থায় ডিএনএস একটি অবিচ্ছেদ্য অংশ।

ব্যবহার:
ডিএনএস ফলেই কোন সংস্থা বা প্রতিষ্ঠানকে নেটওয়ার্কের রাউটিং কি রকম হবে সেটি সম্পর্কে চিন্তা না করেও ডোমেইন নেম দেয়া যায়। নেটওয়ার্কের রাউটিং নির্ভর করে সংখ্যাভিত্তিক আইপি এড্রেসের উপরে। একারণে আইপি এড্রেস কোন কারণে পরিবর্তিত হলেও একই হাইপারলিংক বা ইন্টারনেট এড্রেস দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করা যায় বা মেইল পাঠানো যায়। সুতরাং নেটওয়ার্কের বাহ্যিক আকারের বা গঠনের ওপরে ওয়েবসাইটকে নির্ভর করতে হয় না। এছাড়া আইপি এড্রেসের তুলনায় ডোমেইন নেম অনেক সহজ হয়ে থাকে। যেমন “example.com” মনে রাখা যতটা সোজা এর আইপি এড্রেস 208.77.188.166 মনে রাখাটা ততটা সোজা হবে না। সাধারণ মানুষ ইউআরএল ও ইমেইল এড্রেস মনে রাখে, কম্পিউটার কিভাবে তা খুজে বের করবে তা চিন্তা করে না।

ডোমেইন নেম সিস্টেমে বিভিন্ন ডোমেইন নেম দেয়া ও সেগুলোকে আইপি এড্রেসের সাথে একীভূত করার কাজটি কয়েকটি অথরিটিভ নেম সার্ভারকে ভাগ করে দেয়া হয়। এসব সার্ভার আলাদাভাবে ডোমেইন নেম নিবন্ধন, পরিবর্তন করার কাজটি করে থাকে ফলে একটি কেন্দ্রীভূত সার্ভারের প্রয়োজন পড়ে না।
এছাড়া অন্যান্য সেবা সমূহ যেমন আরএফআইডি ট্যাগ, ইউপিসি কোড ইন্টারনেট হোস্টনেমের স্থলে আন্তর্জাতিক অক্ষর ব্যবহার ইত্যাদি কাজেও ডিএনএস ব্যবহার করা হয়।
কম্পিউটার মেশিনের সাংখ্যিক ঠিকানার বদলে মানুষের উপযোগী নাম ব্যবহার করা শুরু হয়েছিল টিসিপি/আইপি’রও আগে। আরপানেট যুগেও মানুষের উপযোগী নাম ব্যবহার হত। তখন অবশ্য অন্য পদ্ধতি ব্যবহৃত হত। ডিএনএস আবিষ্কার হয় ১৯৮৩ সালে, টিসিপি/আইপি চালুর কিছু পরেই। পুরনো ব্যবস্থায় নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটার এসআরআই (বর্তমানে এসআরআই ইন্টারন্যাশনাল) থেকে HOSTS.TXT নামে একটি ফাইল নিয়ে আসত। এই HOSTS.TXT ফাইল থেকেই সাংখ্যিক ঠিকানা থেকে নামের ম্যাপিং দেয়া থাকত। বর্তমানেও অধিকাংশ আধুনিকতম অপারেটিং সিস্টেমেও একটি হোস্ট ফাইল থাকে যার মাধ্যমে ব্যবহারকারীগণ ডিএনএসের সাহায্য ছাড়াই বিভিন্ন নামকে (যেমন www.example.net) আইপি এড্রেসের (যেমন 208.77.188.166) সাথে সংযোগ করতে পারেন। এই হোস্ট ফাইলের ওপর নির্ভরশীল ব্যবস্থার জন্মগত সমস্যা হচ্ছে যখনই কোন এড্রেসের আইপি এড্রেস পরিবর্তিত হবে, তখন এই এড্রেসের সাথে যোগাযোগে ইচ্ছুক সকল কম্পিউটারকে এই ফাইলটি আপডেট করতে হবে।

নেটওয়ার্কিংএর প্রসারের সাথে সাথে এমন ব্যবস্থার প্রয়োজন পড়ল যাতে কোন হোস্টের এড্রেস পরিবর্তিত হলেও যাতে তা কেবল একটি স্থানে রেকর্ড করে রাখলেও চলে। অন্যান্য হোস্ট ডাইনামিক্যালি এই পরিবর্তন জানতে পারবে নোটিফিকেশন ব্যবস্থার মাধ্যমে। এভাবে সার্বজনীন একটি ব্যবস্থার তৈরি হবে যাতে সকল হোস্টনেমকে তাদের সংযুক্ত আইপি এড্রেস দিয়ে চেনা যায়।

ফ্রি অনলাইন ভিত্তিক সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষন

ফ্রি অনলাইন ভিত্তিক সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষন

সম্প্রতি কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান JustEtc (Just et cetera) Technologies বিনামূল্লে অনলাইন ভিত্তিক সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষন শুরু করেছে। প্রতিষ্ঠানটির প্রশিক্ষন ভিত্তিক ওয়েব সাইট গুলো হচ্ছে

আপনি ওয়েবসাইট গুলোতে বাংলাতে আর্টিকেল এবং প্রশিক্ষন ভিডিও পাবেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর কম্পিউটার কোর্স থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় লেভেল এর কোর্স এর উপর প্রশিক্ষন প্রদান করা হয়েছে এবং আরও প্রদান করা হবে। সফটওয়্যার এবং ওয়েব ডেভেলপমেন্ট কম্পানিতে কাজ করার জন্য দরকারি প্রোগ্রামিং এবং অন্যান্য দরকারি দক্ষতার উপর ও প্রশিক্ষন ভিডিও এবং আর্টিকেল প্রদান করা হয়েছে।

ইতিমধ্যে প্রচুর শিক্ষার্থী ওয়েব সাইট গুলো থেকে সেবা নিচ্ছে। আপনিও ওয়েব সাইট গুলোর জন্য আর্টিকেল, পরিপূর্ণ টিউটোরিয়াল, এবং প্রশিক্ষন ভিডিও প্রদান করে বাংলাদেশ এর কম্পিউটার শিক্ষার্থী দের সেবায় এগিয়ে আসতে পারেন।

প্রতিষ্ঠানটি ইংরেজিতেও প্রশিক্ষন ভিত্তিক সেবা প্রদান করছে।

পিএইচপি / মাইএসকিউএল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে ইনস্টল করবেন

পিএইচপি / মাইএসকিউএল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করবেনঃ

M A Razzak

পিএইচপি / মাইএসকিউএল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট কিভাবে তৈরি করবেনঃ
1. এই বিষয়ে ভিডিও টিউটোরিয়াল পেতে এই লিঙ্ক এ ক্লিক করুনঃ http://salearningschool.com/http://www.justetc.net/knowledge/multimedia_training/displayArticle.php?table=TrainingVideos&articleID=34
2. প্রয়োজনিয় সরঞ্জাম: পিএইচপি 5, মাইএসকিউএল 5, মাইএসকিউএল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আইআইএস / এ্যাপাচি, এক্লিপ্স PDT
3. সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করুন। বেশিরভাগ ক্ষেত্রে unzipping বা setup.exe ক্লিক করে।
4. আইআইএস ইনস্টল করার জন্য উইন্ডোজ আদ্দ-রিমোভ প্রোগ্রাম ব্যবহার করুন।
5. মাইএসকিউএল সমর্থন করার জন্য পিএইচপি 5 এর php.ini কনফিগার করুন।
6. পিএইচপি সমর্থন করার জন্য এক্লিপ্স PDT কনফিগার করুন। এক্লিপ্স PDT হল পিএইচপি ডেভেলপমেন্ট আইডিই।
7. পিএইচপি সমর্থন করার জন্য আইআইএস / এ্যাপাচি কনফিগার করুন।
8. আপনার চলমান ওয়েব সাইট প্রকল্পের প্রতি নির্দেশ সেটআপ করার জন্য ওয়েব সাইট IIS কনফিগার করুন।
9. এক্লিপ্স PDT
• প্রজেক্ট তৈরি করুন: ফাইল -> নিউ -> প্রজেক্ট > পিএইচপি প্রজেক্ট
• একটি ওয়েব পেজ পরীক্ষা করুন: ওয়েব-পেজে ক্লিক করুন -> ডান ক্লিক করুন -> রান কারুন – > পিএইচপি স্ক্রিপ্ট / পিএইচপি ওয়েব পেজ হিসাবে
• একটি পিএইচপি ওয়েব-পেজ ডিবাগ করুন: ওয়েব-পেজটি ক্লিক করুন -> ডান ক্লিক করুন -> ডিবাগ করুন -> পিএইচপি স্ক্রিপ্ট হিসাবে

http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=964

কিভাবে একজন সফটওয়্যার স্থপতি হবেন

কিভাবে একজন সফটওয়্যার স্থপতি হবেন

M A Razzak

একজন সফটওয়্যার স্থপতি হতে হলে আপনাকে প্রযুক্তিগত দিক থেকে ভাল হওয়া হতে হবে, চমৎকার ভাবে কোড করা জানতে হবে সঠিক কোড বুঝতে হবে, বিজনেস সিস্টেম এবং কম্পিউটার সিস্টেম উভয় সিস্টেম বিশ্লেষণ করতে হবে, RUP, MSF, Agile এর মত প্রধান স্থাপত্য অবকাঠামো শনাক্ত করতে সক্ষম হতে হবে এবং কার্যকরভাবে তাদের ব্যবহার করতে হবে, বিজনেস বুঝতে হবে, , কিভাবে ব্যবসা পরিচালনা করা হয় , ব্যবসা বিশ্লেষণ, প্রকল্প ব্যবস্থাপনা , সফটওয়্যার ডকুমেন্টেশন , সফটওয়্যার ডিজাইন ডকুমেন্টেশন এবং কোড ডকুমেন্টেশন, এছাড়াও সফটওয়্যার রিলিজ প্রযুক্তির বিশেষজ্ঞ হতে হবে। বিভিন্ন সফটওয়্যার প্লাটফর্ম বোঝার ক্ষমতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা এবং সময় ব্যবস্থাপনা দক্ষতা থাকা আপনার একটি বড় সম্পদ। এছাড়াও বিভিন্ন সফ্টওয়্যার সমাধান বিশ্লেষণ করতে সক্ষম হতে হবে।

চমৎকার কমিউনিকেশন স্কিল থাকতে হবে। অন্যদের বুঝতে এবং আপনার ধারনা ব্যাখ্যা করতে সক্ষম হতে হবে। প্রেরণা দান এবং শেখাতে সক্ষম হতে হবে। আপনি একজন কার্যকর সফটওয়্যার স্থপতি হিসেবে মাস্টার হতে হলে অন্যান্য অনেক গুণাবলী থাকতে হবে। এছাড়াও এটি আপনার এই বিষয়ের প্রতি আগ্রহের উপর নির্ভর করে।
নিচের লিঙ্ক দুটি আপনাকে সাহায্য করতে পারেঃ
http://www.justetc.net/knowledge/displayArticle.php?table=Articles&articleID=695
http://www.justetc.net/knowledge/displayArticle.php?table=Articles&articleID=692

Article written from:
http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=880

পি.এইচ.পি হচ্ছে একটি সার্ভার সাইট স্ক্রিপটিং এর একটি ভাষা যে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য

পি.এইচ.পি হচ্ছে একটি সার্ভার সাইট স্ক্রিপটিং এর একটি ভাষা যে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য তৈরী করা হয়ে থাকে। এটি একটি অত্যন্ত উপকারী প্রযুক্তি যেটির দ্বারা অনেক কিছু করা সম্ভব। এটি সাধারণ প্রোগ্রামিংয়ের কাজেও ব্যবহার করা হয়ে থাকে। ২০১৩ সালে পি.এইচ.পি ২৪০ টা ওয়েবসাইট এবং ২.১ মিলিয়ন ওয়েব সার্ভারে ইনস্টল করা হয়। এটি তৈরী করে রাসমাচ লারডার্প ১৯৯৫ সালে। পি.এইচ.পি এখন পি.এইচ.পি গ্রুপ দ্বারা তৈরী করা হয়। পিিএইচ.পি কোড দ্বারা ওয়েব পেজ তৈরী করা হয় যা একটি পি.এইচ.পি প্রসেসর মডিউল এর সঙ্গে একটি ওয়েব সার্ভার দ্বারা ব্যাখ্যা করা হয়। পিএইচপি, পিএইচপি লাইসেন্সের অধীনে রিলিজ মুক্ত সফটওয়্যার যেটি বিনামূল্যে প্রায় প্রতিটি অপারেটিং সিস্টেম ও প্ল্যাটফর্মে একটি স্বতন্ত্র শেল হিসাবে এছাড়াও অধিকাংশ ওয়েব সার্ভারে স্থাপন করা যাবে।

PHP তে ইমেইলিং : PHPMailer প্যাকেজ ব্যাবহার করুনঃ

PHP তে ইমেইলিং : PHPMailer প্যাকেজ ব্যাবহার করুনঃ

M A Razzak

PHP তে ইমেইলিং : PHPMailer প্যাকেজ ব্যাবহার করুনঃ
• নিচের লিঙ্ক থেকে PHPMailer প্যাকেজ ডাউনলোড করুনঃ http://sourceforge.net/project/showfiles.php?group_id=26031
• আনজিপ করে ইনস্টল করুন।
• ক্লাস এ “class.smtp.php” যা একটি প্রেরণ পদ্ধতি, ইমেইল পাঠানোর জন্য এটি ব্যবহার করা যেতে পারে।
• PHPMailer মেইলিং এর বিভিন্ন পদ্ধতি প্রদান করে যেমন- ডিফল্ট পিএইচপি মেইল ফাংশন [সীমিত ক্ষমতা] , একটি SMTP সার্ভার ব্যবহার করে [অথেন্টিকেশন সহ বা অথেন্টিকেশন ছাড়াই], Sendmail সফ্টওয়্যার ব্যবহার করে।
• পিএইচপি mailer ফাইল সংযুক্ত করতে পারে এবং এইচটিএমএল ইমেল পাঠাতে পারে।
• ক্লাস “class.smtp.php” এ আপনি একটি ফাংশন তৈরি করতে পারেন যা ইমেইল পাঠাতে সেন্ড পদ্ধতি ব্যবহার করতে পারে। আপনার পদ্ধতি মেইলিং প্যারামিটার সেট করার জন্য একটি প্যারামিটার গ্রহণ করতে পারেন। কলারস প্যারামিটার সরবরাহ করবে।
• একটি নমুনা পদ্ধতি নিম্নরূপ হতে পারে:

public function prepareAndSendMail($fields){

date_default_timezone_set(‘America/Toronto’);

$this->IsSMTP();
$this->IsHTML(true); // send as HTML
$this->SMTPAuth = true; // enable SMTP authentication
$this->SMTPSecure = “ssl”; // sets the prefix to the servier
$this->Host = “SMTP server address”; // set SMTP server
$this->Port = port usually 25 or 465;// set the SMTP port

$this->Username = “user name for smtp server”; // smtp server username
$this->Password = “user password”; // smtp server password

$this->AddReplyTo(“reply to email address”,””);

$this->From = “email address to send from”;
$this->FromName = “sender’s name”;

$this->Subject = “subject of the email”;

//$this->Body = “Hi, This is the HTML BODY”;
$this->AltBody = $fields[“altBody”]; //non-html body
$this->WordWrap = 50; // set word wrap

$this->MsgHTML($fields[“body”]);

$this->AddAddress($fields[“to”]);
$this->AddAttachment($fields[“attachment”]); // attachment

if(!$this->Send()) {
echo “Mailer Error: ” . $this->ErrorInfo;
} else {
echo “Message sent!”;
}
}

Written from:
http://salearningschool.com/displayArticle.php?table=Articles&articleID=1014

এস.কিউ.এল সার্ভার মাইক্রোসফট দ্বারা বিকশিত একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।

এস.কিউ.এল সার্ভার মাইক্রোসফট দ্বারা বিকশিত একটি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। একটি ডাটাবেস হিসাবে, এটা যার প্রধান ফাংশন অন্যান্য সফ্টওয়্যার অ্যাপ্লিকেশনের দ্বারা অনুরোধ হিসাবে তথ্য সংরক্ষণ এবং উদ্ধার করা হয় একটি সফ্টওয়্যার পণ্য। বিভিন্ন শ্রোতাদের এবং ছোট একক মেশিন অ্যাপ্লিকেশন থেকে অনেক সমবর্তী ব্যবহারকারীদের সাথে বড় ইন্টারনেট সম্মুখীন অ্যাপ্লিকেশনের ক্ষণিকের চাপ জন্য তলে মাইক্রোসফট এস.কিউ.এল সার্ভার অন্তত এক ডজন বিভিন্ন সংস্করণ আছে। এই সার্ভার অনেক উপকারী ভূমিকা পালন করে কেননা ডেটা সংরক্ষণের কাজে এটি অনেক দরকারী। এটি ছাড়াকে উপাত্তকে সঠিকভাবে সংরক্ষণ করা প্রায় কঠিন হয়ে পড়ে।