CSS background properties ব্যাবহার করা হয় element এর background effects নির্দেশ করার জন্য।
যে CSS properties গুলি background effects এর জন্য ব্যাবহার করা হয় তা নিম্নরুপঃ
- background-color
- background-image
- background-repeat
- background-attachment
- background-position
Background Color
একটি element এর background color নির্দিষ্ট করার জন্য background-color property ব্যাবহার করা হয়।
একটি page এর background color নির্ধারণ করার উপায় নিম্নরুপঃ
body {
background-color: #b0c4de;
}
CSS দ্বারা একটি color প্রায়শ এভাবে নির্ধারিত করা হয়ে থাকেঃ
- a HEX value – like “#ff0000”
- an RGB value – like “rgb(255,0,0)”
- a color name – like “red”
নিম্নোক্ত উদাহরণে <h1>, <p>, এবং <div> এলিমেন্ট এর ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে
h1 {
background-color: #6495ed;
}
p {
background-color: #e0ffff;
}
div {
background-color: #b0c4de;
}
Background Image
একটি element এর background হিসেবে image ব্যাবহার করতে চাইলে background-image property ব্যাবহার করতে হয়।
স্বাভাবিক ভাবে image টির পুনরাবৃত্তি ঘটে এবং এটি element অংশ কে আবৃত করে।
একটি page এর background image নিম্নরূপে নির্ধারণ করা হয়ঃ
body {
background-image: url("paper.gif");
}
নিম্নের উদাহরণ টি text and background image এর অসম জোড় যেখানে text টি প্রায় পড়ার অযোগ্যঃ
body {
background-image: url("bgdesert.jpg");
}
Background Image – Horizontally বা Vertically পুনরাবৃত্তি
স্বাভাবিক ভাবে background-image property একটি image কে horizontally (আনুভূমিক) এবং vertically (উল্লম্ব) ভাবে পুনরাবৃত্তি করে ।
কিছু কিছু image এর ক্ষেত্রে শুধু horizontal অথবা vertical পুনরাবৃত্তির প্রয়োজন হয়, তা নাহলে তাদেরকে অদ্ভুত দেখায়।
body {
background-image: url("gradient_bg.png");
}
যদি image টি শুধুমাত্র horizontally পুনরাবৃত্তি হত তবে background অনেক চমৎকার দেখাত।
body {
background-image: url("gradient_bg.png");
background-repeat: repeat-x;
}
Background Image – অবস্থান নির্ধারণ এবং কোন পুনরাবৃত্তি নয়
বিঃ দ্রঃ যখন background image ব্যাবহার করা হয় তখন এমন image ব্যাবহার করা ভাল যা text এর উপর কোন প্রভাব ফেলে না ।
Image কে পুনরাবৃত্তি না করে একবার নির্দিষ্ট করা হয় background-repeat property দ্বারা।
body {
background-image: url("img_tree.png");
background-repeat: no-repeat;
}
উপরে বর্ণীত উদাহরণ গুলিতে background image এবং text কে একই জাইগা তে দেখানো হয়েছে । এখন আমরা image এর জাইগা পরিবর্তন করব যেন image এর জন্য text এর উপর তেমন কোন প্রভাব না পরে।
এখানে background-position property দ্বারা image এর জাইগা ঠিক করা হয়।
body {
background-image: url("img_tree.png");
background-repeat: no-repeat;
background-position: right top;
}
Background – শর্টহ্যান্ড প্রোপার্টি
উপরের উদাহরন গুলি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে background কে মনোরম করার জন্য অনেকগুলি properties ব্যাবহার করা হয়েছে।
code কে ছোট করতে সকল properties কে একটি একক properties এ রূপ দেয়া হয়। একে property সংক্ষিপ্ত হয়।
Background এর জন্য shorthand property হচ্ছে “background”।
body {
background: #ffffff url("img_tree.png") no-repeat right top;
}
যখন shorthand property ব্যাবহার করা হয় তখন value গুলির ক্রম হচ্ছেঃ
- background-color
- background-image
- background-repeat
- background-attachment
- background-position
যদি কোন property value না থাকে তবে কোন সমস্যা নেই কিন্তু যদি উপস্থিত থাকে তবে উপরোক্ত ক্রম মেনে চলবে।
এই উদাহরণ টি ব্যাবহার করা হয় advanced CSS এর জন্য।
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {
margin-left: 200px;
background: #5d9ab2 url("img_tree.png") no-repeat top left;
}
.container {
text-align: center;
}
.center_div {
border: 1px solid gray;
margin-left: auto;
margin-right: auto;
width: 90%;
background-color: #d0f0f6;
text-align: left;
padding: 8px;
}
</style>
</head>
<body>
<div class="container">
<div class="center_div">
<h1>Hello World!</h1>
<p>This example contains some advanced CSS methods you may not have learned yet.
But, we will explain these methods in a later chapter in the tutorial.</p>
</div>
</div>
</body>
</html>
নিজে নিজে চেষ্টা করো
অনুশীলন ০১ঃ
পেজ এর ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে “linen” এবং <h1> এর ব্যাকগ্রাউন্ড রঙ হিসেবে “lightblue” নির্ধারণ করোঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
</style>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
অনুশীলন ০২ঃ
“paper.gif” নামক ছবিটি পেজ এর ব্যাকগ্রাউন্ড ছবি হিসেবে নির্ধারণ করো
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
</style>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
অনুশীলন ০৩ঃ
“gradient_bg_vertical.png” নামক ছবিটি ব্যাকগ্রাউন্ড হিসেবে নির্ধারণ করো এবং এটিকে শুধুমাত্র উল্লম্বভাবে পুনরাবৃত্তি ঘটাওঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
</style>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
অনুশীলন ০৪ঃ
ব্যাকড্রাউন্ড ছবি কেবলমাত্র একবার উপরের দিকে ডান পাশে প্রদর্শন করো
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
body {
background-image: url("img_tree.png");
}
</style>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
অনুলীন ০৫ঃ
ব্যাকগ্রাইন্ড প্রোপার্টি ব্যবহার করে উপরের দিকে ডান পাশে কেবলমাত্র একবার "img_tree.png" নামক ছবিটি প্রদর্শন করোঃ
<!DOCTYPE html>
<html>
<head>
<style>
</style>
</head>
<body>
<h1>This is a Heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
সকল সিএসএস ব্যাকগ্রাউন্ড প্রোপার্টি
| প্রোপার্টি |
বর্ণনা |
| background |
এক ঘোষণায় সকল ব্যাকগ্রাউন্ড বৈশিষ্ট্য নির্ধারণ করে |
| background-attachment |
একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্দিষ্ট থাকবে বা পেজ এর সাথে স্ক্রল হবে তা নির্ধারণ করে |
| background-color |
একটি এলিমেন্ট এর ব্যাকগ্রাউন্ড রং নির্ধারণ করে |
| background-image |
একটি এলিমেন্ট জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ নির্ধারণ করে |
| background-position |
একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এর শুরুর অবস্থানে নির্ধারণ করে |
| background-repeat |
একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে পুনরাবৃত্তি হবে তা নির্ধারণ করে |
Feb 08
সিএসএস সিন্ট্যাক্স (CSS Syntax)
Protap Chandra
CSS (সিএসএস) Syntax বা গঠনরীতি
সিএসএস স্টেটমেন্ট একটি selector (সিলেক্টর) এবং একটি declaration block (ডিক্লেয়ারেশন ব্লক) নিয়ে গঠিত। নিচের ডায়াগ্রামটি থেকে এ ব্যাপারে পরিষ্কার ধারণা পাবেন:
selector (সিলেক্টর) সেই HTML উপাদানের কথা ইঙ্গিত করে যা আপনি style করতে চান।
অন্যদিকে, declaration block অংশে এক বা একাধিক declaration থাকে। ডিক্লেয়ারেশন যদি একাধিক হয় তবে সেমিকোলন দিয়ে একটির সঙ্গে অন্যটিকে আলাদা করা হয়।
প্রতিটি declaration এর মধ্যে একটি property এবং একটি value থাকে। property এবং value এর মাঝে একটি কোলন (:) চিহ্ন থাকে।
CSS (সিএসএস) এর উদাহরণ
সিএসএস declaration অবশ্যই সেমিকোলনের মাধ্যমে শেষ হবে এবং ডিক্লেয়ারেশন গ্রুপকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। যেমন:
p {color:red;text-align:center;}তবে সহজে বোঝার জন্য সিএসএসের প্রতিটি declaration আলাদা আলাদা লাইনেও লেখা যেতে পারে। নিচের উদাহরণে লেখা ডিক্লেয়ারেশনটি HTML এ লেখা সকল <p> উপাদানকে center-align করবে। একই সাথে টেক্সটগুলোর রং red বা লাল করবে।
p { color: red; text-align: center; }CSS Comments বা মন্তব্য:
সিএসএস কোডিং লেখার সময় কখনো কখনো মন্তব্য লেখার প্রয়োজন হয়। মন্তব্য লেখা থাকলে পরবর্তীতে এগুলো পরিবর্তন পরিবর্ধন করার সময় বুঝতে সুবিধা হয়। সিএসএসে মন্তব্য লেখার সময় বিশেষ সংকেত ব্যবহার করা হয়। ব্রাউজার HTML উপাদানগুলো সাজানোর সময় মন্তব্য চিহ্নিত অংশটুকু উপেক্ষা করে। CSS comment বা মন্তব্য শুরু হয় /* চিহ্ন দিয়ে এবং */ চিহ্ন দিয়ে শেষ হয়। মন্তব্য এক বা একাধিক লাইনে লেখা যেতে পারে। যেমন:
p { color: red; /* This is a single-line comment */ text-align: center; }