jQuery stop() মেথড । jQuery Stop Animations

কোনো animation বা effect শেষ হবার পূর্বেই সেটাকে থামানোর ক্ষেত্রে jQuery stop() method ব্যবহার করা হয়।

Sliding, fading এবং custom animation সহ সকল jQuery effect ফাংশনের ক্ষেত্রে stop() method ব্যবহার করা হয়।

সিনট্যাক্স


$(selector).stop(stopAll,goToEnd);

stopAll parameter একটি optional parameter যা animation queue টি clear হয়েছে কি না তা নির্দেশ করে। এর Default মান হলো False, যা শুধুমাত্র active animation কে stop করে এবং সারির পরবর্তী animation গুলোকে চলতে দেয়।

goToEnd parameter একটি optional parameter যা current animation কে complete করবে কি না তা নির্দেশ করে। এর Default মান হলো False.

সুতরাং Default মান যখন অপরিবর্তিত থাকে তখন stop() method টি কোনো Selected element এর current animation কে চলতে বাধা প্রদান করে।

নিম্নোক্ত উদাহরণের সাহায্যে stop() method এর একটি ব্যবহার দেখানো হলো যেখানে কোনো parameter ব্যবহার করা হয় নি।


$("#stop").click(function(){
    $("#panel").stop();
});

ফলাফল : stop()

 

অনুবাদক: ফয়সাল রকি

জে- কুয়ারী ইফেক্ট – অ্যানিমেশন : jQuery Animations – The animate() Method

শউলি

 

Query animate() method ব্যবহার করে কাস্টম অ্যানিমেশন তৈরী করার পদ্ধতি :

সিনট্যাক্স


$(selector).animate({params},speed,callback);

সিনট্যাক্স এর মধ্যে যে {params}, parameter আছে তাকে যার অ্যানিমেশন তৈরী করতে হবে তার CSS property এর মধ্যে define করতে হবে।

অন্য parameter (speed parameter) টি অপশনাল এবং এটি ব্যাবহার করা হয় ইফেক্ট আর সময়কাল (duration) সেট করার জন্য । “slow”, “fast”, অথবা মিলি সেকেন্ড এ ও ভ্যালু দেয়া যায়।

অন্য আর অপশনাল একটি parameter callback যা অ্যানিমেশন সমাপ্ত হওয়ার পরে কার্যকর করা হয়।

একটি খুব ছোট উদাহরণ নীচে দেওয়া হলো


$("button").click(function(){
    $("div").animate({left: '250px'});
});

ফলাফল : animate()

 

jQuery animate() method একাধিক Properties

এর মাধ্যমে একাধিক Properties একই সময়ে animate করা যেতে পারে


$("button").click(function(){
    $("div").animate({
        left: '250px',
        opacity: '0.5',
        height: '150px',
        width: '150px'
    });
});

ফলাফল : একাধিক Properties

 

এখন প্রশ্ন হতে পারে animate() method দিয়া কি CSS Properties animate করা সম্ভব?

উত্তর প্রায়, হ্যাঁ!

 

এখন আমরা দেখব কিভাবে animate() মেথড Relative Values ব্যবহার করে |


$("button").click(function(){
    $("div").animate({
        left: '250px',
        height: '+=150px',
        width: '+=150px'
    });
});

ফলাফল : Relative Values

 

পূর্ব নির্ধারিত (Pre-defined) Values ব্যবহার করেও animate() method use করা যায়

যেমন নিচের উধাহরণ দেখুন


$("button").click(function(){
    $("div").animate({
        height: 'toggle'
    });
});

ফলাফল : Pre-defined

 

এবার আমার দেখব কিভাবে Queue Functionality ব্যবহার করে animate() method use করা যায়

যেমন নিচের উধাহরণ দুটি লক্ষ করুন

উধাহরণ 1 .

আপনি যদি একে অপরের পর বিভিন্ন অ্যানিমেশন সম্পাদন করতে চান , তখন Queue Functionality ar সুবিধা গ্রহণ করতে পারেন


$("button").click(function(){
    var div = $("div");
    div.animate({height: '300px', opacity: '0.4'}, "slow");
    div.animate({width: '300px', opacity: '0.8'}, "slow");
    div.animate({height: '100px', opacity: '0.4'}, "slow");
    div.animate({width: '100px', opacity: '0.8'}, "slow");
});

ফলাফল : Queue Functionality

 

উধাহরণ 2

এটা প্ৰথম এ <div> এলিমেন্ট কে ডান দিকে মুভ করে এবং তারপর ফন্ট সাইজ বাড়ায়


$("button").click(function(){
    var div = $("div");
    div.animate({left: '100px'}, "slow");
    div.animate({fontSize: '3em'}, "slow");
});

ফলাফল : ফন্ট সাইজ

 

জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম – jQuery Properties

জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম – jQuery Properties
লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

জেকোয়েরি কেমন শিখছেন সবাই? নিশ্চয়ই ভালো । আজ আমি আপনাদের সাথে জেকোয়েরি প্রোপার্টিজ বা জেকোয়েরি এর ধর্ম সম্পর্কে আলোচনা করবো ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ context
বর্ণনাঃ এটা version 1.10 তে আর কাজ করে না । এটা jQuery() তে প্রসঙ্গত বেশি ভাল কাজ করে থাকে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jquery
বর্ণনাঃ জেকোয়েরি এর ভার্সন কত তা এটা থেকে বোঝা যায় ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.fx.interval
বর্ণনাঃ অ্যানিমেশন এর পরিবর্তনের গতি মিলিসেকেন্ডে পরিবর্তন করে থাকে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.fx.off
বর্ণনাঃ সকল অ্যানিমেশনকে সচল এবং অচল করতে সাহায্য করে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ jQuery.support
বর্ণনাঃ সকল প্রকার ব্রাউজারের ফিচার এবং বাগ ঠিক রেখে এর সকল ধর্ম প্রদর্শন করে থাকে । এটা শুধুমাত্র জেকোয়েরি এর অভ্যন্তরীণ কাজে সাহায্য করে ।

জেকোয়েরি প্রোপার্টিজঃ length
বর্ণনাঃ জেকোয়েরি এর ভিতর কতটি অবজেক্ট বা উপাদান আছে তার সংখ্যা প্রকাশ করে ।

তাহলে প্রত্যেকটি জেকোয়েরি প্রোপার্টিজ এর কাজ বুঝলেন তো? না বুঝতে পারলে কমেন্ট করতে ভুলবেন না । আমি আমার সাধ্যমত বুঝায় দিতে সর্বাত্মক চেষ্টা করবো ।

জে’কুয়েরি মোবাইল (jQuery Mobile) এর সাথে পরিচয় – jQuery Mobile Pages

জে’কুয়েরি মোবাইল (jQuery Mobile) এর সাথে পরিচয়
—————————————
যদিও জে’কুয়েরি মোবাইল প্রায় সকল মোবাইল ডিভাইসে কাজ করে তারপরেও ডেস্কটপ কম্পিউটারে কিছু সমস্যা হতে পারে (সীমিত CSS3 সাপোর্ট এর কারণে)।
ভালো ফলাফল পেতে এই টিউটরিয়ালের জন্য আমরা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহারের পরামর্শ দিচ্ছি।
নিচের উদাহরণে আমরা একটি আদর্শ jQuery Mobile পেজ তৈরী করেছি-
উদাহরণ:
<body>
<div data-role=”page”>

<div data-role=”header”>
<h1>আমার হোমপেজে স্বাগতম</h1>
</div>

<div data-role=”main” class=”ui-content”>
<p>আমি একজন শিক্ষানবিশ মোবাইল ডেভেলপার!</p>
</div>

<div data-role=”footer”>
<h1>এখানে বসবে footer টেক্সট</h1>
</div>

</div>
</body>

নিচে উদাহরণটির ব্যাখ্যা দেয়া হলো:
• The data-role=”page” হলো যে পেজটি ব্রাউজারে দেখানো হবে।
• The data-role=”header” পেজের উপরে একটি টুলবার তৈরী করে (যেটি সাধারণত টাইটেল কিংবা সার্চ বাটন তৈরীর কাজে ব্যবহার করা হয়)।
• The data-role=”main” পেজে কি content আছে তা তুলে ধরে যেমন লেখা, ছবি, বাটন, ফরম ইত্যাদি।
• The “ui-content” class অতিরিক্ত প্যাডিং এবং মারজিন পেজের content এর ভেতর যোগ করে। adds
• The data-role=”footer” পেজের শেষে একটি টুলবার তৈরী করে।
• এই কন্টেইনারগুলোর ভেতর আমরা যেকোন HTML element যেমন প্যারাগ্রাফ, ছবি, হেডিং, লিস্ট ইত্যাদি যোগ করতে পারি।
পরামর্শ: জে’ কুয়েরি মোবাইলে কাজ করার সময় ‌‌টাচ ফ্রেন্ডলি পরিবেশ এবং আকর্ষনীয় দৃশ্য তৈরী করার জন্য HTML5 data attribute ব্যবহার করা হয়।
জে’ কুয়েরি মোবাইলে পেজ যোগ করা:
যে’কুয়েরি মোবাইলে আপনি একটিমাত্র HTML ফাইলে একাধিক পেজ তৈরী করতে পারবেন। প্রতিটি পেজ একটি ইউনিক আইডি দ্বারা পৃথক করতে হবে এবং href attribute ব্যবহার করে তাদের মধ্যে সংযোগ স্থাপন করতে হবে:
উদাহরণ:
<div data-role=”page” id=”pageone”>
<div data-role=”main” class=”ui-content”>
<a href=”#pagetwo”>দ্বিতীয় পেজে যান</a>
</div>
</div>

<div data-role=”page” id=”pagetwo”>
<div data-role=”main” class=”ui-content”>
<a href=”#pageone”>প্রথম পেজে যান</a>
</div>
</div>

পরামর্শ: যত বেশি লিংক, ছবি, স্ক্রিপ্ট ইত্যাদি থাকবে পেজ লোড টাইম কিন্তু তত বাধাগ্রস্ত হবে। এক্ষেত্রে বাহ্যিক লিংক ব্যবহার করা ভালো।
<a href=”externalfile.html”>External পেজে যান</a>

________________________________________
পেজকে Dialog হিসেবে ব্যববার করা:
dialog box হচ্ছে এক ধরনের উইন্ডো যা তথ্য কিংবা ইনপুট গ্রহণের জন্য ব্যবহার করা হয়।
Example
<div data-role=”page” id=”pageone”>
<div data-role=”main” class=”ui-content”>
<a href=”#pagetwo”>দ্বিতীয় পেজে যান</a>
</div>
</div>

<div data-role=”page” data-dialog=”true” id=”pagetwo”>
<div data-role=”main” class=”ui-content”>
<a href=”#pageone”>প্রথম পেজে যান</a>
</div>
</div>

Translated By: Protap Chandra

jQuery – AJAX এর লোড মেথড । jQuery – AJAX load() Method

প্রতাব চন্দ্র

 

জে’কুয়েরি load() মেথড একটি সাধারণ অথচ একটি শক্তিশালী অ্যাজাক্স মেথড।

লোড মেথড ওয়েব সার্ভার থেকে ডাটা বা তথ্য লোড করে এবং নির্দেশ করে দেয়া এলিমেন্টের ভেতর এই ডাটা স্থাপন করে।

সিনট্যাক্স (Syntax)


$(selector).load(URL,data,callback);

 

যে URL বা লিংক আপনি লোড করতে চান উপরের সিনট্যাক্সের “URL” প্যারামিটার এ সেটি দিতে হবে।

এখানে data প্যারামিটারটি ঐচ্ছিক। এটি কোনো রিকোয়েস্ট এর সাথে পাঠানোর জন্য querystring key/value সেট নির্ধারণ করে দেয়।

এখানে উল্লেখিত callback প্যারামিটারটিও ঐচ্ছিক বা optional । load() মেথড সম্পূর্ণ হবার পর যে ফাংশন কার্যকর (execute) হবে এটি সেই ফাংশনের নাম।

এখানে একটি উদারহণ দেওয়া হলো:


<h2>জে’কুয়েরি এবং অ্যাজাক্স মজার জিনিস!</h2>
<p id=”p1″>একটি প্যারাগ্রাফের ভিতর এখানে কিছু টেক্সট যোগ করা হয়</p>


 

নিচের উদাহরণটি “demo_test.txt” এর কনটেন্ট নির্দেশিত একটি <div> এলিমেন্টের ভেতর লোড করবে:


$("#div1").load("demo_test.txt");

ফলাফল : demo_test.txt

 

উল্লেখ্য, URL প্যারামিটারে jQuery সিলেক্টরও যোগ করা সম্ভব।

নিচের উদাহরণে “demo_test.txt” থেকে id=”p1″ নির্দেশিত এলিমেন্টের কনটেন্ট নির্ধারিত <div> এলিমেন্টের ভেতর লোড করবে।


$("#div1").load("demo_test.txt #p1");

ফলাফল : URL প্যারামিটারে jQuery সিলেক্টরও যোগ

 

ঐচ্ছিক callback প্যারামিটার একটি callback ফাংশন নির্দেশ করে যখন load() মেথডটি সম্পূর্ণ হয়। callback ফাংশন একাধিক প্যারামিটার ধারণ করতে পারে। যেমন-

  • responseTxt –যদি call সফল হয় তবে প্রাপ্ত কনটেন্ট ধারণ করে।
  • statusTxt – contains the status of the call এর পরিস্থিতি বা status ধারণ করে
  • xhr – XMLHttpRequest অবজেক্ট ধারণ করে

load() মেথড সম্পূর্ণ হবার পর একটি অ্যালার্ট বক্স প্রদর্শন করার প্রক্রিয়া নিচের উদাহরণে দেখানো হলো। যদি মেথড সফল হয় তাহলে এটি “External content loaded successfully!” বার্তা প্রদর্শন করবে। আর যদি ব্যর্থ হয় তবে error মেসেজ দেখাবে।
উদাহরণ:


$("button").click(function(){
    $("#div1").load("demo_test.txt", function(responseTxt, statusTxt, xhr){
        if(statusTxt == "success")
            alert("External content loaded successfully!");
        if(statusTxt == "error")
            alert("Error: " + xhr.status + ": " + xhr.statusText);
    });
});

ফলাফল : অ্যালার্ট বক্স প্রদর্শন করার প্রক্রিয়া

 

চিকেন এন্ড ভেজিটেবল ফ্রাইডরাইস রেসিপি

চিকেন এন্ড ভেজিটেবল ফ্রাইডরাইস রেসিপি

১। চাল- ৫০০ গ্রাম

২। ভেজিটেবল- (বাধাকপি, গাজর, গ্রিন পিপার)

৩। মুরগীর মাংস- আধা কাপ

৪। পেয়াজ- ২টি(মাঝারি)

৫। লবণ

৬। তেল

৭। সয়াসস- ৩ চামচ

৮। টমেটো সস- ৩ চামচ

৯। চিনি।

প্রনালীঃ প্রথমে দুই রকমের সস ওচিনি মিশিয়ে একটি বাটিতে রাখতে হবে।

এরপর সবজি গুলো ঝুরি ঝুরি করে ও মাংস জুলিয়ান কাট করে কাটতে হবে। চাল ধুয়ে রান্না করতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে চাল বেশি সিদ্ধ না হয়। চাল সিদ্ধ হয়ে এলে এর পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঝরঝরা করে নিতে হবে, প্যানে তেল গরম হলে প্রথমে মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে ভেজিটেবল মিক্স করে আরও কিছুক্ষণ ভাজতে হবে। এরপর এতে ভাত দিয়ে দিতে হবে। সবশেষে সসমিক্স , কাচামরিচ , পরিমানমত লবণ মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে চুলো থেকে নামিয়ে ফেলতে হবে।

শিশুর জ্বর হলে করনীয়

শিশুর জ্বর হলে করনীয়

প্রথমেই দেখতে হবে শিশুর শরীরের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি কিনা। যদি তাপমাত্রা ১০০ ডিগ্রি বা তার বেশি হয় তবে কুসুম গরম পানিতে ভেজা কাপড় দিয়ে কিছুক্ষণ পর পর শিশুর গা মুছে দিতে হবে। শিশুর গায়ের কাপড় খুলে তাকে খোলামেলা পরিবেশে রাখতে হবে । এছাড়া শিশুকে তরল খাবার যেমন- ফলের রস, স্যুপ, পানি বেশি করে খাওয়াতে হবে। ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর জ্বর ৪৮ ঘন্টার বেশি হলে অবশ্যি ডাক্তারের কাছে নিতে হবে।

জেকোয়েরি দিয়ে মোবাইল টুলবার এর বাটন বানানো . jQuery Mobile Toolbars

জেকোয়েরি দিয়ে মোবাইল বাটন বানানো

লেখকঃ মোস্তাফিজুর ফিরোজ ।

আমরা প্রত্যেক সাইটে ঢুকলে অনেক ধরণের বাটন দেখি । এগুলো আমাদের সাইটটিকে খুব সহজে ভিজিট করতে আর এক পেজ থেকে হোম পেজ অথবা অন্য কোন পেজে নেভিগেশনে সাহায্য করে । আসুন আজ খুব সহজে জেকোয়েরি দিয়ে বাটন বানানো শিখবো ।

জেকোয়েরি মোবাইল বাটনগুলো সাধারণত হেড এবং ফুটারে বসানো হয়ে থাকে । কারণ এই দুইটি স্থান থেকেই সবাই পেজ নেভিগেশন করতে চায় ।

হেডার বারের কোড সমূহ
হেডার বার বলতে একটা সাইটের পেজের উপরিভাগকে বুঝায় । হেডার সাধারণত একটি পেজের নাম অথবা লোগো অথবা হোম, অপশন অথবা খোঁজার জন্য এক অথবা দুইটি বাটন থাকে ।
আপনি খুব সহজেই হেডারের বাম অথবা ডান সাইডে বাটন যোগ করতে পারেন জেকোয়েরি ব্যবহার করে ।

<div data-role=”header”>
<a href=”#” class=”ui-btn ui-icon-home ui-btn-icon-left”>Home</a>
<h1>Welcome To My Homepage</h1>
<a href=”#” class=”ui-btn ui-icon-search ui-btn-icon-left”>Search</a>
</div>

উপরের কোডটুকু আপনাকে পেজের বাম সাইডে একটা হোম বাটন এবং ডান সাইডে একটা খোঁজ বাটন যুক্ত করতে সাহায্য করবে ।

<div data-role=”header”>
<a href=”#” class=”ui-btn ui-btn-left ui-icon-home ui-btn-icon-left”>Home</a>
<h1>Welcome To My Homepage</h1>
</div>

এই কোড ব্যবহার করে আপনি হেডারের টাইটেলের বাম সাইডে একটা বাটন যুক্ত করতে পারবেন ।

<div data-role=”header”>
<h1>Welcome To My Homepage</h1>
<a href=”#” class=”ui-btn ui-btn-right ui-icon-home ui-btn-icon-left”>Search</a>
</div>

এই কোড ব্যবহার করে আপনি হেডারের টাইটেলের ডান সাইডে একটা বাটন যুক্ত করতে পারবেন ।

মনে রাখবেন হেডারে আপনি একসাথে দুইটির বেশি বাটন রাখতে পারবেন না । কিন্তু ফুটারে বাটনের কোনো সীমাবদ্ধতা নেই । আপনি আপনার ইচ্ছামত বাটন ব্যবহার করতে পারবেন ।

ফুটার বারের কোড সমূহ
একটি পেজের সবথেকে নিচের অংশকে ফুটার বলা হয় । ফুটার হেডারের চেয়ে বেশি পরিবর্তন করা সহজ । এতে বেশি পেজ লিংক, বাটন ইত্যাদি যোগ করে একে আরো বেশি আকর্ষণীয় করে তোলা যায় ।

<div data-role=”footer”>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Facebook</a>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Twitter</a>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Instagram</a>
</div>

এই কোডটি ফুটারে বসিয়ে আপনি খুব সহজে ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের বাটন যোগ করতে পারবেন ।

কিন্তু ফুটারের বাটনগুলো সাধারণত মাঝখানে বসে না । তাই এই জন্য আপনাকে নিচের সিএসএস কোড দিয়ে পরিবর্তন করে নিতে হবে ।
<div data-role=”footer” style=”text-align:center;”>

তাছাড়া আপনি গুরুপ বাটন গুলো ফুটারে নিচের কোড দিয়ে সমান্তরালে অথবা আনুভূমিকভাবে ব্যবহার করতে পারবেন ।

<div data-role=”footer” style=”text-align:center;”>
<div data-role=”controlgroup” data-type=”horizontal”>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Facebook</a>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Twitter</a>
<a href=”#” class=”ui-btn ui-icon-plus ui-btn-icon-left”>Add Me On Instagram</a>
</div>
</div>

হেডার এবং ফুটারের পজিশন ঠিক করা
হেডার এবং ফুটারের পজিশন তিনভাবে ঠিক করা যায় ।
১। ইনলাইনঃ এটা ডিফল্টভাবে যেটা দেয়া থাকে । মানে হেডার এবং ফুটার পেজের উপাদানের সাথে একই লাইনে থাকে ।

২। ফিক্সডঃ হেডার এবং ফুটার যথাক্রমে পেজের উপরে এবং নিচে থাকে ।

৩। ফুল স্ক্রীনঃ এটা ফিক্সড পজিশনের মত । কিন্তু এতে হেডার এবং ফুটার পেজের উপাদান সমূহের উপরে থাকে ।

আসুন তাহলে এবার কোড গুলো দেখে নেই ।
১। ইনলাইন পজিশনের কোডঃ
<div data-role=”header” data-position=”inline”></div>
<div data-role=”footer” data-position=”inline”></div>

২। ফিক্সড পজিশনের কোডঃ
<div data-role=”header” data-position=”fixed”></div>
<div data-role=”footer” data-position=”fixed”></div>

৩। ফুল স্ক্রীন পজিশনের কোডঃ
<div data-role=”header” data-position=”fixed” data-fullscreen=”true”></div>
<div data-role=”footer” data-position=”fixed” data-fullscreen=”true”></div>

এতে উপরের মত data-position=”fixed” রাখতে হবে ।
ফুল স্ক্রীন পজিশন ছবি, ভিডিও সাইটের জন্য খুব উপযোগী ।

আর এরই ভিতর কিন্তু আমরা খুব সহজে জেকোয়েরি দিয়ে মোবাইল বাটন বানানো শিখে গেলাম । খুব সহজ তাই না । হুম, আমার কাছেও এটা খুব সহজ লাগে । তবুও কোথাও না বুঝলে কমেন্ত করতে ভুলবেন না কিন্তু ।

jQuery – এর মেথড গুলোকে এক এর পর এক ব্যবহার করা । jQuery – Chaining

Protap Chandra

 

জে’কুয়েরি (jQuery) চেইনিং (Chaining)

jQuery এর সাহায্যে আপনি অ্যাকশন/মেথডকে একত্রে চেইনিং (Chaining) করতে পারবেন।

চেইনিং এর সুবিধা হলো, এর মাধ্যমে একের অধিক jQuery মেথডকে একটিমাত্র এলিমেন্টের ভিতরে রান করানো যায়।

 

 

jQuery মেথড চেইনিং

এখন পযর্ন্ত আমরা একসাথে একটি jQuery স্টেটমেন্ট লেখা শিখেছি (একটির পর অন্যটি)।

তবে চেইনিং নামে একটি কৌশল আছে যেটি একই এলিমেন্টের মধ্যে আমাদের একসাথে একের অধিক jQuery কমান্ড রান করার সুযোগ দেয়। একটির পর আরেকটি, তারপর আরেকটি, এভাবে করা সম্ভব।

পরামর্শ: এর সুবিধা হলো, ইন্টারনেট ব্রাউজারকে একই ধরনের এলিমেন্ট একবারের বেশি খুঁজতে হয়না।

একটি action কে “চেইনি” করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো “পূর্ববর্তী” action এর সাথে “পরবর্তী” action টি জুড়ে দিতে হবে।

নিচের উদাহরণটি css(), slideUp(), এবং slideDown() মেথডগুলোকে একত্রে চেইনিং করে। এখানে “p1” element প্রথমে লালে রুপান্তরিত হয়। এরপর এটি উপরের দিকে স্লাইডিং করে (Slide up), এবং পরে নিচের দিকে স্লাইডিং করে (Slide down)।

উদাহরণ:


$("#p1").css("color","red").slideUp(2000).slideDown(2000);

ফলাফলচেইনিং

 

আপনি নিজে ইচ্ছা করলে আরো মেথড জুড়ে দিতে পারেন।

পরামর্শ: যখন চেইনিং করা হচ্ছে তখন কোডের লাইনগুলো যথেষ্ট লম্বা হয়ে যেতে পারে। তবে সিনট্যাক্সের ব্যাপারে jQuery অতটা কড়াকড়ি আরোপ করে না। লাইন ব্রেক (linebreak) কিংবা অবচ্ছেদগুলো (indentations) আপনার নিজের খুশিমতো সাজিয়ে নিতে পারেন।

যেমন নিচের কোডটিও সুন্দরভাবে কাজ করবে:


$("#p1").css("color", "red")
  .slideUp(2000)
  .slideDown(2000);

ফলাফলচেইনিং

 

jQuery – HTML DOM উপদান/element এর আয়তন (প্রস্থ, উচ্চতা )

Query এর আয়তন নিয়ে কাজ করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ মেথড আছে:

  • width()
  • height()
  • innerWidth()
  • innerHeight()
  • outerWidth()
  • outerHeight()

 

Query আয়তন

 

jQuery এর width() এবং height() মেথড

width() মেথড একটি এলিমেন্ট এর প্রসস্থতা সেট করে বা ফেরত দেয় (প্যাডিং, সীমানা, বা মার্জিন সহ)।

height() মেথড একটি এলিমেন্ট এর উচ্চতা সেট করে বা ফেরত দেয় (প্যাডিং, সীমানা, বা মার্জিন সহ)।

নিম্নলিখিত উদাহরণে একটি নির্দিষ্ট <div> এলিমেন্ট এর প্রস্থ এবং উচ্চতা দেখানো হলঃ


$("button").click(function(){
    var txt = "";
    txt += "Width: " + $("#div1").width() + "</br>";
    txt += "Height: " + $("#div1").height();
    $("#div1").html(txt);
});

ফলাফল : width() এবং height()

 

jQuery এর innerWidth () এবং innerHeight () পদ্ধতি

InnerWidth () মেথড একটি এলিমেন্ট এর এর মান (প্যাডিং সহ) ফেরত দেয়/প্রদান করে।

InnerHeight () মেথড একটি এর উচ্চতা এর মান (প্যাডিং সহ) ফেরত দেয়/প্রদান করে।

নিম্নলিখিত উদাহরণে একটি নির্দিষ্ট <div> এলিমেন্ট এর ভেতরের প্রস্থ / উচ্চতা দেখানো হল:


$("button").click(function(){
    var txt = "";
    txt += "Inner width: " + $("#div1").innerWidth() + "</br>";
    txt += "Inner height: " + $("#div1").innerHeight();
    $("#div1").html(txt);
});

ফলাফল : innerWidth () এবং innerHeight ()

 

jQuery এর outerWidth () এবং outerHeight () পদ্ধতি

OuterWidth () মেথড একটি উপাদান প্রস্থ নির্দেশ করে (প্যাডিং এবং সীমানা সহ)।

OuterHeight () মেথড একটি উপাদান এর উচ্চতা নির্দেশ করে থাকে (প্যাডিং এবং সীমানা সহ)।

নিম্নলিখিত উদাহরণে একটি নির্দিষ্ট <div> এলিমেন্ট এর বাইরের প্রস্থ / উচ্চতা দেখানো হল:


$("button").click(function(){
    var txt = "";
    txt += "Outer width: " + $("#div1").outerWidth() + "</br>";
    txt += "Outer height: " + $("#div1").outerHeight();
    $("#div1").html(txt);
});

ফলাফল : outerWidth () এবং outerHeight ()

 

outerWidth(true) মেথড একটি এলিমেন্ট এর এর প্রস্থ (প্যাডিং, সীমানা, বা মার্জিন সহ) ফেরত দেয়/প্রদান করে।

outerHeight(true) মেথড একটি এলিমেন্ট এর এর উচ্চতা (প্যাডিং, সীমানা, বা মার্জিন সহ) ফেরত দেয়/প্রদান করে।


$("button").click(function(){
    var txt = "";
    txt += "Outer width (+margin): " + $("#div1").outerWidth(true) + "</br>";
    txt += "Outer height (+margin): " + $("#div1").outerHeight(true);
    $("#div1").html(txt);
});

ফলাফল : outerWidth(true) মেথড এবং outerHeight(true) মেথড

 

jQuery এর আরো width() এবং height() পদ্ধতি

নিম্নলিখিত উদাহরণে আমরা (এইচটিএমএল ডকুমেন্ট) এবং উইন্ডো (ব্রাউজার ভিউপোর্ট) প্রস্থ এবং উচ্চতা দেখব:


$("button").click(function(){
    var txt = "";
    txt += "Document width/height: " + $(document).width();
    txt += "x" + $(document).height() + "\n";
    txt += "Window width/height: " + $(window).width();
    txt += "x" + $(window).height();
    alert(txt);
});

ফলাফল : width() এবং height()

 

নিম্নলিখিত উদাহরণে একটি নির্দিষ্ট <div> এলিমেন্ট এর প্রস্থ ও উচ্চতা দেখানো হল:


$("button").click(function(){
    $("#div1").width(500).height(500);
});

ফলাফল : প্রস্থ ও উচ্চতা