Searching Data with Apache Solr
Apr 10
এইচটিএমএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর (HTML Uniform Resource Locators)
শরিফুল ইসলাম
Job category-Php Coder
ওয়েব ঠিকানার অন্য নাম হচ্ছে URL
একটি URL লেখার জন্য আমাদের টাইপ করতে হয় শব্দের সাহায্যে (http://bangla.salearningschool.com) বা ইন্টারনেট প্রটোকল এড্রেস (IP) টাইপ করে, যেমন (192.185.24.202)।
প্রায় সবাই এড্রেস বারে ডোমেইন নামকে টাইপ করে থাকে কারন নাম্বার এর থেকে নাম মনে রাখা সহজ।
URL- ইউনিফর্ম রিসোর্স লোকেটর
ওয়েব ব্রাউজার গুলি ওয়েব সার্ভার থেকে url ব্যবহার করার মাধ্যমে কোন পেজ কে গ্রহণ করে থাকে। এইচটিএমএল পেজ এর কোন লিঙ্ক কে ক্লিক করলে <a> ট্যাগ কোন ওয়েব এড্রেস কে নির্দেশ করে। ওয়েব এ কোন ডকুমেন্ট বা পেজ কে খুজে পাওয়ার জন্য URL ব্যবহার করা হয়।
একটি ওয়েব এড্রেস http://bangla.salearningschool.com/about-us.php নিচের নিয়মগুলোকে অনুসরন করে।
scheme://host.domain:port/path/filename
বর্ণনা
Scheme-ইন্টারনেট সার্ভিস এর ধরন কে ডিফাইন করে। (সাধারনভাবে http হয়ে থাকে)
Host-ডোমেইন এর host ডিফাইন করে (http এর ক্ষেত্রে ডিফল্ট হলত www)
Domain-ইন্টারনেট ডোমেইন এর নাম ডিফাইন করে (salearningschool.com)
port-host এর পোর্ট নাম্বার (http হল 80)
path- সার্ভার এর পাথ ডিফাইন করে (site এর প্রধান directory)
filename-ডকুমেন্ট বা ডাটার নাম
সাধারণ URL পরিকল্পনাগুলি
http (HyperText Transfer Protocol)- সাধারনত ওয়েব পেজ এর জন্য ব্যবহার করা হয়।
https (secure HyperText Transfer protocol)-নিরাপদ ওয়েব পেজ এর জন্য ব্যবহার করা হয়।
ftp (File Transfer Protocol)-ফাইল কে আপলোড বা ডাউনলোড করার জন্য
file-কম্পিউটার এর কোন ফাইল
URL এনকোডিং
ASCII character set এর মাধ্যমে URL গুলোকে ইন্টারনেট এ পাঠানো হয়। URL এ সবসময় character থাকে এবং তা ASCII তে পরিবর্তন করতে হয়। URL এনকোডিং নন ASCII characters গুলোকে “%” এ প্রতিস্থাপন করা হয় hexadecimal ডিজিট এর মাধ্যমে। URL এ কোন ফাকা জাইগা থাকে না ফাকা জায়গা গুলো (+) চিহ্ন অথবা %20 দিয়ে পুরন করা হয়।
ASCII এনকোডিং উদাহরণ
এইচটিএমএল ৫ এর ডিফল্ট character set গুলো হল UTF-8
| বর্ণ | Windows-1252 থেকে |
UTF-8 থেকে |
| € | %80 | %E2%82%AC |
| £ | %A3 | %C2%A3 |
| © | %A9 | %C2%A9 |
| ® | %AE | %C2%AE |
| À | %C0 | %C3%80 |
| Á | %C1 | %C3%81 |
| Â | %C2 | %C3%82 |
| Ã | %C3 | %C3%83 |
| Ä | %C4 | %C3%84 |
| Å | %C5 | %C3%85 |
Apr 09
এইচটিএমএল প্রতিক (HTML Symbols)
শরিফুল ইসলাম
অনেক গানিতিক, প্রযুক্তিগত, মুদ্রার চিহ্ন নরমাল কীবোর্ড এ পাওয়া যায় না। এইচটিএমএল এর entity নাম ব্যবহার করে আমরা এই চিহ্ন গুলো নিয়ে আসতে পারি। যদি কোন entity নাম না থাকে তাহলে আমরা entity নাম্বার ব্যবহার করতে পারি decimal or hexadecimal রেফারেঞ্চ। যদি আমরা এইচটিএমএল পেজ কোন entity নাম বা কোন নাম্বার ব্যবহার করি তাহলে এই character গুলি সঠিক ফরম্যাট এ ডিসপ্লে করবে।
উদাহরণ
<p>I will display €</p> <p>I will display €</p> <p>I will display €</p>
এর ফলাফল পাওয়া যাবে
I will display €
I will display €
I will display €
কিছু গানিতিক চিহ্ন যা এইচটিএমএল সাপোর্ট করে
| Char | নাম্বার | Entity | বর্ণনা |
| ∀ | ∀ | ∀ | FOR ALL |
| ∂ | ∂ | ∂ | PARTIAL DIFFERENTIAL |
| ∃ | ∃ | ∃ | THERE EXISTS |
| ∅ | ∅ | ∅ | EMPTY SETS |
| ∇ | ∇ | ∇ | NABLA |
| ∈ | ∈ | ∈ | ELEMENT OF |
| ∉ | ∉ | ∉ | NOT AN ELEMENT OF |
| ∋ | ∋ | ∋ | CONTAINS AS MEMBER |
| ∏ | ∏ | ∏ | N-ARY PRODUCT |
| ∑ | ∑ | ∑ | N-ARY SUMMATION |
কিছু গ্রীক লেটার যা এইচটিএমএল সাপোর্ট করে
|
Char |
নাম্বার |
Entity |
বর্ণনা |
| Α | Α | Α | গ্রীক ক্যাপিটাল লেটার আলফা |
| Β | Β | Β | গ্রীক ক্যাপিটাল লেটার বিটা |
| Γ | Γ | Γ | গ্রীক ক্যাপিটাল লেটার গামা |
| Δ | Δ | Δ | গ্রীক ক্যাপিটাল লেটার ডেলটা |
| Ε | Ε | Ε | গ্রীক ক্যাপিটাল লেটার EPSILON |
| Ζ | Ζ | Ζ | গ্রীক ক্যাপিটাল লেটার যেটা |
অন্যান্য আরও অনেক entities যা এইচটিএমএল সাপোর্ট করে
|
Char |
নাম্বার |
Entity |
বর্ণনা |
| © | © | © | কপিরাইট চিহ্ন |
| ® | ® | ® | নিবন্ধন চিহ্ন |
| € | € | € | EURO চিহ্ন |
| ™ | ™ | ™ | ট্রেডমার্ক |
| ← | ← | ← | বামদিকের নির্দেশ |
| ↑ | ↑ | ↑ | উপরের নির্দেশ |
| → | → | → | ডানদিকের নির্দেশ |
| ↓ | ↓ | ↓ | নিচের দিকের নির্দেশ |
| ♠ | ♠ | ♠ | BLACK SPADE SUIT |
| ♣ | ♣ | ♣ | BLACK CLUB SUIT |
| ♥ | ♥ | ♥ | BLACK HEART SUIT |
| ♦ | ♦ | ♦ | BLACK DIAMOND SUIT |
Apr 08
এইচটিএমএল ইনট্রিগুলো (HTML Entities)
শরিফুল ইসলাম
Job category-Php Coder
কিছু সংরক্ষিত অক্ষর অবশ্যই character entities দ্বারা পরিবর্তন করতে হয়।
এমনকি যেই অক্ষরগুলো কীবোর্ড এ নাই সেইগুলো পরিবর্তন করা সম্ভব
এইচটিএমএল Entities
কিছু অক্ষর এইচটিএমএল এ সংরক্ষিত করা আছে। যদি আমরা কোন টেক্সট এ ছোট চিহ্ন (<) এবং বড় চিহ্ন (>) ব্যবহার করি ব্রাউজার তাদের ট্যাগ দিয়ে মিক্স করে দিতে পারে।
character entities এইচটিএমএল এ কিছু সংরক্ষিত অক্ষর দেখাতে সাহায্য করে।
character entity গুলো নিচের মতন
&entity_name;
OR
&#entity_number;
যদি আমরা ছোট চিহ্ন ডিসপ্লে করতে চাই তাহলে লিখব < বা <
নাম্বার এর পরিবর্তে নাম ব্যবহার করা বেশি উপকারী কারন এতে নামটা বেশি মনে থাকে। এর একটি অপকারিতা আছে কিছু কিছু ব্রাউজার entity নাম নাও পরতে পারে কিন্তু নাম্বার ঠিক পরতে পারে।
অবিচ্ছিন্ন স্থান (Non breaking space)
একই লাইন এ ফাকা জায়গা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। মনে রাখতে হবে ব্রাউজার সবসময় এইচটিএমএল পেজ এর অতিরিক্ত ফাকা জায়গা মুছে ফেলে কেবলমাত্র একটি ফাকা জায়গা রাখে। যদি আমি ১০ টি স্পেস দেই ব্রাউজার তার ৯ টাই মুছে ফেলে ১ টি লিখবে। যদি আমরা টেক্সট এ প্রকৃত ফাকা জায়গা পেতে চাই তাহলে ক্যারেক্টার ব্যবহার করতে হবে।
কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার entities
| ফলাফল | বর্ণনা | নাম | প্রবেশকৃত নাম্বার |
| non-breaking space | |   | |
| < | less than | < | < |
| > | greater than | > | > |
| & | ampersand | & | & |
| ¢ | cent | ¢ | ¢ |
| £ | pound | £ | £ |
| ¥ | yen | ¥ | ¥ |
| € | euro | € | € |
| © | copyright | © | © |
| ® | registered trademark | ® | ® |
কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্ন
একটি বৈশিষ্ট্যসূচক চিহ্ন “glyph” লেখার বর্ণে যোগ করা হয়েছে। আবার কিছু বৈশিষ্ট্যসূচক চিহ্ন: grave ( ̀) এবং acute ( ́) কে বলা হয় accents (কথা)।
বৈশিষ্ট্যসূচক চিহ্ন বর্ণের উপরে , নিচে, পাশে এবং দুটি লেটার এর মাঝে হতে পারে। আলফানিউমেরিক ক্যারেক্টার এর কম্বিনেশন এ এই বৈশিষ্ট্যসূচক চিহ্নগুলো ব্যবহার করা হয়ে থাকে।
কিছু উদাহরণ নিচে দেওয়া হল
| চিহ্ন | বর্ণ | গঠন | ফলাফল |
| ̀ | a | à | à |
| ́ | a | á | á |
| ̂ | a | â | â |
| ̃ | a | ã | ã |
| ̀ | O | Ò | Ò |
| ́ | O | Ó | Ó |
| ̂ | O | Ô | Ô |
| ̃ | O | Õ | Õ |
Apr 08
Get Started with Cascading on Hortonworks Data Platform 2.1
Get Started with Cascading on Hortonworks Data Platform 2.1
Apr 08
ম্যাকবুক প্রো এর ট্রাকপ্যাড এর ক্লিক কাজ না করলে এটিকে কিভাবে মেরামত করবেন (How to repair not clicking MacBook Pro trackpad)
যদি ম্যাকবুক প্রো এর ট্রাকপ্যাড (মাউস প্যাড) এ ক্লিক কাজ না করে তাহলে ট্রাবলশুটিং এবং সমস্যা সমাধানের জন্য কিছু নির্দেশনাবলী চেষ্টা করে দেখতে পারেন।
এগুলি নিচের বিষয়গুলোর সাথে সম্পর্কিত হতে পারে:
- ত্রুটিপূর্ণ (ফুলে যাওয়া) ব্যাটারি
- ট্রাকপ্যাড এর স্ক্রু ভুলভাবে লাগানো
- ত্রুটিপূর্ণ ট্রাকপ্যাড
সমস্যা সমাধানের কৌশল ধাপে ধাপে দেখা যাক
ধাপ 1 :
ব্যাটারি ঠিক আছে কিনা তা দেখার জন্য একে ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করতে হবে।
সাধারণত দুই বা তিনটি স্ক্রু দিয়ে কেসিং এর সাথে আটকিয়ে ব্যাটারিকে সরক্ষিত রাখা হয়।
এই স্ক্রুগুলি Y আকৃতির। আপনি একটি বিশেষ ট্রাই-উইং (তিনটি কিনারাযুক্ত) স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে।
আপনি ছোট চ্যাপটা মাথাওয়ালা (ফ্লাট) স্ক্রু ড্রাইবার দিয়ে চেষ্ট করে দেখতে পারেন।
আমি Wiha 1.5 × 40 স্ক্রু ড্রাইভার ব্যবহার করে এটি খুলতে পেরেছি। যদি তিনটির মধ্যে দুইটি ধার এর সাথে মিলে যায় তাহলে আমি উভয় স্ক্রু খুলতে পারবো।
লজিক বোর্ড থেকে প্লাস্টিকের লাঠি বা আঙুলের নখ দিয়ে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করুন।
ব্যাটারি ল্যাপটপ থেকে বিচ্ছিন্ন করুন এবং একটি সমতল স্থানে রাখুন।
পরীক্ষা করে দেখুন যে ব্যাটারি যেমন দেখা উচিৎ তার থেকে চিকন দেখা যায় কিনা।
যখন MacBook Pro এর ব্যাটারি ত্রুটিপূর্ণ হয় তখন কিছু ক্ষেত্রে এটি মোটা দেখা যায়
যদি ফোলা ব্যাটারিটি ল্যাপটপের ভিতরে থাকে তাহলে এটি ট্রাকপ্যাড এর নিচের দিকে চাপ দেয় এবং এর ক্লিক ঠিকমত কাজ করা বন্ধ করে দেয়।
ফোলা ব্যাটারিটি বিচ্ছিন্ন করুন এবং দেখুন এরপর ট্রাকপ্যাডটি কাজ করে কিনা। যদি এটি কাজ করে তাহলে ব্যাটারিটি পরিবর্তন করুন।
ধাপ 2:
ব্যাটারি বিচ্ছিন্ন করার পরও যদি ট্রাকপ্যাড এর ক্লিক ঠিকমত কাজ না করে, তাহলে নিচের চিত্রের মতো করে স্ক্রুগুলি সমন্বয় করে দেখুন।
আপনার এজন্য T6 torx স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে।
স্ক্রু বামাবর্তে ঘুরালে ট্রাকপ্যাড আলগা হয়ে যাবে।
ঘড়ির কাঁটার দিকে ঘুরালে ট্রাকপ্যাডটি আটসাট হয়ে লাগবে।
আপনার MacBook Pro টি একপাশ করে রাখুন এবং স্ক্রু সমন্বয় করার সময় ট্রাকপ্যাড এর উপর ক্লিক করতে থাকুন।
আপনার জন্য ভাল কাজ করে এমন অবস্থানে থামুন।
ধাপ 3:
ব্যাটারি বিচ্ছিন্ন করার পর এবং স্ক্রু সমন্বয় করার পরও যদি ট্রাকপ্যাড এর ক্লিক ঠিকমত কাজ না করে, সম্ভবত এটি ক্রুটিপূর্ণ হয়ে গেছে এবং একে পরিবর্তন করতে হবে।
আপনি নতুন যন্ত্রাংম এখানে পেতে পারেন:
এখানে বিচ্ছিন্নকরণ এবং নতুন ট্রাকপ্যাড সংযুক্তকরণ প্রক্রিয়া দেখা হলো :
একটি প্লাস্টিকের লাঠি বা আঙুলের নখ ব্যবহার করে সতর্কভাবে ট্রাকপ্যাড ক্যাবল বিচ্ছিন্নকরুন।
চারটি সিলভারের স্ক্রু খুলুন।
আপনার একটি ছোট আকৃতির স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। এই স্ক্রুগুলি খুবিই ছোট এবং খোলা সহজ।
আমি Wiha এর স্ক্রু ড্রাইভার ব্যবহার করেছি।
স্ক্রু খোলার সময় ট্রাকপ্যাড এর নিচের দিকে আপনার আঙুলের সাহায্যে সাপোর্ট দিন।
সকল স্ক্রু খোলার পর, palm rest এ যেভাবে প্রতিক দ্বারা চিহ্নিত করা আছে সেভাবে ট্রাকপ্যাড এর নিচের দিকে স্লাইড করুন।
কেসিং থেকে খোলার জন্য তারটি ধরে টানুন।
ত্রুটিপূর্ণ ট্রাকপ্যাডটি অপসারণ করুন এবং নতুন একটি দিয়ে পরিবর্তন করুন।
ট্রাকপ্যাড ক্যাবল সংযুক্ত করার মাধ্যমে পুণসংযোগ কার্যক্রম শুরু করুন।
একটি ছোট চ্যাপ্টা স্ক্রু ড্রাইভারের সাহায্যে কানেকটরটি সংযুক্ত করতে পারেন।
ট্রাকপ্যাডটি আগের স্থানে স্থাপন করুন।
চারটি সিলভার স্ক্রু দিয়ে এটিকে নিরাপদ করুন কিন্তু এখনই এদেরকে আটসাটভাবে লাগাবেন না।
MacBook Pro কে উপরের দিকে ঘুরান এবং ট্রাকপ্যাড এর পজিশন ঠিক করুন।
নিশ্চিত হয়ে নিন যে ট্রাকপ্যাড এবং Palm rest এর মধ্যকার দূরত্ব সমান থাকে।
ঠিকভাবে বসার পরে, আপনি চারটি সিলভার স্ক্রুকে টাইট করুন।
নতুন ট্রাকপ্যাড এর স্ক্রু আগে উল্লেখিত নিয়ম অনুযায়ী সমন্বয় করা প্রয়োজন হতে পারে।
Apr 08
ম্যাকবুক 13-ইঞ্চি হয়াইট ইউনিবডি এর স্ক্রীণ কিভাবে পরিবর্তন করবেন (How to replace screen on MacBook 13-inch white unibody)
কিভাবে ম্যাকবুক 13-ইঞ্চি ইউনিবডি ল্যাপটপ এর এলসিডি স্ক্রীণ পরিবর্তন করবেন এখানে সে সম্পর্কে আলোচনা করা হলো। এই নির্দেশাবলী আপনি ম্যাকবুক লেট-2009 এবং মিড-2010 মডেল এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।
ধাপ ১ :
আমার জোরালো পরামর্শ হলো ল্যাপটপ ডিসঅ্যাসেম্বলি (ল্যাপটপ থেকে যন্ত্রাংশ বিচ্ছিন্ন) করার সময় অবশ্যই ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে নিবেন।
ধাপ 2 :
অবশ্যই ব্যাটারী ল্যাপটপ থেকে খুলে ফেলবেন।
এটি ছয়টি স্ক্রু দ্বারা সুরক্ষিত থাকে : তিনটি সাধারণ ফিলিপস স্ক্রু (হলুদ বৃত্ত চিহ্নিত) এবং তিনটি ট্রাই-উইং স্ক্রু (লাল বৃত্ত চিহ্নিত)।
যদি আপনার ট্রাই-উইং স্ক্রু ড্রাইভার না থাকে তাহলে ছোট সমতল মাথাযুক্ত স্ক্রু ড্রাইভারও ব্যবহার করতে পারেন।
ধাপ 3 :
ব্যাটারী খুলে নিন।
ধাপ 4 :
পর্দার ফ্রেমটি আঠালো টেপ দ্বারা ডিসপ্লে এর সাথে লাগানো থাকে।
যদি আপনি ফ্রেমটি প্রথমে একটু গরম করে নেন তাহলে এটি সহজেই অলাদা করে ফেলতে পারবেন।
গরম করার যন্ত্রটি (হিট গান) ব্যবহারের সময় সতর্ক থাকুন। যদি আপনি ফ্রেমটি অতিরিক্ত গরম করে ফেলেন তাহলে এটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যেতে পারে।
এক্ষেত্রে হেয়ার ড্রাইয়ার ব্যবহার করা সম্ভবত বেশি নিরাপদ। ফ্রেমটি যেন পুড়ে যাবে না। এটি যথেষ্ট পরিমাণে উষ্ণ করতে হবে যাতে আঠালো টেপটি নরম হয়ে যায়।
ধাপ 5 :
একটি ধারালো বস্তু ব্যবহার করে ফ্রেমটি পৃথক করা শুরু করুন।
ধাপ 6 :
আপনার আঙুলের সাহায্যে ফ্রেমটি পৃথক করতে থাকুন।
আঠালো টেপটি যতটা সম্ভব স্পর্শমুক্ত রাখুন যাতে এটি পুনরায় ব্যবহার করা যায়।
ফ্রেমটি পৃথক করার সময় এটি উষ্ণ রাখার জন্য গরম করার যন্ত্র (হিট গান) বা হেয়ার ড্রাইয়ার ব্যবহার করতে থাকুন।
ধাপ 7 :
যখন আপনি পর্দার নিচের প্রান্তে পৌছে যাবেন তখন ফ্রেমটি পৃথক করার জন্য প্লাস্টিকের লাঠি ব্যবহার করা বেশি সুবিধাজনক।
আপনি দেখতে পাচ্ছেন ফ্রেমটি খুবই নমনীয়।
ধাপ 8 :
পর্দার নিচের প্রান্ত থেকে ফ্রেমটি পৃথক করতে থাকুন।
এটি সম্ভবত সবচেয়ে কঠিন অংশ।
ধাপ 9 :
LCD পর্দা সুরক্ষার জন্য ব্যবহৃত ছয়টি স্ক্রু খুলুন।
আপনাকে ছোট চ্যাপটা মাথা বিশিষ্ট ফিলিপস স্ক্রু ড্রাইভার ব্যবহার করতে হবে।
ধাপ 10 :
ব্যাক কভার থেকে পর্দাটি আলাদা করুন।
ধাপ 11 :
পর্দাটিকে উচু করে ধরুন যাতে আপনি সংযুক্ত ক্যাবল এর কাছে যেতে পারেন।
সংযোগকারী ক্যাবল এর কাছে পৌছানোর খুব সীমিত জায়গাই পাবেন।
ধাপ 12 :
সংযোগ সুরক্ষিত করার জন্য ব্যবহৃত কালো টেপটি অপসারণ করুন।
ধাপ 13 :
সতর্কভাবে সংযোগটি বিচ্ছিন্ন করুন।
ধাপ 14 :
এখন আপনি ভিডিও ক্যাবলটি টেনে সরিয়ে নিতে পারবেন।
এখন ক্ষতিগ্রস্থ LCD পর্দাটি অপসারণ করুন এবং নতুন একটি সংযুক্ত করার জন্য প্রস্তুত হন।
ধাপ 15 :
নতুন পর্দাটির (স্ক্রীণ) নিয়ে এসে একে সঠিক অবস্থান এ রাখুন যাতে আপনি ভিডিও ক্যাবলটি সংযুক্ত করতে পারেন।
ধাপ 16 :
ক্যাবলটি সংযুক্ত করুন।
ধাপ 17 :
সংযোগ সুরক্ষিত করার জন্য ব্যবহৃত কালো টেপটি পুনরায় সংযোগকারী স্থানে লাগিয়ে দিন।
ধাপ 18 :
ছয়টি স্ক্রু লাগিয়ে LCD পর্দাটিকে সুরক্ষিত করুন।
ফ্রেমটি লাগানোর পুর্বে স্ক্রিণটি ঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করে নেয়া ভাল।
ধাপ 19 :
আঠালো টেপটি এবং ফ্রেমটির পিছনের পার্শ্ব ভাল করে লক্ষ করুন।
যদি আঠালো টেপটি বাহিরের দিকে বের হয়ে থাকে তাহলে এটিকে সোজা করে দেয়া বা কেটে ফেলাই ভাল।
ফ্রেমটি ডিসপ্লে এর সাথে যতটা সম্ভব মসৃণভাবে বসতে হবে।
ধাপ 20 :
নতুন পর্দা থেকে প্রতিরক্ষামূলক ফিল্ম (পাতলা ছাল) সরান (যদি থেকে থাকে)।
ধাপ 21 :
সর্বশেষে, ফ্রেমটি জায়গামতো বসান এবং আঠালো বস্তুর সাথে পুনরায় লাগান।
Apr 07
HTML Head (এইচটিএমএল হেড)
Atik Hasan
Webpage design & developer
HTML Head (এইচটিএমএল হেড):
<head>…..</head> ট্যাগ দিয়ে head সেকশন গঠিত। head সেকশনে meta data অর্থাৎ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য থাকে।এই head সেকশন এ যা কিছু লেখা হয় তা ওয়েব পেইজ এ দেখা যায় না। head সেকশন এ সাধারণত নিম্মের ট্যাগগুলো থাকেঃ
Title, Meta, Link, Base, Style, Script
শিরোনাম ট্যাগ
এই ট্যাগের মাঝে যা লিখা হয় তা Browser এর টাইটেল বারে দেখা যায়। মূলত ওয়েব পেইজ content এর একটি সংক্ষিপ্ত টাইটেল এই ট্যাগের মাঝে লেখা হয়। যেমন আমি যদি ওয়েব পেইজ ডিজাইনের বিভিন্ন এলিমেন্ট নিয়ে একটি ওয়েব পেইজ বানাতে চাই তা হলে টাইটেল নিচের মত হলে ভাল হয়ঃ-
<title>web page design tutorial</title>
মেটা ট্যাগ
এই ট্যাগ ব্যাবহার করা হয় ডকুমেন্ট সম্পর্কিত সকল তথ্য সন্নিবেশ/বর্ণনা করার জন্য।মেটা ডাটা browser, search engine এবং অন্নান্য ওয়েব সারভিস দ্বারা বেবহৃত হয়। সার্চ ইঞ্জিন ইনডেক্সিং এর জন্য এ ট্যাগের গুরুত্ত অপরিসীম।
সার্চ ইঞ্জিনের জন্য keywords নির্ধারণ করাঃ
<meta name=”keywords” content=”HTML, CSS, XML, XHTML, JavaScript”>
ওয়েব পেজ এর description নির্ধারণ করাঃ
<meta name=”description” content=”Free Web tutorials on HTML and CSS”>
ওয়েব পেজ এর author নির্ধারণ করাঃ
<meta name=”author” content=”Hege Refsnes”>
ওয়েব পেজ এর character set নির্ধারণ করাঃ
<meta charset=”UTF-8″>
৩০ সেকন্ড পরপর ওয়েব পেজ auto refresh করাঃ
<meta http-equiv=”refresh” content=”30″>
লিঙ্ক ট্যাগ
Link ট্যাগটি দ্বারা একটি পেইজকে অন্য পেইজের সাথে বা এলিমেন্টের সাথে সম্পর্ক ইস্থাপন করা হয়।এই ট্যাগ টি সাধারণত স্টাইল শীট যোগ করার জন্য ব্যাবহার করা হয়।
<link rel=”stylesheet” href=”mystyle.css”>
বেজ ট্যাগ
Base ট্যাগ টি দ্বারা ওয়েব সাইটের সকল লিঙ্ক জন্য এর একটি default অ্যাড্রেস বা default target সেট করিয়ে দেয়া হয়।যেমনঃ-
<base href=”http://bangla.salearningschool.com” target=”_blank”>
যেহেতু আমরা base অ্যাড্রেসের target হিসেবে _blank দিয়েছি সেহেতু এই পেইজের কোন লিঙ্ক এ ক্লিক করলে নতুন একটি ট্যাব এ পেজটি ওপেন হবে।
স্টাইল ট্যাগ (Style Tag)
HTML ডকুমেন্টটিতে কি ধরণের ইস্টাইল ব্যাবহার হবে তা এই style ট্যাগ দ্বারা লেখা হয়। যেমনঃ-
<style>
body {background-color:yellow;}
</style>
স্ক্রিপ্ট ট্যাগ (Script Tag)
Script ট্যাগটি Java script লেখার জন্য ব্যাবহার করা হয়। যেমন আমরা ওয়েব পেজ এ Hello JavaScript এই লেখাটুকো দেখাব demo নামক id ব্যাবহার করে।
<script>
function myFunction {
document.getElementById("demo").innerHTML = "Hello JavaScript!";
}
</script>
Apr 07
Get Started with Cascading on Hortonworks Data Platform 2.1
Get Started with Cascading on Hortonworks Data Platform 2.1
Apr 06
সি প্রোগ্রামিঙে টাইপ কাস্টিং
সি প্রোগ্রামিঙে টাইপ কাস্টিংঃ
রিদওয়ান বিন শামীম
টাইপ কাস্টিং একটি পদ্ধতি যেখানে কোন চলককে এক ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে পরিবর্তিত করা যায়। যেমন, একটি লম্বা মানকে যদি সাধারণ একটি পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে চাই, তাহলে long থেকে int এ টাইপ কাস্ট করে তা করা যায়।এক টাইপ থেকে অন্য টাইপে রুপান্তরের ক্ষেত্রে নিচের মত করে কাস্ট অপারেটর ব্যবহার করে এটি করা হয়ঃ
(type_name) expression
কাস্ট অপারেটর কীভাবে floating-point operation হিসাবে দুটি পূর্ণসংখ্যা চলক বিভাজন তৈরি করে আলাদা করে তা নিচের উদাহরণ থেকে আমরা বুঝতে পারি।
#include <stdio.h>
main()
{
int sum = 17, count = 5;
double mean;
mean = (double) sum / count;
printf(“Value of mean : %f\n”, mean );
}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,
Value of mean : 3.400000
এখানে বলা উচিৎ যে, কাস্ট অপারেটর ডিভিশনের চেয়ে বেশি অগ্রাধিকার পায় তাই অঙ্কের মান type double দ্বারা রূপান্তরিত হয়, তারপর দ্বৈত মান প্রদর্শন করে। টাইপ কনভার্সন অন্তর্নিহিতও হতে পারে যা কম্পাইলারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হতে পারে বা কাস্ট অপারেটরের মাধ্যমে সরাসরিও হয়। তবে টাইপ কনভার্সন কাস্ট অপারেটরের মাধ্যমে করাই ভাল।
পূর্ণসংখ্যার মানোন্নয়নঃ পূর্ণসংখ্যার মানোন্নয়ন একটি প্রক্রিয়া যেটি int বা unsigned int এরচে ছোট মানের পূর্ণসংখ্যার মানকে int বা unsigned int এর মানে আনতে ব্যবহার করা হয়।কোন int এ ক্যারেকটার যোগ করার ক্ষেত্রে আমরা যা করতে পারি তা হল,
#include <stdio.h>
main()
{
int i = 17;
char c = ‘c’; /* ascii value is 99 */
int sum;
sum = i + c;
printf(“Value of sum : %d\n”, sum );
}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,
Value of sum : 116
এখানে মান ১১৬ আসছে কারণ কম্পাইলার পূর্ণসংখ্যার মানোন্নয়ন করে সি (‘c’ )এর মান ascii তে রুপান্তর করে নিচ্ছে মূল কাজের আগে।
সাধারণ এরিথমেটিক রুপান্তরঃ সাধারণ এরিথমেটিক রুপান্তরের ক্ষেত্রে অন্তর্হিত ভাবে সব মানকে একটি নির্দিষ্টভাবে সাজানো হয়। কম্পাইলার প্রথমে পূর্ণসংখ্যার মানোন্নয়ন করে, এর পরও টাইপ সমান না হলে নিচের ক্রমানুসারে সংখ্যার প্রাপ্যতার অগ্রাধিকার ভিত্তিতে রুপান্তর করা হয়।
সাধারণ এরিথমেটিক রুপান্তর assignment operators বা logical operators ইত্যাদির জন্য ব্যবহার করা হয় না। নিচের উদাহরণ থেকে আমরা ব্যপারটা বুঝবঃ
#include <stdio.h>
main()
{
int i = 17;
char c = ‘c’; /* ascii value is 99 */
float sum;
sum = i + c;
printf(“Value of sum : %f\n”, sum );
}
উপরের কোড ঠিকভাবে কাজ করলে তা যে ফলাফল দেখাবে তা হল,
Value of sum : 116.000000
এখানে c প্রথমে পূর্ণসংখ্যায় রূপান্তরিত হয়েছে কিন্তু মূল মান দ্বিগুণ হওয়ায় সাধারণ এরিথমেটিক রুপান্তর ব্যবহার করে এবং কম্পাইলার i ও c কে floatএ রূপান্তরিত করে সেভাবেই ফলাফল দিয়েছে।






































