উইন্ডোজ টিউটোরিয়াল 8.1: সার্চ, শেয়ার, প্রিন্ট এবং অন্যান্য (Search, share, print, and more)

উইন্ডোজ টউটোরিয়াল: পৃষ্ঠা 11 এর ৬

Charm ব্যবহার করে যে সকল কাজ আপনি প্রায়ই করে থাকেন তা সম্পন্ন করা

পাঁচটি Charm – সার্চ, শেয়ার, স্টার্ট, ডিভাইসেস, এবং সেটিংস- যেগুলো আপনি প্রায়সই ব্যবহার করে থাকেন তা দ্রুত করার কিছু ধাপ রয়েছে, যেমন- সার্চ ওয়েব ও পিসি, প্রিন্ট ডকুমেন্টস, এবং ইমেইল ফটো এবং লিঙ্কস। আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন এগুলো সবসময় পর্দার ডান পাশে থাকবে।

Using Charm
পর্দার ডান প্রান্তে সুইপ করে যান। Search, Share, Start, Devices, বা Settings এ টোকা দিন বা ক্লিক করুন।
আপনি কীবোর্ড থেকে উইন্ডোজ এর প্রতীক Windows Logo + C চেপেও Charm এ যেতে পারেন।

 

সার্চ

Search Charm, Bing Smart Search ব্যবহার করে। সুতরাং আপনি আপনার পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ সার্চ করতে পারেন, সেইসাথে কিছু App এবং Windows Store এও সার্চ করতে পারেন।

পিসি, ওয়েব এবং অনড্রাইভ এ কিছু খোজার জন্য Bing Smart Search এর ব্যবহার

1. পর্দার ডান প্রান্তে সুইচ করে যান এবং Search এ টোকা দিন।
2. আপনি যা সার্চ করতে চান তা লিখুন। আপনার লেখা অনুসারে অনুসন্ধান ফলাফল এবং পরামর্শ এর তালিকা দেখা যাবে।
3. আপনি যে অ্যাপ, ফাইল বা সেটিং খুজছেন তা যদি দেখতে পান তাহলে এটি খুলতে এর উপর টোকা দিন বা ক্লিক করুন। আপনি যদি বিং এর ওয়েব ফলাফল সহ সকল ফলাফল দেখতে চান, তাহলে অনুসন্ধান ফলাফল পাতার Search বাটন Search Buttonএ টোকা দিন বা ক্লিক করুন। আপনি Search Suggetion এও ক্লিক করতে পারেন।
4. অনুসন্ধান ফলাফল পৃষ্ঠায়, একটি অনুসন্ধান ফলাফল খোলার জন্য ফলাফলটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অনুসন্ধান ফলাফল পাতা
অনুসন্ধান ফলাফল প্রকারভেদ অনুসারে এবং সেটি কোথায় রয়েছে সেই অনুসারে দলবদ্ধ (গোষ্ঠীতে বিভক্ত / গ্রুপ) হয়। উদাহরণ স্বরূপ, আপনার পিসির ছবিগুলো একসাথে থাকবে এবং ওয়েব সাইটের ছবিগুলো একসাথে। প্রথমে আপনার পিসির নিজস্ব ফাইল এবং অনড্রাইভ তালিকাভুক্ত হবে এবং তারপর অ্যাপ ও ওয়েব এর ফলাফল দেখাবে। থাম্বনেল গুলো আপনাকে ধারণা দিবে-কোনগুলোতে আপনি এর আগে টোকা দিয়েছেন বা ক্লিক করেছেন। একটি নির্দিষ্ট ক্যাটাগরির সকল অনুসন্ধান ফলাফল দেখতে ঐ ক্যাটাগরির See all লিঙ্ক এ ক্লিক করুন।

ফলাফল পাতায় ফিরে যাওয়া
যদি আপনি একটি ফলাফল খুলেন এবং দেখেন যে আপনি যা খুজছেন তা এটি নয় তাহলে আবার না খুজে ফলাফল পাতায় ফিরে যেতে পারেন। Touch দ্বারা, সুইপ করে পর্দার বাম প্রান্তের দিকে যান। (মাউস দ্বারা, মাউস পয়েন্টার পর্দার বাম পার্শ্বের উপরের দিকে নিয়ে যান এবং ক্লিক করুন।)

অনুসন্ধানের ফলাফল সঙ্কুচিত করা
Search Charm সয়ংক্রিয়ভাবে আপনার পিসির অ্যাপ, ফাইল এবং সেটিংস এবং অনড্রাইভ ও ওয়েবে খোজে। কিন্তু আপনি যেকোন এক প্ররার ফলাফল খুজতে পারেন, যেমন ওয়েব এ সেটিংস বা ছবি। এবং কিছু App এ, আপনি শুধুমাত্র উক্ত App খোজার অপশন সিলেক্ট করতে পারেন।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Search এ টোকা দিন।
2. Search বক্স এর তীর তীর এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর আপনি যে ক্যাটাগরি চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

Search এর সেটিংস পরিবর্তন করতে
আপনি ফলাফল ইতিহাস পরিস্কার করতে পারেন, নির্বাচন করুন আপনার অনুসন্ধান তথ্য কিভাবে বিং এর সঙ্গে শেয়ার (ভাগ করা হয়) করবেন, এবং SafeSearch options (নিরাপদ অনুসন্ধান অপশন) পরিবর্তন করবেন যা আপনার অনুসন্ধান ফলাফল থেকে প্রাপ্তবয়স্ক বিষয়বস্তু ফিল্টার (ছেঁকে বাদ দেয়) করে। শুধুমাত্র আপনার পিসি এবং অনড্রাইভ এ অনুসন্ধান করার জন্য আপনি যদি চান তাহলে ওয়েব সার্চ বন্ধ করে দিতে পারেন । (যদি আপনি Metered Internet সংযোগ ব্যবহার করে থাকেন তাহলে এই কাজ করতে চাইতে পারেন।)
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Search এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে সেটিং পরিবর্তন করুন।

শেয়ার (ভাগ করা)

Share Charm হচ্ছে দ্রুততর উপায় যার সাহায্যে আপনি যাদের চেনেন তাদের সাথে ফাইল, ছবি, এবং তথ্য শেয়ার করতে পারেন, বা আপনি যে অ্যাপ্লিকেশন এ আছেন তা থেকে না বেরিয়েই পরবর্তীর জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আপনি একই সময়ে কিছু সংখ্যক লোক এর সাথে ছবি শেয়ার করতে পারেন, আপনার সকল সামাজিক নেটওয়ার্কের সঙ্গে একটি লিঙ্ক ভাগ (শেয়ার) করতে পারেন। অথবা একটি আকর্ষণীয় নিবন্ধ রিডিং লিস্ট App এ পাঠাতে পারেন যাতে আপনি পরবর্তীতে তা পড়তে পারেন।

আপনি Share Charm এর মাধ্যমে অধিকাংশ App এর জিনিস শেয়ার করতে পারেন। যদি আপনি ডেস্কটপ থেকে কিছু শেয়ার করতে চান, তাহলে আপনি ই-মেইল এর মাধ্যমে শেয়ার করতে পারেন অথবা এর সাহায্যে ফাইল এবং ছবি শেয়ার করতে পারেন।

Share

ফাইল শেয়ার করতে
1. একটি App এ, আপনি যেটি চান সেই আইটেমটি সিলেক্ট করার জন্য সুইপ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে নিয়ে যান এবং তারপর Share এ টোকা দিন।
3. লোকটি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

একটি লিঙ্ক শেয়ার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং আপনি যে ওয়েবসাইট, নিবন্ধ বা ম্যাপ শেয়ার করতে চান তা ব্রাউজ করুন।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং Share এ টোকা দিন।
3. ব্যক্তি বা অ্যাপ বা ডিভাইস যার সাথে শেয়ার করতে চান তার উপর টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

Share Settings পরিবর্তন করার জন্য
Share Charm এ কোন অ্যাপ্লিকেশনগুলো তালিকাভুক্ত এবং কিভাবে তারা প্রদর্শিত হবে আপনি তা পরিবর্তন করতে পারবেন ।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান, Settings এ টোকা দিন, এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. Search and apps এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Share এ টোকা দিন বা ক্লিক করুন।
3. আপনার প্রয়োজন অনুসারে Settings পরিবর্তন করুন।

স্টার্ট

আপনি উইন্ডোজ এর যেখানেই থাকেন না কেন Start Charm ব্যবহার করে Start Screen খুলতে পারবেন। অথবা যদি আপনি Start এই থেকে থাকেন তাহলে এটি ব্যবহার করে শেষ ব্যবহৃত অ্যাপ্লিকেশন এ যেতে পারবেন।

Start
Start খুলতে, সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Start এ টোকা দিন।

ডিভাইসেস

আপনার পিসির সাথে সংযুক্ত ডিভাইস এ ফাইল এবং তথ্য পাঠানোর জন্য Device Charm হচ্ছে একটি দ্রুততম উপায়, যেমন আপনার প্রিন্টার, Xbox, ফোন, স্পিকার, টিভি বা প্রোজেক্টর। আপনার কোন কোন ডিভাইস আছে এবং তা পিসির কোথায় সংযুক্ত আছে তার উপর নির্ভর করে ডিভাইস এর তালিকা Device Charm এ থাকে। ডিভাইস Set up সম্পর্কে আরো বিস্তারিত জানতে, দেখুন ডিভাইস এবং প্রিন্টার সংযুক্তকরণ, বিচ্ছিন্নকরণ এবং নিয়ন্ত্রণ

Device Charm ব্যবহার করতে
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন এবং এটি বা ফাইল যা কোন ডিভাইস এ পাঠাতে চান তা নির্বাচন করার জন্য সুইপ করুন।
2. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Devices এ টোকা দিন।
3. নিচের অপশনগুলো থেকে একটি অনুসরণ করুন।

Stream videos, music, or a photo slide show অন্য ডিভাইস এ নিয়ে যাওয়ার জন্য (যেমন টিভি, স্টেরিও)। Play এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। কিভাবে Play সেটআপ করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন Stream pictures, video, and music using Play.

Print a document, photo, or email. Print এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন। আরো বিস্তারিত তথ্যের জন্য দেখুন How to print.

Project what’s on your PC (যেমন- একটি প্রেজেন্টেশন এর জন্য, একটি স্লাইড শো করার জন্য)। Project এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

সেটিংস

কিছু সাধারণ সেটিংসকে দ্রুত সমন্বয় করার জন্য Settings Charm ব্যবহার করা হয় (যেমন-উজ্জ্বলতা (brightness) এবং ভলিউম)। আপনার পিসির জন্য সেটিং খুজে বের করুন (যেমন- প্রেজেন্টেশন, ইউজার একাউন্ট এবং ডিভাইসেস) ‍এবং আপনি যে অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন তার  Settings পরিবর্তন করুন।

সাধারণ সেটিংস দ্রুত সমন্বয় করার জন্য
Change PC settings
এখানে কিছু সাধারণ PC Settings আছে- যেমন ভলিউম, পাউয়ার এবং নেটওয়ার্ক সংযোগ- এরা সবসময়ই Settings Charm এ থাকে।
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং তারপর Settings এ টোকা দিন।
2. আপনি যে Settings পরিবর্তন করতে চান সিটিতে টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

আপনার পিসির সেটিংস পরিবর্তন করার জন্য
PC settings থেকে বেশির ভাগ সেটিংস পরিবর্তন করতে পারবেন (Control Panel (কন্ট্রোল প্যানেল) এর পরিবর্তে), যেমন- বিভিন্ন বস্তু ব্যক্তিগতকরণ এবং সেটিংস পরিবর্তন করার জন্য যেমন- ডিভাইসেস, ইউজার একাউন্ট, অনড্রাইভ, নেটওয়ার্ক সংযোগ এবং ভাষা।
1. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।
2. যে ক্যাটাগরির Settings পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন।

অ্যাপ্লিকেশন এর জন্য সেটিংস পরিবর্তন করার জন্য
app settings
1. একটি অ্যাপ্লিকেশন খুলুন অথবা Start বা Desktop এ যান।
2. সুইপ করে পর্দার ডান প্রান্তে যান এবং Settings এ টোকা দিন।
3. আপনি যে সেটিং পরিবর্তন করতে চান সেটিতে টোকা দিন বা ক্লিক করুন। যদি আপনি কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে থাকেন এবং দেখতে না পান কি করতে হবে, তাহলে PC settings এ খুজুন- কিছু অ্যাপ্লিকেশন এর Settings এখান থেকেও করতে পারবেন।

পিএইচপি ৫ : ফাইল তৈরি / লেখা (PHP 5 File Create/Write)

আজ আমরা শিখবো কিভাবে পিএইচপি সার্ভারে ফাইল তৈরি করা যায় বা সার্ভারে থাকা ফাইল কিভাবে লেখা যায় ।

 

পিএইচপি ফাইল তৈরি বা fopen() ফাংশনের কাজ [PHP Create File – fopen()]

এখানে এই fopen() ফাংশনটি ফাইল তৈরিতে ব্যবহার করা হয় । পিএইচপি তে এই ফাংশনটি আবার কিন্তু ফাইল ওপেন করতে ব্যবহার করা হয় । তাই আসলেই ব্যাপারটা একটু হতভম্বকর তাই না? হতভম্বকর হলেও ব্যাপারটা কিন্তু পুরাটাই সত্য । সেটা কিভাবে? আসুন তাহলে জেনে ফেলি ।

আপনি যদি কোনো ফাইলের নামে fopen() ফাংশন ব্যবহার করেন যেটার অস্তিত্ব নেই, তাহলে এটি তখন নতুন একটি ফাইল তৈরির কাজে ব্যবহৃত হবে । মনে রাখবেন ফাইলটি ওপেন করে লেখার জন্য (w) এবং যুক্ত করার জন্য (a) ব্যবহৃত হয় ।


$myfile = fopen("testfile.txt", "w")

 

আসুন আমরা উপরের কোডটি লিখে “testfile.txt” নামে সেভ করি । আর কোডটি কিন্তু অবশ্যই পিএইচপি কোডের একই ডিরেক্টরিতে রাখবেন ।

 

পিএইচপি ফাইলের পারমিশন প্রদান(PHP File Permissions)

আপনি যদি উপরের কোডটি লেখার পর তা ওপেন করতে গেলে এরর রিপোর্ট দেয়, তাহলে বুঝতে হবে আপনার ফাইলটিকে রান (run) করার জন্য পারমিশন দেয়া হয়নি । তাই আপনাকে তখন হার্ডড্রাইভের ফাইলটিকে পারমিশন দিতে হবে যাতে পিএইচপি তা অ্যাক্সেস (access) করতে পারে ।

 

পিএইচপি ফাইল লেখা বা fwrite() ফাংশনের কাজ [PHP Write to File – fwrite()]

fwrite() ফাংশন ফাইল লেখার কাজে ব্যবহৃত হয় ।
fwrite() এর প্রথম প্যারামিটারটি ফাইলের লেখার জন্য নাম নির্দেশ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি যা ফাইলের ভিতর লিখতে হবে সেই কোডকে নির্দেশ করে ।


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
 $txt = "Mostafizur Firoz\n";
 fwrite($myfile, $txt);
 $txt = "Wrongdhonu Firoz\n";
 fwrite($myfile, $txt);
 fclose($myfile);
 ?>

 

আসুন উপরের কোডটিকে “newfile.txt” নামে সেভ করি । খেয়াল করলে দেখবেন যে, আমরা “newfile.txt” কে দুইবার লিখেছি । প্রতিবার আমরা ফাইলের string $txt কে লেখার সময় এমনভাবে লিখেছি যেন প্রথমটায় “Mostafizur Firoz” এবং দ্বিতীয়টায় “Wrongdhonu Firoz” বিদ্যমান থাকে । লেখা শেষ হওয়ার পর আমরা fclose() ফাংশনের দ্বারা ফাইলটিকে শেষ করেছি ।

এখন আমরা যদি “newfile.txt” ফাইলটিকে ওপেন করি তাহলে নিচের মত দেখতে পাবোঃ


Mostafizur Firoz
Wrongdhonu Firoz


 

পিএইচপি ওভাররাইটিং (PHP Overwriting)

এখন এই “newfile.txt” ফাইলে কিছু ডাটা সংরক্ষিত বা জমা আছে । এখন আমরা দেখবো আগে থেকে থাকা এমন ফাইল আবার নতুন করে লেখার জন্য ওপেন করলে কেমন হবে । এমন আগে থেকে থাকা নামের ফাইল যদি আমরা নতুন করে ওপেন করি তাহলে তার ভিতর থাকা সকল তথ্য মুছে গিয়ে একটা খালি ফাইল ওপেন হবে ।


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
 $txt = "Sa Learning School\n";
 fwrite($myfile, $txt);
 $txt = "sites tree\n";
 fwrite($myfile, $txt);
 fclose($myfile);
 ?>

 

আসুন আমাদের আগে থেকে সেভ থাকা “newfile.txt” নামের ফাইলটি ওপেন করি এবং তাতে উপরের কোডটুকু লিখে সেভ করি । তাহলে ওপেন করার সময় আগে থেকে লেখা Mostafizur এবং Wrongdhonu আগেই অদৃশ্য হয়ে যাবে এবং আমাদের নতুন করে লেখা ডাটাকে আমাদের সামনে দেখাবে । তাহলে আমরা তখন ফাইলটিকে ওপেন করলে নিচের মত করে দেখতে পারবো ।


Sa Learning School
sites tree


 

 

দেখলেন তো তাহলে কত মজার । এভাবে আমরা মজায় মজায় পিএইচপি ৫ পুরোটায় শিখে ফেলবো । ততদিন আমাদের সাথে থেকে আমাদের প্রতিটি পোস্টে অনেক মনোযোগ দেন এবং কোডগুলো বেশি বেশি করে নিজে লিখে প্র্যাকটিস করুন । ভালো থাকবেন ।

 

MongoDB Delete Document . MongoDB ডিলিট ডকুমেন্ট

MongoDB ডিলিট ডকুমেন্ট

নয়ন চন্দ্র দত্ত

remove() পদ্ধতি

MongoDB এর remove() পদ্ধতি কালেকশন থেকে ডকুমেন্ট ডিলিট করতে ব্যবহৃত হয়।

দুটি প্যারামিটার বাদে সবক্ষেত্রে remove() পদ্ধতি গ্রণযোগ্য হয়। একটি deletion criteria এবং অন্যটি justOne flag ।

১। deletion criteria: (অপশনাল) ডকুমেন্ট অনুযায়ী deletion criteria মেছে ফেলা হবে।

২। justOne: যদি সত্য বা ১ সেট করা থাকে তবে শুধুমাত্র একটি ডকুমেন্ট মুছা হবে।

 

সিনট্যাক্স বা বাক্য গঠন:

remove() পদ্ধতি এর বেসিক সিন্ট্যাক্স নিম্নরূপঃ

>db.COLLECTION_NAME.remove(DELLETION_CRITTERIA)

 

উদাহরণঃ

নির্দেশিত ডেটায় mycol কালেকশন বিবেচনা করি।

 

{ “_id” : ObjectId(5983548781331adf45ec5), “title”:”MongoDB Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec6), “title”:”NoSQL Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec7), “title”:”Tutorials Point Overview”}

 

উল্লেখিত উদাহণে ‘MongoDB Overview’ নামক টাইটেলের সকল ডকুমেন্ট মেছে ফেলবে।

>db.mycol.remove({‘title’:’MongoDB Overview’})

>db.mycol.find()

{ “_id” : ObjectId(5983548781331adf45ec6), “title”:”NoSQL Overview”}

{ “_id” : ObjectId(5983548781331adf45ec7), “title”:”Tutorials Point Overview”}

>

শুধুমাত্র এক মুছে ফেলা

যদি একাধিক রেকর্ড থাকে এবং আপনি যদি শুধু প্রথম রেকর্ডটি মুছতে চান তাহলে remove() পদ্ধতির জায়গায় justOne প্যারামিটার ব্যবহার করুন।

>db.COLLECTION_NAME.remove(DELETION_CRITERIA,1)

 

সব ডকুমেন্ট মুছে ফেলা

আপনি যদি মুছে ফেলার বিচার্য বিষয় উল্লেখ না করেন, তাহলে mongodb কালেকশন থেকে সব ডকুমেন্ট মুছে ফেলবে।

এটি এসকিউএল এর truncate  কমান্ড এর সমতুল্য।

>db.mycol.remove()

>db.mycol.find()

 

http://Bangla.SaLearningSchool.com

MongoDB Create Collection . MongoDB ড্রপ কালেকশন

MongoDB ড্রপ কালেকশন
নয়ন চন্দ্র দত্ত

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউটোরিয়াল – MongoDB ড্রপ কালেকশন । তাহলে চলুন আজকের টিউটোরিয়াল সম্পর্কে ।

drop() পদ্ধতি
MongoDB এর ডেটাবেস থেকে একটি কালেকশন ড্রপ করতে db.collection.drop() ব্যবহৃত হয়।

সিনট্যাক্স:
drop() কমান্ডের বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

db.COLLECTION_NAME.drop()

উদাহরণ:
প্রথমত, আপনার mydb ডেটাবেসের মধ্যে available আছে এমন কালেকশন চেক করে নিন।

>use mydb
switched to db mydb
>show collections
mycol
mycollection
system.indexes
tutorialspoint
>

এখন mycollection এই নাম দিয়ে কালেকশনটি ড্রপ করুন।

>db.mycollection.drop()
true
>

আবারো ডেটাবেস এর মধ্যে কালেকশনের লিস্ট চেক করে নিন।

>show collections
mycol
system.indexes
tutorialspoint
>

drop() পদ্ধতি সত্য দেখাবে যদি সিলেক্টকরা কালেকশনগুলো সঠিকভাবে ড্রপ হয়। অন্যথায় এটি মিথ্যা দেখাবে ।

MongoDB Create Database

MongoDB ডেটাবেস তৈরি করা
লেখকঃ নয়ন চন্দ্র দত্ত

কি খবর সবার? আশা করছি সবাই ভাল আছেন। আজ আমি হাজির হয়েছি একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কীভাবে MongoDB ডেটাবেস তৈরি করা যায়। তাহলে আর কথা না
বাড়িয়ে আজকের টিউটোরিয়াল শুরু করি।

use কমান্ড
MongoDB use DATABASE_NAME ডেটাবেস তৈরি করতে বাবহৃত হয়। কমান্ড একটি নতুন ডেটাবেস তৈরি করে যদি এটা উপস্থিত না থাকে অন্যথায়, এটি বিদ্যমান ডেটাবেস এ ফিরে আসে।
সিনট্যাক্স
use DATABASE এর বেসিক বাক্য গঠন বিবৃতি নিম্নরূপঃ
use DATABASE_NAME

উদাহরণ:
আপনি যদি নাম দিয়ে একটি ডেটাবেস তৈরি করতে চান তাহলে use DATABASE বিবৃতি নিম্নরূপ হবেঃ
>use mydb
switched to db mydb

আপনার বর্তমান নির্বাচিত ডেটাবেস পরীক্ষা করার জন্য db কমান্ড ব্যবহার করুন
>db
mydb

যদি আপনি আপনার ডেটাবেস তালিকা চেক করতে চান তাহলে show dbs কমান্ড ব্যবহার করুন
>show dbs
local 0.78125GB
test 0.23012GB

আপনার তৈরি ডেটাবেস ( Mydb ) তালিকায় উপস্থিত নেই। ডেটাবেস প্রদর্শন করতে আপনি তাতে অন্তত একটি ডকুমেন্ট সন্নিবেশ করতে হবে।
>db.movie.insert({“name”:”tutorials point”})
>show dbs
local 0.78125GB
mydb 0.23012GB
test 0.23012GB

MongoDB তে ডিফল্ট ডাটাবেস পরীক্ষা
আপনি যদি কোনো ডেটাবেস তৈরি না করে থাকেন তাহলে সংগ্রহগুলো টেস্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত হবে।

আশা করছি ভাল লেগেছে আজকের টিউটোরিয়াল। পরবর্তিতে MongoDB বিষয়ক আরো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। আজকের মত এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন আর কোন সমস্যা হলে নিশ্চই কমেন্ট করবেন ।
http://Bangla.SaLearningSchool.com

পিএইচপি ৫ ফাইল আপ্লোড (PHP 5 File Upload)

Sheikh Mahfuzur Rahman

 

পিএইচপি’র সাহায্যে খুব সহজেই সার্ভারে ফাইল আপলোড করা যায়। যাহোক, সহজ হওয়ার কারণে বিপদও বেশি হতে পারে! তাই সার্ভারে ফাইল আপলোডের সুযোগ দেয়ার সময় সতর্ক হোন!

 

“php.ini” ফাইল কনফিগার করা

প্রথমে, ফাইল আপলোড করার জন্য পিএইচপি কনফিগার করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। আপনার “php.ini” ফাইলে file_uploads ডিরেক্টিভকে খুঁজে বের করুন এবং এটিকে সচল (On) করুনঃ


file_uploads = On

 

এইচটিএমএল ফর্ম তৈরি করা

তারপর একটি এইচটিএমএল ফর্ম তৈরি করুন যা ইউজারদেরকে ইমেজ ফাইল সিলেক্ট করে আপলোড করার সুযোগ করে দেয়:


<!DOCTYPE html>
<html>
<body>
<form action="upload.php" method="post" enctype="multipart/form-data">
 Select image to upload:
 <input type="file" name="fileToUpload" id="fileToUpload">
 <input type="submit" value="Upload Image" name="submit">
</form>
</body>
</html>

 

উপরের ফর্মটি তৈরি করার সময় নিচের নিয়মগুলো অনুসরন করুন

  • ফর্মটি যেন method=”post” কে ব্যবহার করে তা নিশ্চিত করতে হবে।
  • ফর্মটির উল্লেখিত এট্রিবিউটগুলোরও প্রয়োজন পড়বেঃ enctype=”multipart/form-data”। ফর্মটি সাবমিট করার সময় কোন কনটেন্ট-টাইপ ব্যবহার করতে হবে তা এটা ঠিক করে দেয়।

উপরের উপকরণগুলো ছাড়া ফাইল আপলোড হবেনা।

 

অন্যান্য যেসব দিকে খেয়াল রাখতে হবে

<input> ট্যাগের type=”file” এট্রিবিউট ইনপুট-ফিল্ডকে, ইনপুট-কন্ট্রোল এর পাশে একটি “Browse” বাটনসহ, একটি ফাইল-সিলেক্ট কন্ট্রোল হিসেবে দেখায়।

উপরের ফর্মটি “upload.php” নামক ফাইলের কাছে, যা আমরা এরপর তৈরি করবো, ডাটা পাঠায়।

 

আপলোড ফাইল পিএইচপি স্ক্রিপ্ট তৈরি করা

“upload.php” ফাইলটি ফাইল আপলোডের কোড ধারণ করেঃ


<?php
$target_dir = "uploads/";
$target_file = $target_dir . basename($_FILES["fileToUpload"]["name"]);
$uploadOk = 1;
$imageFileType = pathinfo($target_file,PATHINFO_EXTENSION);
// Check if image file is a actual image or fake image
if(isset($_POST["submit"])) {
     $check = getimagesize($_FILES["fileToUpload"]["tmp_name"]);
     if($check !== false) {
        echo "File is an image - " . $check["mime"] . ".";
        $uploadOk = 1;
     } else {
        echo "File is not an image.";
        $uploadOk = 0;
     }
}
?>

উপরের পিএইচপি স্ক্রিপ্টটির ব্যাখ্যা

  • $target_dir = “uploads/” – ফাইলটি কোন ডিরেক্টরিতে রাখা হবে তা ঠিক করে
  • $target_file – ফাইলটি আপলোড করার পাথ নির্ধারণ করে
  • $uploadOk=1 – এটি এখনো ব্যবহার করা হয়নি (পরবর্তীতে ব্যবহার করা হবে)
  • $imageFileType – এটি ফাইলের ফাইল এক্সটেনশন ধারণ করে

এরপর স্ক্রিপ্টটি চেক করে দেখে যে ইমেজ ফাইলটি সত্যিকার ইমেজ ফাইল কিনা।

লক্ষ্যণীয়ঃ আপনাকে ‘”upload.php” ফাইলটি যে ডিরেক্টরিতে আছে সেখানে “uploads” নামের ডিরেক্টরি তৈরি করতে হবে। আপলোড করা ফাইলগুলো সেখানে সেভ হবে।

 

কোন ফাইল ইতোমধ্যেই আছে কিনা চেক করা

এখন আমরা কিছু সীমাবদ্ধতা আরোপ করবো।

প্রথমেই, আমরা চেক করবো ফাইলটি এর মধ্যেই ‘”uploads” ফোল্ডারে আছে কিনা। যদি সেটি থাকে তাহলে একটি এরর মেসেজ দেখায় এবং $uploadOk শূন্যতে সেট হয়ঃ


// Check if file already exists
 if (file_exists($target_file)) {
     echo "Sorry, file already exists.";
     $uploadOk = 0;
 }

 

ফাইল সাইজ লিমিট করা

আমাদের এইচটিএমএল ফর্মের ইনপুট ফিল্ডটির নাম “fileToUpload”
এখন আমাদের ফাইলের সাইজ ঠিক করতে চাই। যদি ফাইলটি ৫০০কিলোবাইটের চেয়ে বড় হয় তাহলে একটি এরর মেসেজ দেখায় এবং $uploadOk শূন্যতে সেট হয়ঃ


 // Check file size
 if ($_FILES["fileToUpload"]["size"] > 500000) {
     echo "Sorry, your file is too large.";
     $uploadOk = 0;
 }

 

ফাইল টাইপ সীমিত করা

নিচের কোডটি শুধুমাত্র ইউজারদের JPG, JPEG, PNG, এবং GIF ফাইল আপলোড করতে দেয়। অন্য ধরণের ফাইল টাইপগুলো একটি এরর মেসেজ দেখায় এবং $uploadOk শূন্যতে সেট করেঃ


// Allow certain file formats
 if($imageFileType != "jpg" && $imageFileType != "png" && $imageFileType != "jpeg"
 && $imageFileType != "gif" ) {
     echo "Sorry, only JPG, JPEG, PNG & GIF files are allowed.";
     $uploadOk = 0;
 }

 

আপলোড ফাইলের পিএইচপি স্ক্রিপ্ট সম্পূর্ণ করা

সম্পূর্ণ “upload.php” ফাইলটি ঠিক এমন দেখাবেঃ


<?php
 $target_dir = "uploads/";
 $target_file = $target_dir . basename($_FILES["fileToUpload"]["name"]);
 $uploadOk = 1;
 $imageFileType = pathinfo($target_file,PATHINFO_EXTENSION);
 // Check if image file is a actual image or fake image
 if(isset($_POST["submit"])) {
     $check = getimagesize($_FILES["fileToUpload"]["tmp_name"]);
     if($check !== false) {
         echo "File is an image - " . $check["mime"] . ".";
         $uploadOk = 1;
     } else {
         echo "File is not an image.";
         $uploadOk = 0;
     }
 }
 // Check if file already exists
 if (file_exists($target_file)) {
     echo "Sorry, file already exists.";
     $uploadOk = 0;
 }
 // Check file size
 if ($_FILES["fileToUpload"]["size"] > 500000) {
     echo "Sorry, your file is too large.";
     $uploadOk = 0;
 }
 // Allow certain file formats
 if($imageFileType != "jpg" && $imageFileType != "png" && $imageFileType != "jpeg"
 && $imageFileType != "gif" ) {
     echo "Sorry, only JPG, JPEG, PNG & GIF files are allowed.";
     $uploadOk = 0;
 }
 // Check if $uploadOk is set to 0 by an error
 if ($uploadOk == 0) {
     echo "Sorry, your file was not uploaded.";
 // if everything is ok, try to upload file
 } else {
     if (move_uploaded_file($_FILES["fileToUpload"]["tmp_name"], $target_file)) {
         echo "The file ". basename( $_FILES["fileToUpload"]["name"]). " has been uploaded.";
     } else {
         echo "Sorry, there was an error uploading your file.";
     }
 }
 ?>

 

পিএইচপি’র ফাইল সিস্টেম ফাংশনগুলোর পূর্ন রেফারেন্সের জন্য আমাদের পিএইচপি ফাইল সিস্টেম রেফারেন্সে যান।

 

jQuery Mobile – Events

jQuery Mobile এর Event গুলো
ইন্দ্র ভূষণ শুভ

Events= একটি ওয়েব পেইজ যা সমস্ত পরির্দশকের বিভিন্ন কর্মকান্ডে সাড়া দিতে পারে।

jQuery Mobile এর Event গুলো

jQuery Mobile এ আপনি যেকনো মানের jQuery Events ব্যবহার করতে পারেন।
উপরন্ত, jQuery Mobile আপনাকে বিভিন্ন ধরনের Events ব্যবহারের সুযোগ দিবে যা মোবাইলে ব্রাউজিং করার উপযুক্ত।
Touch Events- যখন একজন ব্যবহারকারী পর্দা স্পর্শ করে তখনই শুরু হয় (tap এবং swipe)
Scroll Events- যখন একজন ব্যবহারকারী উপর এবং নীচে স্ক্রল করে তখন শুরু হয়
Orientation events- যখন যন্ত্রটি উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে আবর্তিত করা হয় তখন শুরু হয়
Page events- একটি পাতা যখন দেখানো, লুকানো, তৈরি, লোড অথবা আনলোড করা হয় তখন শুরু করে
jQuery Mobile এর সমস্ত Events এর reference এর জন্য, দয়া করে jQuery Mobile Events Reference পেইজটি পরিদর্শন করুন।
jQuery Mobile Events এর প্রণালীঃ
jQueryতে, আপনি jQuery কোড প্রতিরোধ করে শুরু হওয়ার পুর্বে শেষ হবে এমন document তৈরির event শিখতে পারেন (প্রস্তুত)

jQuery তে document প্রস্তুতের event

নিজে চেষ্টা করুন>>

যাহোক, jQuery Mobile এ আমরা পেইজ তৈরির event ব্যবহার করি, যা ঘটে যখন DOM এ পেইজ তৈরি হয়, কিন্তু বর্ধিতকরনের আগে সম্পূর্ণ হয়।
দ্বিতৃয় পরিমাপকটি ঘটনা উল্লেখ করতে (“#pageone”) পেইজ আইডি পয়েন্ট করেঃ

jQuery Mobile এ পেইজ তৈরির event
>

বিশেষ দ্রষ্টব্যঃ jQuery on() পদ্ধতি event হ্যান্ডলার জোড়ায় ব্যবহার করা হয়
পরবর্তী অধ্যায় jQuery Mobile এর কিছু অধিক জনপ্রিয় event ব্যাখ্যা করবে।

jQuery Mobile – Touch Events

Paste translated/written article here
মোবাইলের jQuery Touch Events
ইন্দ্র ভূষণ শুভ

Touch Events শুরু হয় যখন ব্যবহারকারী মোবাইলের পর্দা স্পর্শ করে।
Touch Events ডেস্কটপ কম্পিউটারেও কাজ করেঃ মাউসের tap and swipe এর মাধ্যমে।
মোবাইলে jQuery ট্যাপঃ
ব্যবহারকারী যখন কনো উপাদানে ট্যাপ করতে শুরু করে তখনই ট্যাপের ঘটনা আরম্ভ হয়। নীচের উদাহরণটি বলছেঃ বর্তমান

উপাদান আড়াল হয়ে যায়, যখন ট্যাপ

উপাদানে ইন্ধন যোগায়।
উদাহরণঃ
$(“p”).on(“taphold”,function(){
$(this).hide();
});
নিজে চেষ্টা কর>>
মোবাইলে jQuery ট্যাপহোল্ডঃ
যখন ব্যবহারকারী কোন উপাদান ট্যাপ এবং এক সেকেন্ডের জন্য তা ধরে রাখে তখন ট্যাপহোল্ড আরম্ভ হয়ঃ
উদাহরণঃ
$(“p”).on(“taphold”,function(){
$(this).hide();
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপঃ
সুইপের ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে আনুভূমিকভাবে সুইপ করে।
উদাহরণঃ
$(“p”).on(“swipe”,function(){
$(“span”).text(“Swipe detected!”);
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপলেফটঃ
সুইপলেফটের ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে বামদিকে সুইপ করে।
উদাহরণঃ
$(“p”).on(“swipeleft”,function(){
alert(“You swiped left!”);
});
নিজে চেষ্টা কর>>

মোবাইলে jQuery সুইপরাইটঃ
সুইপরাইট ঘটনা তখনই শুরু হয় যখন ব্যবহারকারী 30px এর বেশীতে কোন উপাদানকে ডানদিকে টানাটানি করে।
উদাহরণঃ
$(“p”).on(“swiperight”,function(){
alert(“You swiped right!”);
});
নিজে চেষ্টা কর>>

jQuery Mobile – Page Event

জেকোয়েরি ইভেন্টঃ

ইভেন্টঃ

ওয়েব পেজে ইউজার কখনও মাউস ক্লিক করে (কোন একটা লিংক বা যেকোন কিছুর উপর), কিবোর্ড দিয়ে টাইপ করে (ফর্ম থাকলে), কখনও কোন একটা এলিমেন্টের উপর মাউস নিয়ে যেতে পারে এটা কোন লিংক, প্যারাগ্রাফ, ইনপুট ফিল্ড বা যেকোন কিছুর উপরে হতে পারে। এগুলি হচ্ছে এক একটা ইভেন্ট। যেমনঃ কোন একটা প্যারাগ্রাফ বা বাটনের উপর ক্লিক করলেন, তাহলে এটা একটা ইভেন্ট (ক্লিক ইভেন্ট)। কোন একটা এলিমেন্টের উপর মাউস নিয়ে গেলেন এটা একটা ইভেন্ট (মাউস হোভার ইভেন্ট)। এরুপ আরো ইভেন্ট আছে যেমনঃ scroll ইভেন্ট, load ইভেন্ট, focus ইভেন্ট ইত্যাদি।

ইভেন্ট হ্যান্ডলারঃ

ওয়েব পেজে এমন অনেক ইভেন্ট ঘটে, এই ইভেন্টগুলি ধরে আমরা ইচ্ছে করলে কোন কাজ করতে পারি, কোন জেকোয়েরির কোড (jQuery Code) এক্সিকিউট করাতে পারি। জেকোয়েরিতে অনেক ফাংশন আছে যেগুলি শুধু এসব কোন ইভেন্ট ঘটলে এক্সিকিউট হবে এই ফাংশনগুলিকে বলে ইভেন্ট হ্যান্ডলার। ready(), click(), hover() এরুপ আরো অনেক ইভেন্ট হ্যান্ডলার আছে। যখনি একটা ইভেন্ট ঘটল, এটাকে টেকনিকাল ভাষায় বলে অমুক ইভেন্ট fire হল। একটা ইভেন্ট fire হওয়ার সাথে সাথে ঐ ইভেন্ট সংশ্লিষ্ট হ্যান্ডলার এর ভিতর কোড এক্সিকিউট হয়।
কোন একটা এলিমেন্ট সিলেক্ট করে এরপর যদি ready() ইভেন্ট হ্যান্ডলার ব্যবহার করেন তাহলে ঐ এলিমেন্টটি পেজে সম্পূর্ন লোড হওয়ার পর ready() এর ভিতর কোডগুলি কাজ করা শুরু করবে। যদি এলিমেন্ট লোড হওয়া পূর্ন না হয় তাহলে এর ভিতরের কোড কাজ করবেনা বরং অপেক্ষা করবে। সাধারনত জেকোয়েরির কোডের শুরুতেই এই হ্যান্ডলার ব্যবহার করে অর্থ্যাৎ পুরো পেজ সম্পূর্ন লোড হবে এরপর জেকোয়েরির অন্যসব কোডগুলি কাজ করা শুরু করবে।
অনুরুপ অন্যান্য ইভেন্ট হ্যান্ডলার এর ক্ষেত্রেও প্রযোজ্য যেমনঃ $(‘#test’).click() এভাবে থাকলে এর অর্থ হচ্ছে test আইডি সম্বলিত এলিমেন্টটি তে ক্লিক করার পর click() ইভেন্ট হ্যান্ডলার এর ভিতরের কোড এক্সিকিউট হবে।

এখন উপরের এই প্যারাগ্রাফটির click এর জায়গায় hover শব্দটি প্রতিস্থাপন করুন অথবা যেকোন ইভেন্ট হ্যান্ডলার এর নাম প্রতিস্থাপন করুন এবং লাইনটি পড়ুন।

ধন্যবাদ।

পিএইচপি ৫ সেশন্স (PHP 5 Sessions)

সেশান হলো ভ্যারিয়েবলে তথ্য যোগ করার একটি পদ্ধতি যা অসংখ্য পেজে ব্যবহার করা হয়। তবে এক্ষেত্রে কুকির মতো, ইউজারের কম্পিউটারে তথ্য সেভ রাখা হয়না।

পিএইচপি সেশান কি?

আপনি যখন একটি অ্যাপ্লিকেশনে কাজ করেন তখন আপনি সেটিকে চালু করেন, কিছু পরিবর্তন তৈরি করেন এবং তারপর আপনি অ্যাপ্লিকেশনটিকে ক্লোজ করেন। এটি একটি সেশানের মতো। কম্পিউটার এখানে জানে আপনি কে। এটা জানে আপনি কখন অ্যাপ্লিকেশনটি চালু করেছেন এবং কখন বন্ধ করেছেন। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে এখানে একটি সমস্যা রয়েছেঃ ওয়েব সার্ভার জানেনা, আপনি কে এবং কি করেন, কারন এইচটিটিপি অবস্থা বজায় বা মনে রাখেনা।

সেশান ভ্যারিয়েবলগুলো ইউজারদের তথ্য সংরক্ষণের মাধ্যমে এই সমস্যাটির সমধান করতে পারে যে তথ্য অসংখ্য পেজে ব্যবহার করা যায় ( যেমন ইউজারনেম, প্রিয় রং ইত্যাদি)। ডিফল্ট হিসেবে সেশান ভ্যারিয়েবলগুলো ইউজার বা সাইট ব্যবহারকারী ব্রাউজার বন্ধ করা পর্যন্ত কার্যকর থাকে।
তাই, সেশান ভ্যারিয়েবলগুলো একজন মাত্র ইউজারের তথ্য ধারণ করে এবং একটি অ্যাপ্লিকেশনের মধ্যে সবগুলো পেজে কার্যকর থাকে।

টিপসঃ আপনার যদি একটি একটি স্থায়ী তথ্য সেভ করার জায়গার দরকার হয় তাহলে আপনি সেই তথ্য ডাটাবেজে সেভ করতে পারেন।

 

একটি পিএইচপি সেশান শুরু করা

session_start() ফাংশনের মাধ্যমে একটি সেশান শুরু হয়। পিএইচপি গ্লোবাল ভ্যারিয়েবলের ( $_SESSION ) মাধ্যমে সেশান ভ্যারিয়েবলগুলো নির্দিষ্ট করা হয়। এখন “demo_session1.php” নামের একটি নতুন পেজ তৈরি করা যাক। এই পেজে আমরা একটি নতুন পিএইচপি সেশান শুরু করি এবং কিছু ভ্যারিয়েবল সেট করিঃ


< ?php
 // Start the session
 session_start();
 ?>
 < !DOCTYPE html>
< ?php
 // Set session variables
 $_SESSION["favcolor"] = "green";
 $_SESSION["favanimal"] = "cat";
 echo "Session variables are set.";
 ?>

 

লক্ষ্যণীয়ঃ session_start() ফাংশনটিকে অবশ্যই আপনার ডকুমেন্টের সর্বপ্রথম উপাদান হতে হবে; যেকোন এইচটিএমএল ট্যাগের পূর্বেই।

 

পিএইচপি সেশান ভ্যারিয়েবলগুলোর ভ্যালু পাওয়া

তারপর, আমরা “demo_session2.php” নামের আরেকটি পেজ তৈরি করি। এই পেজ থেকে আমরা সেশানের তথ্যকে অ্যাক্সেস করি যা আমরা প্রথম পেজে (“demo_session1.php”) সেট করেছিলাম।

লক্ষ্য করুন, সেশান ভ্যারিয়েবলগুলো প্রত্যেকটি নতুন পেজে আলাদাভাবে চলে যায়নি, এর পরিবর্তে এগুলো ঐ সেশান থেকে পাওয়া যায় যা আমরা প্রত্যেকটি পেজের শুরুতে চালু (“demo_session1.php”) করেছিলাম। আরও লক্ষ্য করুন, সবগুলো সেশান ভ্যারিয়েবল global $_SESSION ভ্যারিয়েবলে সেভ হয়ঃ


<?php
 session_start();
 ?>
 <!DOCTYPE html>
 <html>
 <body>
 
 <?php
 // Echo session variables that were set on previous page
 echo "Favorite color is " . $_SESSION["favcolor"] . ".<br>";
 echo "Favorite animal is " . $_SESSION["favanimal"] . ".";
 ?>

 

একটি ইউজার সেশানের জন্য সবগুলো সেশান ভ্যারিয়েবল ভ্যাল্যুকে দেখানোর অন্য একটি পদ্ধতি হলো নিচের কোডটিকে রান করাঃ


< ?php
 session_start();
 ?>
 < !DOCTYPE html>
< ?php
 print_r($_SESSION);
 ?>

 

কিভাবে এটি কাজ করে? কিভাবে এটি আপনাকে চেনে?

বেশিরভাগ সেশান ইউজারদের কম্পিউটারে একটি ইউজার-কি সেট করে যা এরকম দেখায়ঃ 765487cf34ert8dede5a562e4f3a7e12 । তারপর, যখন অন্য পেজে আরেকটি সেশান খোলা হয়, এটি ইউজার-কি খুঁজে পেতে কম্পিউটারকে স্ক্যান করে। যদি কোন মিল খুঁজে পাওয়া যায়, এটা ঐ সেশানে অ্যাক্সেস করে; যদি না পাওয়া যায় তাহলে এটি নতুন সেশান শুরু করে।

 

একটি পিএইচপি সেশান ভ্যারিয়েবল মডিফাই করা

সেশান ভ্যারিয়েবলকে পরিবর্তন করতে, শুধু এটাকে অভার রাইট করুনঃ


< ?php
 session_start();
 ?>
 < !DOCTYPE html>
< ?php
 // to change a session variable, just overwrite it
 $_SESSION["favcolor"] = "yellow";
 print_r($_SESSION);
 ?>

 

একটি পিএইচপি সেশানকে শেষ করে দেয়া

সবগুলো গ্লোবাল সেশান ভ্যারিয়েবলকে মুঁছে দিতে এবং নষ্ট করে দিতে session_unset() এবং session_destroy() ব্যবহার করুনঃ


< ?php
 session_start();
 ?>
 < !DOCTYPE html>
< ?php
 // remove all session variables
 session_unset();
// destroy the session
 session_destroy();
 ?>