মংগোডিবি ডাটাটাইপ (MongoDB Data Types)

MongoDB ডেটাটাইপ্স
নয়ন চন্দ্র দত্ত

MongoDB অনেক ডেটাটাইপ্স সমর্থন করে যার তালিকা নিচে দেওয়া হলঃ

১। স্ট্রিং এই সবচেয়ে বেশি ব্যবহৃত ডেটাটাইপ যা তথ্য সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। MongoDB স্ট্রিং UTF-8 বৈধ হতে হবে।

২। ইন্টিজারঃ একটি সংখ্যাগত মান সংরক্ষণ করার জন্য এই টাইপ ব্যবহার করা হয়। পূর্ণসংখ্যা 32 বিট বা 64 বিট আপনার সার্ভারের উপর নির্ভর করে হতে পারে।

৩। বুলিয়ানঃ এই ধরনের টাইপ একটি বুলিয়ান (সত্য / মিথ্যা ) সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

৪। ডাবলঃ এই ধরনের টাইপ ফ্লোটিং পয়েন্ট মান ধারণ করার জন্য ব্যবহৃত হয়।

৫। মিন/মেক্স কীঃ এই ধরনের টাইপ সর্বনিম্ন মানের বিরুদ্ধে একটি মানকে এবং সর্বোচ্চ BSON উপাদানকে তুলনা করতে ব্যবহৃত হয়।

৬। অ্যারেঃ এই ধরনের টাইপ অ্যারে বা লিস্ট বা একাধিক মান একটা key এর মধ্যে ধারণ করার জন্য ব্যবহৃত হয়।

৭। টাইমস্ট্যাম্পঃ যখন একটি ডকুমেন্ট পরিবর্তন বা যোগ করা হয় তখন এটি রেকর্ডিং এর জন্য সুবিধাজনক ।

৮। অবজেক্টঃ এই ডেটাটাইপ এমবেডেড ডকুমেন্ট এর জন্য ব্যবহৃত হয়।

৯। নালঃ এই ধরনের টাইপ একটি নাল মান ধারণ করার জন্য ব্যবহার করা হয়।

১০। সিম্বল বা প্রতীকঃ এই ডেটাটাইপ অনুরূপভাবে একটি স্ট্রিং এ ব্যবহার করা হয় কিন্তু, এটা সাধারণত এমন ভাষার জন্য সংরক্ষিত আছে যা একটি নির্দিষ্ট প্রতীক টাইপ ব্যবহার করে।

১১। ডেট বা তারিখঃ এই ডেটাটাইপ ইউনিক্স সময় বিন্যাসে বর্তমান তারিখ বা সময় সংরক্ষণে ব্যবহৃত হয়। তারিখের অবজেক্ট তৈরি করে এবং তাতে দিন , মাস, বছর দিয়ে আপনার নিজের তারিখ ও সময় নির্দিষ্ট করতে পারেন।

১২। অবজেক্ট আইডিঃ এই ডেটাটাইপ ডকুমেন্ট আইডি সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৩। বাইনারি ডেটাঃ এই ডেটাটাইপ বাইনারি তথ্য সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৪। কোডঃ এই ডেটাটাইপ ডকুমেন্টে জাভাস্ক্রিপ্ট কোড সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

১৫। রেগুলার এক্সপ্রেশনঃ এই ডেটাটাইপ রেগুলার এক্সপ্রেশন সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।

MongoDB Replication (প্রতিলিপিকরণ)

Mir Rasel
Jahangirnagar University
Dhaka, Bangladesh

প্রতিলিপিকরণ একটি প্রক্রিয়া যা কয়েকটি সার্ভারের মধ্যে ডাটা সিঙ্ক্রোনাইজ করে।
প্রতিলিপিকরণ আপনাকে ডাটা প্রাচুর্যতা দিবে এবং ডাটার উপস্থিতির কয়েকটি কপি বিভিন্ন সার্ভারে রাখবে, প্রতিলিপিকরণ একটি একক সার্ভার থেকে আপনার ডাটা হারিয়ে যাওয়াকে রক্ষা করবে। এই প্রতিলিপিকরণ আরও আপনাকে দিবে হার্ডওয়্যার নষ্ট হয়ে যাওয়া থেকে ডাটা পুনরুদ্ধারের সুবিধা।
আপনার ডাটার অaন্যান্য কপি থেকে আপনি একটি দুর্যোগ রিকভারি, রিপ্ররটিং এবং ব্যাক আপের জন্য রাখতে পারবেন।

প্রতিলিপিকরণ কেনো দরকার?

• আপনার ডাটা নিরাপদ রাখার জন্য
• ডাটার উপস্থিতি (২৪/৭) রাখা
• দুর্যোগের সময় পুনরুদ্ধার করার জন্য
• কোনো ডাউনটাইম রক্ষণাবেক্ষণের দরকার নাই ( যেমনঃ ব্যাকআপ, ইন্ডেক্স পুন্রায় গঠন, কম্প্যাকশন)
• রিড স্কেলিং ( পড়ার জন্য অতিরিক্ত রাখা)
• প্রতিলিপি সেট অ্যাপ্লিকেশনের জন্য স্বচ্ছ রাখা

যেভাবে MongoDB প্রতিলিপি কাজ করে
MongoDB আর্কাইভ প্রতিলিপিকরণ রেপ্লিকা সেটে ব্যবহৃত হয়। রেপ্লিকা সেট হলো একটি mongod এর গ্রুপ উদাহরণ হিসেবে বলা যায় এটি একটি হোস্ট যা একই ডাটা রাখে। একটি রেপ্লিকা নোডের মধ্যে প্রাইমারী নোড নামে একটি নোড আছে যা সকল লিখিত অপারেশন গ্রহণ করে।
অন্য উদাহরণ, প্রাথমিক অপারেশন গুলোর মধ্যমে মাধ্যমিক অপারেশন গুলো সম্পন্ন হয় যার কারণে উভয়েই একই ডাটা সেট থাকে। রেপ্লিকা সেটে শুধুমাত্র একটি প্রাথমিক নোড আছে।
১. রেপ্লিকা সেট হলো একটি দুই বা ততোধিক নোডের গ্রপ। ( সাধারণত তিনটি নোদের দরকার হয় )
২. একটি রেপ্লিকা সেটে একটি নোড হলো প্রাস্থমিক নোড এবং বাকীগুলো হলো মাধ্যমিক ন…
৩. সব ডাটা প্রাথমিক নোড থেকে মাধ্যমিক নোডে প্রতিলিপি হয়।
৪. সয়ংক্রিয় ফেইল অভার বা রক্ষণাবেক্ষনের সময়, প্রাথমিক নির্বাচন স্থাপনের সময় আরেকটি নতুন নোড নির্বাচিত হয়।।
৫. বিফলে যাওয়া নোডের রিকভারি সম্পন্ন হওয়ার পর, এটি আবার রেপ্লিকা সেটে যোগ দেয় এবং মাধ্যমিক নোড হিসেবে কাজ করে।

সাধারণত mongodb এর একটি নকশা দেখানো হয় যে ক্লায়েন্ট এপ্লিকেশন সবসময় প্রাথমিক নোডের সাথে যোগাযোগ রাখে এবং প্রাথমিক নোড এরপরে মাধ্যমিক নোডে ডাটা প্রতিলিপি করে।

রেপ্লিকা সেটের ফিচারসমূহঃ
• একটি ক্লাস্টার এন নোড
• যেকোনো নোড প্রাথমিক হতে পারে
• সকল লেখা অপারেশন প্রাথমিকে যায়
• সয়ংক্রিয় ফেইলঅভার
• সয়ংক্রিয় রিকোভারি
• প্রাথমিক নির্বাচনের ঐক্য

পিএইচপি ৫ তারিখ ও সময় (PHP 5 Date and Time)

PHP Date() ফাংশন

PHP Date() ফাংশন এর মাধ্যমে সহজে ও সঠিকভাবে সময় (time) ও তারিখ (date) দেখানো যায়।
সিনটেক্স


date(format,timestamp)

 

প্যারামিটার বর্ণনা
format আবশ্যিক বা Required. এর সাহায্যে timestamp এর ফরমেট নির্দিষ্ট করা হয়।
timestamp ঐচ্ছিক বা Optional. এর সাহায্যে timestamp নির্দিষ্ট করা হয়। সাধারণত Default হিসাবে current সময় ও তারিখ দেখানো হয়।

কোনো একটি ইভেন্ট সংঘটিত হলে নির্দিষ্ট date ও time এর একটি character এর একটি সেট প্রদর্শন করাই হলো timestamp.

সাধারণ তারিখ পেতে

date() function এর আবশ্যিক format প্যারামিটারের সাহায্যে date (or time) এর format কেমন হবে তা নির্দিষ্ট করা হয়।

নিম্নে কিছু character আলোচনা করা হলো যা date এর জন্য বেশি ব্যবহৃত হয়:

  • – d – এর সাহায্যে মাসের দিন নির্ধারণ করা হয় (০-৩১)
  • – m – এর সাহায্যে মাস নির্ধারণ করা হয় (১-১২)
  • – Y – এর সাহায্যে বছর নির্ধারণ করা হয় (চার সংখ্যা)
  • – l (lowercase ‘L’)- এর সাহায্যে সপ্তাহের দিন নির্ধারণ করা হয়

এছাড়াও অতিরিক্ত formatting যুক্ত করার জন্য বিভিন্ন character এর মাঝখানে “/”, “.”, বা “-” ব্যবহার করা যেতে পারে।

নিম্নে উদাহরণের সাহায্যে আজকের তারিখ ৩টি উপায়ে দেখানো হলো:


<?php
 echo "Today is " . date("Y/m/d") . "<br>";
 echo "Today is " . date("Y.m.d") . "<br>";
 echo "Today is " . date("Y-m-d") . "<br>";
 echo "Today is " . date("l");
 ?>

 

PHP টিপস – স্বয়ংক্রিয় Copyright Year

নিম্নোক্ত date() function টি ব্যবহার করে আপনার ওয়েবসাইটে copyright year এর তথ্য স্বয়ংক্রিয়ভাবে update হবে।
উদাহরণ:


© 2010-< ?php echo date(“Y”)?>


 

সাধারণভাবে সময় পেতে

নিম্নে কিছু character আলোচনা করা হলো যা time এর জন্য বেশি ব্যবহৃত হয়:

  • h – এটি ১২-ঘন্টা format কে নির্দেশ করে যা ০১ হতে ১২ পর্যন্ত হতে পারে।
  • i – এটি মিনিটের format কে নির্দেশ করে যা ০০ হতে ৫৯ পর্যন্ত হতে পারে।
  • s- এটি সেকেন্ডের format কে নির্দেশ করে যা ০০ হতে ৫৯ পর্যন্ত হতে পারে।
  • a- এটি Lowercase Ante meridiem ও Post meridiem কে নির্দেশ করে (am অথবা pm)

নিম্নে উদাহরণের সাহায্যে বর্তমান সময়কে একটি নির্দিষ্ট format এ দেখানো হলো:

উদাহরণ:


< ?php
 echo "The time is " . date("h:i:sa");
 ?>

নোট: PHP date() function টি শুধুমাত্র সার্ভারের কারেন্ট সময়কে নির্দেশ করে থাকে।

 

আপনার সময় অঞ্চল পেতে

যদি সার্ভার হতে প্রাপ্ত তারিখ ও সময় সঠিক না হয় তাহলে খুব সম্ভবত আপনার সার্ভারটি অন্যদেশে অবস্থিত অথবা অন্য কোনো টাইমজোন (timezone) সেট করা আছে। সুতরাং কোনো নির্দিষ্ট স্থানের জন্য সময়/তারিখ নির্ধারণ করতে হলে আপনাকে সে স্থানের টাইমজোন ব্যবহার করতে হবে।
নিম্নোক্ত উদহারণে “America/New_York” এর টাইমজোন সেট করে একটি নির্দিষ্ট ফরমেটে current time বা বর্তমান সময়কে দেখানো হলো:
উদাহরণ:


< ?php
 date_default_timezone_set("America/New_York");
 echo "The time is " . date("h:i:sa");
 ?>

 

PHP mktime() এর সাহায্যে তারিখ তৈরি

date() function এর optional timestamp এর সাহায্যে একটি timestamp কে নির্দিষ্ট করা যায়। যদি আপনি কোন timestamp কে নির্দিষ্ট না করে থাকেন তাহলে পূর্বের উদাহরণ গুলোর মতো current date and time দেখাবে।

mktime() function টি কোনো তারিখের Unix timestamp কে return করে বা দেখায়। Unix timestamp এর সাহায্যে Unix Epoch (January 1 1970 00:00:00 GMT) ও নির্দিষ্টকৃত দিনের মধ্যকার সেকেন্ডকে দেখানো হয়।

সিনট্যাক্স


mktime(hour,minute,second,month,day,year)

 

mktime() function প্যারামিটারের একটি উদাহরণ নিম্নে দেখানো হলো:


< ?php
 $d=mktime(11, 14, 54, 8, 12, 2014);
 echo "Created date is " . date("Y-m-d h:i:sa", $d);
 ?>

 

PHP strtotime() এর সাহায্যে একটি স্ট্রিং থেকে একটি তারিখ তৈরি করুন

PHP strtotime() function এর সাহায্যে মানুষের পাঠ্যযোগ্য সময়কে Unix সময়ে convert করা হয়।

সিনট্যাক্স


strtotime(time,now)

 

নিম্নোক্ত উদাহরণে strtotime() function এর সাহায্যে দিন ও তারিখ দেখানো হলো:


< ?php
 $d=strtotime("10:30pm April 15 2014");
 echo "Created date is " . date("Y-m-d h:i:sa", $d);
 ?>

 

দিন ও তারিখে convert করার ক্ষেত্রে PHP যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেয়, এক্ষেত্রে আপনি ভিন্ন ভিন্ন value যোগ করতে পারেন:


<?php
 $d=strtotime("tomorrow");
 echo date("Y-m-d h:i:sa", $d) . "<br>";
 
 $d=strtotime("next Saturday");
 echo date("Y-m-d h:i:sa", $d) . "<br>";
 
 $d=strtotime("+3 Months");
 echo date("Y-m-d h:i:sa", $d) . "<br>";
 ?>

 

মনে রাখবেন, strtotime() টি perfect নাও হতে পারে, এক্ষেত্রে আপনি যেসকল strings যোগ করেছেন সেগুলো চেক করতে ভুলবেন না।

 

তারিখের আরো কিছু উদাহরণ

নিম্নোক্ত উদাহরণে পরবর্তী ৬টি শনিবারের তারিখ বের করে দেখানো হয়েছে:


<?php
 $startdate = strtotime("Saturday");
 $enddate = strtotime("+6 weeks",$startdate);
 
 while ($startdate < $enddate) {
   echo date("M d", $startdate),"<br>";
   $startdate = strtotime("+1 week", $startdate);
 }
 ?>

 

নিম্নোক্ত উদাহরণে পরবর্তী ৪ জুলাই তারিখ পর্যন্ত দিনের সংখ্যা বের করা হয়েছে:


<?php
 $d1=strtotime("July 04");
 $d2=ceil(($d1-time())/60/60/24);
 echo "There are " . $d2 ." days until 4th of July.";
 ?>

 

সম্পূর্ণ পিএইচপি তারিখ রেফারেন্স

সকল date function এর complete reference পেতে PHP Date Reference অনুচ্ছেদটি দেখুন।

 

[In Bengali] MongoDB Drop Collection . MongoDB ড্রপ কালেকশন

MongoDB ড্রপ কালেকশন
নয়ন চন্দ্র দত্ত

কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন টিউটোরিয়াল – MongoDB ড্রপ কালেকশন । তাহলে চলুন আজকের টিউটোরিয়াল সম্পর্কে ।

drop() পদ্ধতি
MongoDB এর ডেটাবেস থেকে একটি কালেকশন ড্রপ করতে db.collection.drop() ব্যবহৃত হয়।

সিনট্যাক্স:
drop() কমান্ডের বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

db.COLLECTION_NAME.drop()

উদাহরণ:
প্রথমত, আপনার mydb ডেটাবেসের মধ্যে available আছে এমন কালেকশন চেক করে নিন।

>use mydb
switched to db mydb
>show collections
mycol
mycollection
system.indexes
tutorialspoint
>

এখন mycollection এই নাম দিয়ে কালেকশনটি ড্রপ করুন।

>db.mycollection.drop()
true
>

আবারো ডেটাবেস এর মধ্যে কালেকশনের লিস্ট চেক করে নিন।

>show collections
mycol
system.indexes
tutorialspoint
>

drop() পদ্ধতি সত্য দেখাবে যদি সিলেক্টকরা কালেকশনগুলো সঠিকভাবে ড্রপ হয়। অন্যথায় এটি মিথ্যা দেখাবে ।

 

 

মঙ্গোডিবি ড্রপ কালেকশন

drop() মেথড:
মঙ্গোডিবিতে db.collection.drop() এর মাধ্যমে ডাটাবেস থেকে কোনো কালেকশনকে ড্রপ করা যায়/ফেলে দেয়া যায়।

সিনট্যাক্স:
drop() কমান্ডের বেসিক সিনট্যাক্সটি হলো:
db.COLLECTION_NAME.drop()

উদাহরণ:
প্রথমে mydb ডাটাবেসের কালেকশনকে গুলোকে চেক করা হলো।
>use mydb
switched to db mydb
>show collections
mycol
mycollection
system.indexes
hometech
>
তারপর কালেকশন থেকে mycollection নামের কালেকশনটিকে ড্রপ করা হলো।
>db.mycollection.drop()
true
>
পুনরায় ডাটাবেসের কালকেশনকে চেক করা হলো।
>show collections
mycol
system.indexes
hometech
>

সিলেক্টেড কোনো কালেকশন যদি সঠিকভাবে ড্রপ হয় তাহলে drop() মেথড True ভেলু রিটার্ন করে অন্যথায় False ভেলু রিটার্ন করে।

MongoDB Drop Database । MongoDB ড্রপ ডেটাবেস

MongoDB Drop Database

MongoDB ড্রপ ডেটাবেস
নয়ন চন্দ্র দত্ত

dropDatabase() পদ্ধতি
MongoDB এর db.dropDatabase() কমান্ড একটি বিদ্যমান ডেটাবেস ড্রপ করতে ব্যবহৃত হয়।

সিনট্যাক্স:
dropDatabase() কমান্ডের বেসিক সিনট্যাক্স বা বাক্য গঠন নিম্নরূপঃ

db.dropDatabase()

এটি সিলেক্ট করা ডেটাবেস ডিলিট করবে। যদি আপনি কোন ডেটাবেস সিলেক্ট না করেন তাহলে এটি ডিফল্ট ‘test’ ডেটাবেস ডিলিট করবে।

উদাহরণ:
প্রথমত, show dbs কমান্ড ব্যবহার করে লিস্ট available ডেটাবেস চেক করে নিনঃ

>show dbs
local 0.78125GB
mydb 0.23012GB
test 0.23012GB
>

আপনি যদি নতুন ডেটাবেস <mydb> কে ডিলিট করতে চান তাহলে dropDatabase() কমান্ড নিম্নরূপ হবেঃ

>use mydb
switched to db mydb
>db.dropDatabase()
>{ “dropped” : “mydb”, “ok” : 1 }
>

এখন ডেটাবেস এর লিস্ট চেক করুন

>show dbs
local 0.78125GB
test 0.23012GB
>

MongoDB Advantages . MongoDB এর উপকারিতা

MongoDB এর উপকারিতা

নয়ন চন্দ্র দত্ত

 

কোন রিলেশনাল ডাটাবেস এর একটি সাধারণ স্কিমা ডিজাইন বা নকশা আছে যা টেবিলের সংখ্যা এবং এই সমস্ত টেবিলের মধ্যে সম্পর্ক দেখায়।

RDBMS এর উপর MongoDB এর উপকারিতা

১। স্কিমা হ্রাসঃ MongoDB একটি ডকুমেন্ট ডেটাবেস যেখানে একটি কালেকশন ভিন্ন ভিন্ন ডকুমেন্টে ধারণ করে। ডকুমেন্টের ক্ষেত্র সংখ্যা, কন্টেন্ট, আকার এক ডকুমেন্ট থেকে অন্য ডকুমেন্টে ভিন্ন হতে পারে।

২। একটি একক বস্তুর গঠন স্পষ্ট হয়।

৩। কোন জটিল যোগদান থাকে না।

৪। গভীর অনুসন্ধান-ক্ষমতা। ডকুমেন্ট-ভিত্তিক অনুসন্ধান ল্যংগুয়েজ যা প্রায় এসকিউএল এর মত শক্তিশালী, এর ব্যবহারে ডকুমেন্টগুলোতে MongoDB এর গতিশীল অনুসন্ধান সমর্থন করে ।

৫। Tuning বা সুরকরণ

৬। বাধাপ্রাপ্ত স্কেল-আউটঃ MongoDB এর আকার পরিবর্তন করা সহজ ।

৭। অ্যাপ্লিকেশন অবজেক্টকে ডেটাবেস অবজেক্টে রূপান্তর করার প্রয়োজন নেই। দ্রুত তথ্য এক্সেস সক্রিয় করতে, কাজের সেট জমা করার জন্য অভ্যন্তরীণ মেমরি ব্যবহার করুন ।

 

MongoDB কেন ব্যবহার করা উচিত

১। ডকুমেন্ট ভিত্তিক সংগ্রহস্থলঃ JSON স্টাইল ডকুমেন্টে তথ্য জমা হবে।

২। যেকোন অ্যাট্রিবিউট এর ইন্ডেক্সকরণ

৩। প্রতিলিপি এবং উচ্চ সহজলভ্যতা

৪। সমৃদ্ধশালী অনুসন্ধান বা Queries

৫। দ্রুত ক্ষেত্র আপডেট করা

৬। MongoDB দ্বারা পেশাগত সাপোর্ট প্রদান

 

কোথায় MongoDB ব্যবহার করা উচিত?

১। বড় ডেটা

২। কনটেন্ট ম্যানেজমেন্ট এবং ডেলিভারি

৩। মোবাইল এবং সামাজিক অবকাঠামো

৪। ব্যবহারকারীর ডেটা ব্যবস্থাপনা এবং

৫।তথ্যের হাব(Hub)

 

http://Bangla.SaLearningSchool.com

পিএইচপি ৫ ফাইল হ্যান্ডলিং (PHP 5 File Handling)

ওয়েব application এর জন্য ফাইল handiling একটি গুরত্তপূর্ণ ব্যাপার।


php readfile() function


 

আমরা একটা টেক্সট ফাইল কে পিএইচপি ফাইল এর মধ্যে read করাব। মনে করি webdictionary.txt নামের একটি টেক্সট ফাইল এ টাইপ করা আছে


 AJAX = Asynchronous JavaScript and XML
 CSS = Cascading Style Sheets
 HTML = Hyper Text Markup Language
 PHP = PHP Hypertext Preprocessor
 SQL = Structured Query Language
 SVG = Scalable Vector Graphics
 XML = EXtensible Markup Language

 

যদি আমরা পিএইচপি দিয়ে কল করি


< ?php
 echo readfile("webdictionary.txt");
 ?>

এই ভাবে কোড লিখতে হবে

 

PHP fopen() – ফাইল খোলা

যদি আমরা fopen() ফাংশন ব্যবহার করি


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
         /*ফাইল যদি directory তে থাকে তাহলে ওপেন করবে এবং read করবে*/
 echo fread($myfile,filesize("webdictionary.txt"));
 fclose($myfile);
 ?>

 

যদি আমরা কোন নতুন ফাইল তৈরি করতে চাই


$myfile = fopen(“testfile.txt”, “w”)


 

যদি একটি ফাইল এ কিছু লিখতে চাই


< ?php
 $myfile = fopen("newfile.txt", "w") or die("Unable to open file!");
                          /*fopen ফাইল ওপেন করবে*/
 $txt = "John Doe\n";     /*যেই টেক্সট টি লিখবে তা declare করা হল $txt নামে*/
 fwrite($myfile, $txt);   /*ফাইল এর মধ্যে লিখবে*/
 $txt = "Jane Doe\n";
 fwrite($myfile, $txt);   /*ফাইল এর মধ্যে লিখবে*/
 fclose($myfile);         /*এবং ফাইল ক্লোজ হবে*/
 ?>

 

পিএইচপি ৫ ওপেন/রিড/ক্লোজ (PHP 5 File Open/Read/Close)

এই অধ্যায়ে আপনারা শিখবেন কিভাবে সার্ভারে ফাইল ওপেন, রিড এবং ক্লোজ করতে হয় ( ফাইল খোলা, পড়া এবং বন্ধ করা)।

 

পিএইচপি ওপেন ফাইল – fopen()

ফাইল ওপেন করার একটি অপেক্ষাকৃত ভালো উপায় হলো fopen() ফাংশন দিয়ে ওপেন করা। এই ফাংশনটি readfile() ফাংশনের থেকে আরও বেশি অপশন ব্যবহারের সুযোগ করে দেয়। এই টিউটোরিয়ালে আমরা টেক্সট ফাইল “webdictionary.txt” কে ব্যবহার করবোঃ


 AJAX = Asynchronous JavaScript and XML
 CSS = Cascading Style Sheets
 HTML = Hyper Text Markup Language
 PHP = PHP Hypertext Preprocessor
 SQL = Structured Query Language
 SVG = Scalable Vector Graphics
 XML = EXtensible Markup Language

 

fopen() এর প্রথম প্যারামিটারটি যে ফাইলটি ওপেন করা হবে তার নাম ধারণ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি কোন মোডে ফাইলটি ওপেন করা হবে তা নির্দিষ্ট করে। নিচের উদাহরণটি একটি মেসেজও তৈরি করে যদি fopen() ফাংশন নির্দিষ্ট ফাইলটি ওপেন করতে না পারেঃ


 

< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 echo fread($myfile,filesize("webdictionary.txt"));
 fclose($myfile);
 ?>

টিপসঃ fread() এবং fread() ফাংশনগুলো নিচে ব্যাখ্যা করা হবে।

 

ফাইলটি নিচের যেকোন একটি মোডে ওপেন হতে পারে

মোড ব্যাখ্যা
r রিড ওনলি (read only) ফাইল খোলে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
w রাইট ওনলি (write only ) ফাইল খোলে। ফাইলের কন্টেন্ট মুঁছে দেয় অথবা সেটি না থাকলে একটি নতুন ফাইল তৈরি করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
a রাইট ওনলি ফাইল খোলে। ফাইলের পূর্বের ডাটা সংরক্ষণ করে। ফাইল পয়েন্টার ফাইলের শেষের দিকে চালু হয়। যদি ফাইলটি না থাকে তাহলে একটি নতুন ফাইল ওপেন করে।
x নতুন রাইট ওনলি ফাইল তৈরি করে। যদি ফাইলটি আগেই থেকে থাকে তাহলে FALSE এবং একটি এরর ফিরিয়ে দেয়।
r রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
w+ রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইলের সব কন্টেন্ট মুঁছে দেয় অথবা ফাইলটি না থাকলে নতুন ফাইল তৈরি করে। ফাইল পয়েন্টার ফাইলের প্রথমদিকে চালু হয়।
a+ রিড/রাইট এর জন্য একটি ফাইল ওপেন করে। ফাইলের বিদ্যমান ডাটা রেখে দেয়া হয়। ফাইল পয়েন্টার ফাইলের শেষের দিকে চালু হয়। যদি ফাইলটি না থাকে তাহলে একটি নতুন ফাইল তৈরি করে।
x+ রিড/রাইট এর জন্য একটি নতুন তৈরি করে। যদি ফাইলটি আগেই থেকে থাকে তাহলে FALSE এবং একটি এরর ফিরিয়ে দেয়।

 

পিএইচপি রিড ফাইল – fread()

fread() ফাংশনটি একটি খোলা বা ওপেন ফাইলকে রিড বা পাঠ করে। fread() এর প্রথম প্যারামিটারটি পড়ার জন্য ফাইলের নামটি ধারণ করে এবং দ্বিতীয় প্যারামিটারটি পড়ার জন্য সর্বোচ্চ সংখ্যক বাইটকে নির্দিষ্ট করে দেয়। নিচের পিএইচপি কোডটি “webdictionary.txt” ফাইলকে শেষ পর্যন্ত পড়েঃ


fread($myfile,filesize(“webdictionary.txt”));


 

পিএইচপি ক্লোজ ফাইল – fclose()

একটি খোলা ফাইলকে বন্ধ করতে fclose() ফাংশনটি ব্যবহৃত হয়।

টিপসঃ কাজ শেষে খোলা ফাইলকে নিয়মিত বন্ধ করার অভ্যাসটি একজন ভালো প্রোগ্রামারের বৈশিষ্ট্য। আপনি নিশ্চয়ই চাইবেন না যে একটি ওপেন ফাইল আপনাদের সার্ভারে রান করে এর রিসোর্স দখল করে রাখুক!

fclose() ফাংশনটির আমরা যে ফাইলটি বন্ধ করতে চাই সেই ফাইলের নামের দরকার পড়ে অথবা একটি ভ্যারিয়েবলের প্রয়োজন হয় যা ফাইলনেম ধারণ করেঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r");
 // some code to be executed....
 fclose($myfile);
 ?>

 

পিএইচপি রিড সিঙ্গেল লাইন – fgets()

fgets() ফাংশনটি কোন ফাইল থেকে একটি মাত্র লাইন পড়তে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলের প্রথম লাইনকে আউটপুট হিসেবে প্রকাশ করেঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 echo fgets($myfile);
 fclose($myfile);
 ?>

লক্ষ্যণীয়ঃ fgets() ফাংশনটিকে কল করার পর, ফাইল পয়েন্টারটি পরের লাইনে চলে গেছে।

 

পিএইচপি চেক এন্ড-অফ-ফাইল – feof()

feof() ফাংশনটি ফাইলের শেষ দিকে (“end-of-file” (EOF)) পৌছেছে কিনা তা পরীক্ষা করে। অনির্দিষ্ট দৈর্ঘ্যের ডাটার মধ্যে লুপিং করতে feof() ফাংশনটি কার্যকর ভূমিকা রাখে। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলের প্রতিটি লাইন পড়ে যতক্ষণ না ফাইলের শেষ পর্যন্ত (end-of-file) পৌছানো যায়ঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 // Output one line until end-of-file
 while(!feof($myfile)) {
 echo fgets($myfile) . "br";
 }
 fclose($myfile);
 ?>

 

পিএইচপি রিড সিঙ্গেল ক্যারেক্টার – fgetc()

fgetc() ফাংশনটি একটি ফাইল থেকে একটি মাত্র ক্যারেক্টার বা অক্ষর পড়তে ব্যবহৃত হয়। নিচের উদাহরণটি “webdictionary.txt” ফাইলকে অক্ষরে অক্ষরে পড়ে যতক্ষণ যতক্ষণ না ফাইলের শেষ পর্যন্ত (end-of-file) পৌছানো যায়ঃ


< ?php
 $myfile = fopen("webdictionary.txt", "r") or die("Unable to open file!");
 // Output one character until end-of-file
 while(!feof($myfile)) {
 echo fgetc($myfile);
 }
 fclose($myfile);
 ?>

লক্ষ্যণীয়ঃ ফাংশনকে কল করার পর পয়েন্টারটি পরবর্তী অক্ষরে চলে গেছে।

 

পিএইচপি’র সম্পূর্ণ রেফারেন্সের জন্য আমাদের পিএইচপি রেফারেন্সে পড়ে দেখুন।

 

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল : “মেইল“ অ্যাপ্লিকেশন এ ই-মেল সেট আপ (Setting up email)

উইন্ডোজ টিউটোরিয়াল: 11 এর 8

আপনার পছন্দের একটি অ্যাপ্লিকেশন বা সেবা

কোন ব্যাপার না আপনি কিভাবে ই-মেইল ব্যবহার করেন, Windows 8.1 এবং Windows RT 8.1 এর অনেক অ্যাপ্লিকেশন এবং সেবা আছে, যা আপনার জন্য কাজ করবে। আপনি আপনার বর্তমান E-mail ব্যবহার করতে পারেন, অথবা নতুন করে একটি নিতে পারেন। এখানে কিছু পছন্দ করার জন্য দেয়া হল।

Mail App

Mail App সেট আপ করা এবং ব্যবহার করা সহজ। E-mail অ্যাপ্লিকেশন এর সাহায্যে Gmail, Yahoo!, Outlook.com এবং এমনকি আপনার কর্মস্থলের E-mail ব্যবহার করতে পারবেন। যদি আপনি বর্তমানে Windows Live বা Outlook XPress ব্যবহার করতে থাকেন, তাহলে Mail App ব্যবহার করে দেখতে পারেন।

Outlook.com

যেকোন ব্রাউজার দিয়ে আপনার ই-মেইল চেক করুন। Outlook.com দিয়ে, E-mail চেক করার জন্য আপনার যেকোন সংযুক্ত ডিভাইস দিয়ে Sign in করতে পারেন। অন্যান্য E-mail সেবার একাউন্ট যোগ করতে পারেন, যেমন- Gmail, Yahoo!, iCloud Mail, এবং অন্যান্য। Outlook.com অ্যাপটি Mail App এবং Outlook এর সাথেও অঙ্গীভূতভাবে কাজ করে।

Outlook

ইমেল, ক্যালেন্ডার, এবং কাজের তালিকা পরিচালনা করে। আউটলুক এগুলো আন্তরিকভাবে সম্পন্ন করে। এটি Windows RT 8.1 এর সাথে বিনামূল্যে সংযুক্ত থাকে।

আপনি বাসায় Outlook.com এবং Mail App একই সাথে আপনার ট্যাবলেটে ব্যবহার করতে পারেন এবং আপনার অফিসের পিসিতে Outlook ব্যবহার করতে পারেন। আপনি কোনটি ব্যাবহার করছেন তা কোন সমস্যা নয়, এগুলো সবই Setup করা সহজ- আমরা এগুলো সম্পর্কে আলোচনা করব।

Mail App সেটআপ করা

Mail App হচ্ছে একটি সহজ উপায় যা দ্বারা আপনার সকল ই-মেইল একীভূত করতে পারেন। মাইক্রোসফট একাউন্ট হচ্ছে এর চাবি। আপনি একটি একাউন্ট তৈরি করতে পারেন যা আগে থেকেই আছে বা নতুন একটি খুলতে পারেন – এগুলো সবই ফ্রি।

যদি অন্যরা আপনার পিসি ব্যবহার করে তাহলে নিশ্চিত হয়ে নিন যে তারা সকলে তাদের নিজেদের মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করে কিনা।

আপনি মাইক্রোসফট একাউন্ট দিয়ে Sign in করা অবস্থায় আছেন কিনা তা চেক করে নিন।
আপনি যদি অতীতে মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকেন যেমন- Xbox, Hotmail, OneDrive, Messenger, Skype, বা Windows Phone তাহলে আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট আছে – এটি হচ্ছে আপনার E-mail এড্রেস যা দিয়ে আপনি Sign in করেছিলেন। আপনি আপনার পিসি Setup করার সময় ঐ মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে থাকতে পারেন, সুতরাই আপনি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থাকতে পারেন। কিন্তু যদি আপনি নিশ্চিত না হন তাহলে এখানে কিছু চেক করার উপায় দেয়া হলো।

1. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান, Settings এ টোকা দিন এবং তারপর Change PC settings এ টোকা দিন।

2. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর Your account এ টোকা দিন বা ক্লিক করুন।

Microsoft account
আপনি যদি ইতোমধ্যেই Sign in করা অবস্থায় থেকে থােকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। আপনি এখন প্রস্তুত।

Local Account
আপনি যদি লোকাল একাউন্ট দ্বারা Sign in করা অবস্থায় থেকে থাকেন তাহলে আপনার পর্দা এইরকম দেখা যাবে। Connect to a Microsoft account এ টোকা দিন বা ক্লিক করুন এবং নির্দেশাবলী অনুসরণ করুন।

Mail App এ একাউন্ট যোগ করা
যদি আপনার মাইক্রোসফট একাউন্ট এর ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে শুধুমাত্র আপনার পিসিতে Sign in করুন। Start Screen এ যান, এবং Mail App খুলুন – আপনার ই-মেইল এখানে আপনার জন্য অপেক্ষা করছে।

যদি আপনি অন্যান্য ডোমেইন এর সাথে থাকেন, যেমন- gmail.com, yahoo.com, or comcast.net তাহলে এখানে সংযুক্ত করার পদ্ধতি দেওয়া হলো।

1. Start Screen এর Mail এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন।

4. আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড টাইপ করুন, এবং তারপর Connect এ টোকা দিন বা ক্লিক করুন।

আপনার Contact সময়হ পেতে
Mail এবং People App একই সাথে কাজ করে- আপনি যখন Mail App এ একটি অ্যাকাউন্ট এর E-mail পরিচালনা করবেন তখন People App এও উক্ত একাউন্ট দেখতে পারবেন, যোগ করতে পারবেন এবং সম্পাদনা করতে পারবেন। যদি আপনার ইমেইল এড্রেস outlook.com, live.com, hotmail.com বা msn.com এর সাথে থাকে, তাহলে যখন আপনি Mail App এর সাথে সংযুক্ত হয়েছেন আপনার Contact সময়হ সয়ংক্রিয়ভাবে যোগ হয়ে গেছে । অন্যান্য একাউন্ট এর জন্য কিভাবে Contact যোগ করবেন তা দেওয়া হলো।

1. Start Screen এর People এ টোকা দিন বা ক্লিক করুন।

2. সুইপ করে পর্দার ডান প্রান্তের দিকে যান এবং তারপর Settings এ টোকা দিন।

3. Accounts এ টোকা দিন বা ক্লিক করুন। Add an account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর কোন ধরনের একাউন্ট যোগ করতে চান তাতে টোকা দিন বা ক্লিক করুন। এবং তারপর পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।

আউটলুক.কম (Outlook.com)

Outlook.com হচ্ছে একটি ফ্রি ওয়েবমেইল সেবা। আপনার পিসির যেকোন ব্রাউজার থেকে আপনার E-mail গুলো পেতে আপনি এটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ইতোমধ্যেই একটি মাইক্রোসফট একাউন্ট থেকে থাকে (উদাহরণ স্বরুপ, যদি আপনি একটি ইমেইল এড্রেস দিয়ে আপনার পিসি Sign in করে থাকেন), আপনি Outlook.com এ Sign in করতে পারবেন- আপনার নতুন করে কোন একাউন্ট তৈরি করতে হবে না।

যদি আপনি একটি নতুন Outlook.com ইমেইল এড্রেস পেতে চান, এটি Setup করা সহজ এবং সয়ংক্রিয়ভাবেই এটি একটি মাইক্রোসফট একাউন্ট। যদি আপনি আপনার বর্তমান ইমেইল এড্রেস রেখে দিতে চান, কিন্তু সেইসাথে আরো একটি Outlook.com তৈরি করতে চান, আপনি একটি “উপনাম যোগ” করতে পারেন।

নতুন মাইক্রোসফট একাউন্ট যোগ করতে এবং Outlook.com এ Sign in করতে
1. Outlook.com এ যান।
2. Sign up now এ টোকা দিন বা ক্লিক করুন এবং পর্দায় প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।


Outlook.com এ আপনার একাউন্ট পরিচালনা করা

এখানে দেওয়া হলো আপনি কিভাবে আপনার Contact পাবেন, নতুন করে যোগ করবেন এবং Outlook.com দিয়ে কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম যেমন Facebook, Twitter, and LinkedIn এ যুক্ত হবেন।

ধাপ 1
Step 1
Outlook.com প্রতীকের পরের তীর এ ক্লিক করুন।

ধাপ 2
Stap-2
People এ টোকা দিন বা ক্লিক করুন।

আউটলুক (Outlook)

আউটলুক ডেস্কটপ অ্যাপ্লিকেশন এ আপনাকে সাহায্য করার জন্য কর্মস্থলের ইমেইল, ক্যালেন্ডার এবং কাজের তালিকা পরিচালনার শক্তিশালি বৈশিষ্ট আছে। আউটলুক Windows RT 8.1 এর সাথে সংযুক্ত একটি ফ্রি অ্যাপ্লিকেশন, কিন্তু আপনার যদি Windows 8.1 থাকে, তাহলে আপনি Office.Microsoft.com থেকে এটি ক্রয় করতে পারবেন।

আউটলুক কিভাবে শুরু করবেন তা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন “আউটলুক এর সাধারণ কাজ” ।

উইন্ডোজ 8.1 টিউটোরিয়াল : পিসির জন্য অ্যাপ্লিকেশন সংগ্রহ (Getting apps for your PC)

 উইন্ডোজ টিউটোরিয়াল 11 এর 7

উইন্ডোজ স্টোর হচ্ছে অ্যাপ্লিকেশন এর দুনিয়া

অ্যাপ্লিকেশন আপনার পিসি ব্যবহার করে আপনার কাজ সম্পূর্ণ করার নতুন পথ বের করে কাজকে সহজতর করে এবং কিছু অ্যাপ্লিকেশন বিনোদন প্রদান করে । উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এ সংযুক্ত অবস্থায় কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যায় যা সামাজিক যোগাযোগ স্থাপন করে, ডকুমেন্ট শেয়ার (ভাগ) করে ও দেখায়, ছবি সাজিয়ে রাখে, গান শোনা যায়, এবং চলচিত্র দেখা যায়, কিন্তু Windows Store এর মাধ্যমে আপনি আরো অনেক অ্যাপ্লিকেশন সংগ্রহ করতে পারেন।

নোট: Windows Store থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল বা দেখতে, আপনার Windows 8.1 বা Widows RT 8.1 প্রয়োজন হবে। যদি আপনার Windows 8.1 বা Widows RT 8.1 না থাকে তাহলে আপনি Windows Store এর জনপ্রিয় অ্যাপ্লিকেশন লিঙ্কটিতে খুঁজে দেখতে পারেন।

অ্যাপ্লিকেশন ইনস্টল করা

অ্যাপ্লিকেশন Install করার জন্য Windows Store থেকে Apps খুজে পেতে স্টার্ট স্ক্রিণ বা টাস্কবার থেকে Store এ টোকা দিন বা ক্লিক করুন। Store খোলার জন্য আপনাকে ইন্টারনেট এর সাথে সংযুক্ত থাকতে হবে এবং মাইক্রোসফট একাউন্ট এ Sign in করা অবস্থায় থাকতে হবে।

যখন আপনি Windows Store এ থাকবেন, একাধিক উপায়ে আপনি অ্যাপ্লিকেশন খুঁজতে পারবেন:

ফিচার্ড অ্যাপ (বিশেষ অ্যাপ্লিকেশন) এবং অ্যাপ্লিকেশন তালিকা ব্রাউজ করা: আপনার কি ধরনের অ্যাপ্লিকেশন লাগবে তা যদি নিশ্চিত না হন তাহলে শুরু করার সবচেয়ে ভাল উপায় হচ্ছে Store এর featured apps। জনপ্রিয়, নতুন আগত, অধিক বিক্রিত অথবা বিনামূল্যে প্রদত্ত অ্যাপ্লিকেশনগুলো দেখার জন্য ডান থেকে স্ক্রলিং শুরু করুন। (বিশেষ তালিকার থেকে সকল Apps দেখার জন্য, তালিকার নামের উপর টোকা দিন বা ক্লিক করুন)। আবার, আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আছে এবং আপনি রেট করেছেন তার উপর ভিত্তি করে Picks for you এ ব্যক্তিগতকৃত অ্যাপ্লিকেশন সুপারিশ দেখতে পারেন।

বিভাগ অনুসারে অন্বেষণ যদি আপনি একটি নির্দিষ্ট ধরনের অ্যাপ্লিকেশন খুঁজেন (বিনোদন অ্যাপ্লিকেশন অথবা গেম), আপনি Store এর বিভিন্ন বিভাগে ক্যাটাগরি অনুসারে অন্বেষণ করতে পারবেন।

অ্যাপ্লিকেশন খোজা যদি আপনি অ্যাপ্লিকেশন এর নাম জানেন বা নির্দিষ্ট পাবলিশার এর অ্যাপ্লিকেশন খুজেন তাহলে তার নাম Store এর উপরের দিকের ডান প্রান্তের সার্চ বক্স এ লিখুন। আপনার সার্চ এর সাথে সাদৃশ্যপূর্ণ সকল অ্যাপ্লিকেশন দেখতে পারবেন।

যখন আপনার প্রয়োজন অনুসারে অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন তখন যদি ক্রয় করতে হয় তাহলে Buy অথবা Try (ফ্রি ট্রায়য়াল) এ টোকা দিন বা ক্লিক করুন, অথবা বিনা মূল্যে প্রদত্ত Apps হলে Install এ টোকা দিন বা ক্লিক করুন।

 

পরামর্শ: অ্যাপ্লিকেশন এর তালিকা, ক্যাটাগরি, আপনার একাউন্ট এর তথ্য, অথবা Store এর মূল পাতায় ফিরে যাবার জন্য Windows Store এর উপরের দিকের মেনু ব্যবহার করুন।

 

অ্যাপ্লিকেশন পিন করে রাখা

অ্যাপ স্টোর থেকে কোন Apps ইনস্টল করার পর App View এ আপনার পিসির অন্যান্য অ্যাপ্লিকেশন এর সাথে তালিকাভুক্ত অবস্থায় অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। সহজে খুঁজে বের করার জন্য এবং পরবর্তীতে সহজে ব্যবহারের জন্য আপনি অ্যাপ্লিকেশনটি স্টার্ট স্ত্রিণের সাথে বা ডেস্কটপ টাস্কবার এর সাথে পিন করে রাখতে পারেন।

ধাপ 1
Trart Screen
App View দেখার জন্য আপনার হাতের আঙুলের সাহায্যে Start Screen এর মাঝ বরাবর থেকে উপরের দিকে স্লাইড করুন অথবা Start Screen এর নিচের দিকে বাম পাশের অ্যারো Arrow এ ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

ধাপ 2
h
যে অ্যাপ্লিকেশন কে পিন করতে চান তার উপর চাপ দিন বা ধরে রাখুন বা রাইট ক্লিক করুন। আপনি একাধিক অ্যাপ্লিকেশন বাছাই করতে পারেন এবং সবগুলোকে একই সাথে পিন করতে পারেন।

 

 

 

 

 

 

 

ধাপ 3
i
টোকা দিন বা ক্লিক করুন Pin to Start অথবা Pin to taskbar এর উপর। যে অ্যাপ্লিকেশনগুলো পিন করেছেন তা Start Screen এর শেষে বা Desktop Taskbar এ দেখা যাবে।

 

তারপর আপনি পিন করা অ্যাপ্লিকেশনগুলোকে পুনরায় সাজাতে পারবেন। Start Screen এ আপনি টাইলসগুলো ছোট বড় করতে পারবেন এবং একই প্রকার অ্যাপ্লিকেশনগুলোর গ্রুপ তৈরি করতে পারবেন। কিভাবে করবেন তা শিখতে দেখুন Start Screen.

অ্যাপ্লিকেশন ব্যবহার করা

একটি অ্যাপ্লিকেশন ব্যবহার শুরু করার জন্য Start Screen বা টাস্কবার এ অ্যাপ্লিকেশনটির উপর টোকা দিন বা ক্লিক করুন।

Apps এর কমান্ডগুলো দেখা

app commands
অ্যাপ কমান্ড আপনাকে অ্যাপ্লিকেশন এর ভিতরের বিভিন্ন কাজ করতে সাহায্য করে। একটি অ্যাপ কমান্ড তাপমাত্রা ফারেনহাইট থেকে সেলসিয়াস এ পরিবর্তন করতে পারে। অ্যাপ এ কি কি কমান্ড আছে তা দেখতে, পর্দার উপরের দিক থেকে নিচের দিকে সুইপ করে যান অথবা পর্দার নিচ থেকে উপরের দিকে সুইপ করে যান এবং তারপর আপনার যে কমান্ড প্রয়োজন তাকে টোকা দিন।

Apps এ Charm এর ব্যবহার
Using Charms
অনেক অ্যাপ্লিকেশন এ Search (কোন কিছু খোজার জন্য), Share (কোন কিছু ভাগ করার জন্য), প্রিন্টার বা অন্য ডিভাইস এ ফাইল পাঠানো, এবং Settings পরিবর্তন করার জন্য Charm ব্যবহার করতে পারেন। অ্যাপ্লিকেশন এ Charm ব্যবহার করার জন্য, পর্দার ডান প্রান্তের দিকে সুইপ করুন, এবং তারপর আপনার যে Charm প্রয়োজন তাতে টোকা দিন। আরো তথ্যের জন্য দেখুন Search, share, print, and more.

একইসাথে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা
apps together
যখন আপনি একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, আপনি দ্রুত একটি হতে অপরটিতে যেতে পারেন এবং চারটি পর্যন্ত অ্যাপ্লিকেশন একইসাথে পর্দায় প্রদর্শন করতে পারেন (পিসির রেজুলেশন এর উপর ভিত্তি করে)। কিভাবে উইন্ডোজে একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তা সম্পর্কে আরো তথ্যের জন্য দেখুন “পিসির সাথে অন্তরঙ্গতা বাড়ান”।

অ্যাপ্লিকেশন বন্ধ করা
Close an app
Windows Store এর অ্যাপ্লিকেশনগুলো উইন্ডোজ এর সাথে সংগতি রেখেই নির্মিত, সুতরাং খোলা অবস্থাতেও যখন এদের ব্যবহার না করবেন তখন এরা আপনার পিসির গতিও কমাবে না। যখন আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করবেন, উইন্ডোজ এটি ব্যাকগ্রাইন্ডে চলমান অবস্থায় রাখবে না এবং কিছু সময় পর এটিকে সয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে। কিন্তু আপনি যদি Touch ব্যবহার করে একে বন্ধ করতে চান তাহলে এটিকে চাপ দিয়ে ধরে উপর থেকে একেবারে পর্দার নিচের প্রান্তে নিয়ে ছেড়ে দিন। যদি আপনি মাউস ব্যবহার করেন তাহলে মাউস পয়েন্টার অ্যাপ্লিকেশন এর উপরের প্রান্তে নিয়ে যান এবং টাইটেল বার এর ক্লোজ (Close) বাটন এ ক্লিক করুন।

পরামর্শ:
যদি আপনি মাউস ব্যবহার করেন এবং অ্যাপ্লিকেশন এর উপরের দিকে মাউস পয়েন্টার নিয়ে যেয়ে ক্লোজ বাটন দেখতে না পান, তাহলে আপনার সম্ভবত উইন্ডোজ 8.1 এবং উইন্ডোজ আরটি 8.1 এর সর্বশেষ আপডেট নেই। উইন্ডোজ 8.1 “এর সর্বশেষ আপডেট Install করুন”।

পিসিতে Apps স্নিঙ্ক করা

Windows Store থেকে Apps ইনস্টল করার পরে, যখন আপনি মাইক্রোসফট একাউন্ট ব্যবহার করে আরেকটি উইন্ডোজ 8.1 বা উইন্ডোজ আরটি 8.1 এ Sign in করবেন, আপনার অ্যাপ্লিকেশনগুলো সয়ংক্রিয়ভাবে নতুন যে পিসি ব্যবহার করছেন তাতে Sync হয়ে যাবে – সুতরাং যেখানে ছেড়ে এসেছিলেন ঠিক সেখানে ফিরে যাওয়া আপনার জন্য অনেক সহজ ।

সংয়ক্রিয়ভাবে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন ডাটা Sync করা ডিফল্ট হিসেবে অন করা অবস্থায় থাকে, কিন্তু আপনি চাইলে এই Settings যেকোন সময় পরিবর্তন করতে পারবেন।

অ্যাপ্লিকেশন Sync Settings পরিবর্তন করতে
1. পর্দার ডান প্রান্তে সুইপ করে যান এবং Settings এ টোকা দিন।
2. Change PC settings এ টোকা দিন বা ক্লিক করুন।
3. Change PC settings এ টোকা দিন বা ক্লিক করুন।
4. App settings এর মধ্যে নির্বাচন করে দিন অ্যাপ্লিকেশনগুলো এবং অ্যাপ্লিকেশন ডাটার কোথায় Sync হবে এবং কোথায় হবে না।

সয়ংক্রিয়ভাবে অ্যাপ্রিকেশন আপডেট হওয়া

আপনার অ্যাপ্লিকেশনগুলো যে ঠিকভোবে কাজ করছে তা জানার একটি উপায় হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো আপ-টু-ডেট রাখা। অ্যাপ্লিকেশন আপডেট বিনা মূল্যে করা যায় এবং আপনার অ্যাপ্লিকেশন এর জন্য আপডেট ও New features আপনার Apps এর মধ্যে অন্তর্ভুক্ত করে। ডিফল্ট হিসেবে Windows Store আপনার পিসিতে Install করা অ্যাপ্লিকেশনগুলো সয়ংক্রিয়ভাবে আপডেট করে, সুতরাং আপনার চিন্তা করার প্রয়োজন নেই কখন নতুন আপডেট আসবে। আরো তথ্যের জন্য সয়ংক্রিয় আপডেট চালু অবস্থায় আছে কিনা তা নিশ্চিত হতে দেখুন “সয়ংক্রিয় আপডেট চালু করা”।

আপনার পিসির অ্যাপ্লিকেশনগুলো অন্য পিসিতে Install করা

সকল অ্যাপ্লিকেশন যা আপনি Windows Store থেকে Install করেছেন তা My apps অংশে তালিকাভুক্ত হয়েছে। আপনি অন্য যে পিসি ব্যবহার করছেন সেখানে কোন কোন অ্যাপ্লিকেশন Install করা আছে তা দেখতে পারবেন, এবং My apps অংশ থেকে সরাসরি অ্যাপ্লিকেশনগুলো Install করতে পারবেন, সুতরাং আপনাকে এসকল অ্যাপ ইন্সটল করার জন্য Store এ আবার নতুন করে খুঁজতে হবে না।

ধাপ 1
Essential App
Start Screen এ Store টাইলস এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

ধাপ 2
Top Free
Account এ টোকা দিন বা ক্লিক করুন এবং তারপর My apps এ টোকা দিন বা ক্লিক করুন।

 

 

 

 

 

 

 

 

 

ধাপ 3
The Newwork Times
সুইপ করে নিচে যান অথবা যে অ্যাপ্লিকেশনটি Install করতে চান তার উপর ডান ক্লিক করুন এবং তারপর Install এ টোকা দিন বা ক্লিক করুন।

নোট: আপনি উইন্ডোজ 8 এর অ্যাপ্লিকেশন উইন্ডোজ 8.1 এ Install করতে পারবেন কিন্তু উইন্ডোজ 8.1 এর অ্যাপ্লিকেশন উইন্ডোজ 8 এ Install করতে পারবেন না।