হ্যডুপ (এপাচি হ্যডুপ)ঃ
রিদওয়ান বিন শামীম
ক্যাসক্যাডিং প্যাটার্ন হল যন্ত্র পঠিত প্রকল্প যা ক্যাসক্যাডিং ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্কে এন্টারপ্রাইজ ডাটা ওয়ার্কফ্লো তৈরি করতে সাহায্য করে। ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক হ্যডুপ ও অন্যান্য কম্পিউটার টপোলজির উপর একটি এবস্ট্রাকসন লেয়ার তৈরি করে, যা কোন সংস্থাকে এপাচির হ্যডুপ ব্যবহার করে তথ্য ডাটাবেস,উৎস ও দক্ষতা প্রকাশ করতে সাহায্য করে কোন কারিগরি দক্ষতা ছাড়াই। এক্ষেত্রে Predictive Model Markup Language (PMML) নামক এক প্রকার কোডিং ব্যবহার করে তথ্য বিশ্লেষকরা আর, ওরাকল ইত্যাদি পদ্ধতির সাথে সমন্বয় করতে পারেন। ডাটা বিশ্লেষক ও বিজ্ঞানীরা এ প্রযুক্তির প্রধান ব্যবহারকারী।
Mar 18
Cascading Pattern. হ্যডুপ (এপাচি হ্যডুপ)ঃ
Mar 18
পিএইচপি ৫ ভেরিয়েবল (PHP 5 Variables)
আক্তারুজ্জামান
Department of CSE,University of Chittagong.
ভেরিয়েবল হচ্ছে একটি স্টোরেজ এরিয়া । এইটিকে কমপিউটারের ডাটা জমা রাখার একটি অস্থায়ী বক্সের মত কল্পনা করা যায়। পিএইচপি তে ভেরিয়েবলকে ডলার চিহ্ন এবং এর পরে ভেরিয়েবলের নাম দ্বারা প্রদর্শন করা হয়। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।
< ?php $text = "Hello World!"; $num1 = 5; $num2 = 10.5; ?>
উপরের স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পর ভেরিয়েবল $text এ থাকবে “Hello world!”, ভেরিয়েবল $num1 এ থাকবে 5 এবং ভেরিয়েবল $num2 এ থাকবে 10.5.
ভেরিয়েবল লেখার সময় আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, যেমনঃ
ভেরিয়েবল সবসময় ডলার চিহ্ন দ্বারা আরম্ভ হবে এবং এর পরে ভেরিয়েবলের নাম লিখতে হবে।
ভেরিয়েবলের নাম অবশ্যই লেটার অথবা আণ্ডারস্কোর ক্যারেকটার দ্বারা আরম্ভ করতে হবে। কখনো নাম্বার দিয়ে আরম্ভ করা যাবে না।
আলফা-নিউমেরিক এবং আণ্ডারস্কোর ক্যারেকটার (A-z,0-9,-) ছারা অন্য কিছু ভেরিয়েবলে ব্যাবহার করা যাবে না।
পিএইচপি তে ভেরিয়েবল কেস সেনসিটিভ । অর্থাৎ $name এবং $NAME দুইটা ভিন্ন ভেরিয়েবল হিসেবে বিবেচিত হবে।
ভেরিয়েবলের ডাটা আঊটপূটে দেখানোর জন্য পিএইচপি এর echo স্টেটমেন্টটা ব্যাবহার করতে হবে। নিচে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোজানো হয়েছে।
< ?php $myName = "john"; $myAge = 40; echo "Hello, there. My name is $myName and I am $myAge years old" ?>
এই কোডটার আঊটপূট হবে নিচের মত
Hello, there. My name is john and I am 40 years old.
Mar 18
জাভাস্ক্রিপ্ট সুইচ বিবৃতি (JavaScript Switch Statement in Bangla)
শরিফুল ইসলাম
Job category-Php Coder
ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন কাজ পারফর্ম করার জন্য এই switch statement ব্যবহার করা হয়।
জাভাস্ক্রিপ্ট সুইচ বিবৃতি
Switch statement এর মাধ্যমে অনেকগুলো ব্লক কোড থেকে শর্ত অনুযায়ী একটি কোড পছন্দ করবে এবং সে অনুযায়ী কাজ করবে
Syntax
switch(expression) {
case n:
code block
break;
case n:
code block
break;
default:
default code block

- এই expression একবার মূল্যায়ন করা হয়
- এই expression যতগুলো কেস আছে তাদের মধ্যে তুলনা করে
- যদি কোনটা মিলে যায় তবে তবে সেই কোড গণনা করে।
উদাহরণ
সপ্তাহের দিনের সংখ্যা দিয়ে আমরা সপ্তাহের নাম বের করব Sunday=0, Monday=1, Tuesday=2 …
switch (new Date().getDay()) {
case 0:
day = "Sunday";
break;
case 1:
day = "Monday";
break;
case 2:
day = "Tuesday";
break;
case 3:
day = "Wednesday";
break;
case 4:
day = "Thursday";
break;
case 5:
day = "Friday";
break;
case 6:
day = "Saturday";
break;

ফলাফল আসবে
Sunday
Break কীওয়ার্ড
Javascript কোড যখন break কি-ওয়ার্ড এ পৌঁছে তখন সে switch ব্লক কে ভেঙে দেয়। তখন অতিরিক্ত কোড গণনা করা ছেড়ে দেয়, বা ব্লকের ভিতর কোড টেস্ট করা থামিয়ে দেয়। যখন কোন statement মিলে যায় , তখন কাজ সম্পূর্ণ হয়, সে আর তখন অতিরিক্ত কোন টেস্টিং করে না।
ডিফল্ট কি-ওয়ার্ড
যদি কোন কেস না মিলে তাহলে ডিফল্ট ভাবে একটা কি ওয়ার্ড ডিসপ্লে করে যদি সেটি আমরা উল্লেখ করে দেই
উদাহরণ
যদি আজকে শনিবার বা রবিবার না হয় তাহলে ডিফল্ট মেসেজ ডিসপ্লে করবে
switch (new Date().getDay()) {
case 6:
text = "Today is Saturday";
break;
case 0:
text = "Today is Sunday";
break;
default:
text = "Looking forward to the Weekend";

ফলাফল
Looking forward to the Weekend
প্রচলিত কোড এবং fall through
অনেক সময় আপনি সুইচ ব্লক এর মধ্যে ভিন্ন ভিন্ন কেসে একই চদ এবাবহার করতে চান। আমাদের পরবর্তী উদাহরণ এ ঠিক এই ধরনের একটি একই কোড ব্লক দেখানো হয়েছে এবং সুইচ ব্লক এর মধ্যে ডিফল্ট কেস টি শেষ কেস হবে না।
উদাহরণ
switch (new Date().getDay()) {
case 1:
case 2:
case 3:
default:
text = "Looking forward to the Weekend";
break;
case 4:
case 5:
text = "Soon it is Weekend";
break;
case 0:
case 6:
text = "It is Weekend";

যদি সুইচ ব্লকে ডিফল্ট ভাবে শেষ কেস না হয় , তাহলে মনে রাখতে হবে ব্রেক দিয়ে এর কাজ শেষ করতে হবে।
Mar 18
জাভাস্ক্রিপ্ট If…Else বিবৃতি (JavaScript If…Else Statements)
শরিফুল ইসলাম
Job category-Php Coder
Conditional statement ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন শর্তে ভিন্ন ভিন্ন কোড পারফর্ম করার জন্য।
শর্তাধীন বিবৃতি
প্রায় আমরা যখন কোড লিখি তাতে আমরা ভিন্ন ভিন্ন শর্ত জুড়ে দেই যাতে সে শর্ত অনুযায়ী কাজ করতে পারে। এই statement ব্যবহার করার নিয়মগুলি নিচে দেওয়া হল
- If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয়,
- else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,
- Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়,
- অনেকগুলো আলটারনেটিভ ব্লক কোড থেকে সঠিক কোড গণনা করার জন্য switch ব্যবহার করা হয়।
If statement syntax
If ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি শর্ত সত্য হয় ,
if (condition) {
block of code to be executed if the condition is true

যদি if এর বদলে IF (বড় হাতের লেটার) ব্যবহার করা হয় তাহলে এরর আসবে
উদাহরণ
যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে ডিসপ্লে করবে good day
if (hour < 18) {
greeting = "Good day";

ফলাফল
Good day
Else statement
else ব্যবহার করার মাধ্যমে কোড গণনা হবে, যদি একই শর্ত সত্য না হয়,
if (condition) {
block of code to be executed if the condition is true
} else {
block of code to be executed if the condition is false

উদাহরণ
যদি ঘণ্টা ১৮ এর চেয়ে কম হয় তাহলে দেখাবে good day এবং যদি তা না হয় তাহলে দেখাবে good evening
if (hour < 18) {
greeting = “Good day”;
} else {
greeting = “Good evening”;

ফলাফল
Good day
Else if statement
Else if নতুন শর্ত টেস্ট করবে , যদি প্রথম শর্ত মিথ্যা হয়
Syntax
if (condition1) {
block of code to be executed if condition1 is true
} else if (condition2) {
block of code to be executed if the condition1 is false and condition2 is true
} else {
block of code to be executed if the condition1 is false and condition2 is false

উদাহরণ
যদি সময় ১০ থেকে কম হয় তাহলে দেখাবে good morning ,যদি ২০ থেকে কম হয় তাহলে দেখাবে good day ,যদি তা না হয় তাহলে দেখাবে good evening
if (time < 10) {
greeting = "Good morning";
} else if (time < 20) {
greeting = "Good day";
} else {
greeting = "Good evening";

ফলাফল
Good day
Mar 18
এইচটিএমএল এর অণুচ্ছেদ (HTML Paragraphs)
এইচটিএমএল প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ
নয়ন চন্দ্র দত্ত
এইচটিএমএল ডকুমেন্ট বিভিন্ন অনুচ্ছেদে ভাগ করা হয়। এর জন্য বিভিন্ন ট্যাগ রয়েছে যেগুলো ব্যবহারে দুটি লাইনকে পৃথক করা যায়।
এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল < p> উপাদান একটি অনুচ্ছেদ সংজ্ঞায়িত করে।
যেমনঃ-

This is a paragraph

This is another paragraph

[* ব্রাউজার স্বয়ংক্রিয়ভাবে অনুচ্ছেদের আগে ও পরে একটি খালি লাইন যোগ করে। ]
এইচটিএমএল প্রদর্শন
আপনি নিশ্চিত হতে পারবেন না যে কিভাবে এইচটিএমএল দেখানো হবে।
বড় বা ছোট পর্দা, এবং পরিবর্তিত windows ভিন্ন ফলাফল তৈরি করবে।
এইচটিএমএল এ, আপনি অতিরিক্ত স্পেস যোগ করা আউটপুট পরিবর্তন করতে পারবেন না।
ব্রাউজার অতিরিক্ত স্পেস এবং অতিরিক্ত লাইন মুছে ফেলবে যখন পেজটি প্রদর্শিত হয়। যেকোন স্পেস সংখ্যা এবং নতুন লাইন একটিমাত্র স্পেস হিসেবে গণনা করা হবে।
উদাহরণ

This paragraph
contains a lot of lines
in the source code,
but the browser
ignores it.

This paragraph
contains a lot of spaces
in the source code,
but the browser
ignores it.

ফলাফল
This paragraph contains a lot of lines in the source code, but the browser ignores it.
This paragraph contains a lot of spaces in the source code, but the browser ignores it.
The number of lines in a paragraph depends on the size of the browser window. If you resize the browser window, the number of lines in this paragraph will change.
শেষ ট্যাগ দিতে ভুলে যাবেন না। যদি আপনি শেষ ট্যাগ দিতে ভুলে যান তবুও অনেক ব্রাউজার সঠিকভাবে এইচটিএমএল প্রদর্শন করে।
যেমনঃ-

This is a paragraph

This is another paragraph
উপরের উদাহণটি অধিকাংশ ব্রাউজারে প্রদর্শন করবে কিন্তু কিন্তু এটার উপর নির্ভর করবেন না। শেষ ট্যাগ অবশ্যই দিবেন।
শেষ ট্যাগ এর না হওয়া অপ্রত্যাশিত ফলাফল বা ত্রুটি দেখাতে পারে।
HTML এর Stricter সংস্করণ যেমন-এক্সএইচটিএমএল এ আপনাকে শেষ ট্যাগ skip করতে দিবে না। শেষ ট্যাগ অবশ্যই দিতে হবে।
এইচটিএমএল লাইন ব্রেক
এইচটিএমএল
উপাদান একটি লাইন বিরতি দিতে ব্যবহৃত হয়।
প্যারাগ্রাফ ব্যবহার না করে
ব্যবহার করুন যদি আপনার নতুন একটি লাইনের দরকার হয়।
যেমনঃ-

This is
a para
graph with line breaks

উপাদান একটি খালি এইচটিএমএল উপাদান। এর কোন শেষ ট্যাগ নেই।
কবিতা সমস্যা
উদাহরণ

In HTML, spaces and new lines are ignored:

My Bonnie lies over the ocean.
My Bonnie lies over the sea.
My Bonnie lies over the ocean.
Oh, bring back my Bonnie to me.

ফলাফল
In HTML, spaces and new lines are ignored:
My Bonnie lies over the ocean. My Bonnie lies over the sea. My Bonnie lies over the ocean. Oh, bring back my Bonnie to me.
এইচটিএমএল
উপাদান

এলিমেন্ট পূর্ববিন্যাসিত টেক্সটকে সংজ্ঞায়িত করে।

এলিমেন্ট এর ভিতরের টেক্সগুলো নির্দিশ্ট পরিমান প্রসস্থ ফন্ট স্পেস এবং লাইন ব্রেক উভয় অপরিবর্তিত রেখে প্রদর্শন করে।
যেমনঃ-

The pre tag preserves both spaces and line breaks:

My Bonnie lies over the ocean.
My Bonnie lies over the sea.
My Bonnie lies over the ocean.
Oh, bring back my Bonnie to me.

ফলাফল
The pre tag preserves both spaces and line breaks:
My Bonnie lies over the ocean. My Bonnie lies over the sea. My Bonnie lies over the ocean. Oh, bring back my Bonnie to me.
এইচটিএমএল ট্যাগ রেফারেন্স
ট্যাগঃ

ব্যাখ্যাঃ প্যারাগ্রাফ সজ্ঞায়িত করে।
ট্যাগঃ

ব্যাখ্যাঃ একটি লাইন বিরতি দেয়।
ট্যাগঃ

ব্যাখ্যাঃ প্রাক ফরম্যাট টেক্সট সজ্ঞায়িত করে।
Mar 17
JavaScript Hoisting
জাভাস্ক্রিপ্ট হোস্টিং
ডাটা টাইপ ডিক্লেয়ারেশনের জন্য হোস্টিং জাভাস্ক্রিপ্টের একটি ডিফল্ট বেবস্থা।
জাভাস্ক্রিপ্টে ডিক্লেয়ারেশন হোস্ট পদ্ধতিতে হয়:
জাভাস্ক্রিপ্টে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার পূর্বে এটি বেবহার করা যায়।
অর্থাৎ ভেরিযবল টাইপ ডিক্লেয়ার করার আগেই তা বেবহার করা যায়।
নিচের উদাহরণ ১ এবং উদাহরণ ২ এর আউটপুট একই হবে:
উদাহরণ ১:
x = 5; // Assign 5 to x
elem = document.getElementById(“demo”); // Find an element
elem.innerHTML = x; // Display x in the element
var x; // Declare x
উদাহরণ ২:
var x; // Declare x
x = 5; // Assign 5 to x
elem = document.getElementById(“demo”); // Find an element
elem.innerHTML = x; // Display x in the element
উপরোক্ত উদাহরণগুলো বোঝার জন্য প্রথমে হোস্ট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
হোস্টিং হলো জাভাস্ক্রিপ্টের একটি ডিফল্ট বেবস্থা যা কোনো একটি কারেন্ট ফাংশন বা স্ক্রিপ্টের সকল ডিক্লেয়ারেশন প্রথমেই ঠিক করে রাখে।
জাভাস্ক্রিপ্টে ইনিশিয়ালাইজ হোস্ট পদ্ধতিতে করা যায় না:
জাভাস্ক্রিপ্ট শুধুমাত্র ডিক্লেয়ারেশনকে হোস্ট করে ইনিশিয়ালাইজেশনকে হোস্ট করে না।
নিচের উদাহরণ ১ এবং উদাহরণ ২ এর আউটপুট এক হবে না:
উদাহরণ ১:
var x = 5; // Initialize x
var y = 7; // Initialize y
elem = document.getElementById(“demo”); // Find an element
elem.innerHTML = x + ” ” + y; // Display x and y
উদাহরণ ২:
var x = 5; // Initialize x
elem = document.getElementById(“demo”); // Find an element
elem.innerHTML = x + ” ” + y; // Display x and y
var y = 7; // Initialize y
উদাহরণ ২ এ y প্রথমে ইনিশিয়ালাইজ করা হয়নি তাই y এখানে আনডিফাইনড দেখাবে।
উদাহরণ ২ কে নিচের উপায়ে লিখতে হবে:
var x = 5; // Initialize x
var y; // Declare y
elem = document.getElementById(“demo”); // Find an element
elem.innerHTML = x + ” ” + y; // Display x and y
y = 7; // Assign 7 to y
ভেরিয়েবলকে প্রথমে ডিক্লেয়ার করা:
জাভাস্ক্রিপ্টের অনেক ডেভলোপারদের কাছে হোস্টিং বিষয়টি সম্পূর্ণ পরিস্কার নয়, যদি কেউ হোস্টিং এর সঠিক বেবহার না জানে তাহলে প্রোগ্রামে অনেক বাগ থাকতে পারে, এই সমস্যা সমাধানের জন্য ভেরিয়েবলকে সবসময় শুরুতে ডিক্লেয়ার করা ভালো। তাছাড়াও জাভাস্ক্রিপ্ট যেহেতু একটি ইন্টারপ্রেটিং লেঙ্গুয়েজ তাই প্রোগ্রামিংএর জন্য এটি একটি সুন্দর চর্চ়াও।
Mar 17
জাভাস্ক্রিপ্ট While Loop
মোঃ আব্দুল্লাহ
যতক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট বিবৃতি সত্য ততক্ষণ পর্যন্ত লুপ একটি কোডের ব্লক পরিচালনা করতে পারে।
Syntax
while (condition বা চলক ) {
আপনার কোড

উদাহরণ
নিম্নের উদাহরণে যতক্ষণ পর্যন্ত চলকের মান (এই ক্ষেত্রে i এর মান) ১০ এর কম, কোডের লুপটি চলতে থাকবে ।
while (i < 10) {
text += "The number is " + i;
i++;

উল্লেখ্য যে, যদি কখনও ভুল করে চলকের মান বৃদ্ধি না করা হয় তবে লুপটি কখনই শেষ হবে না এবং প্রোগ্রামটি ক্রাশ করবে ।
The Do/While Loop
Do/While লুপ হল একটি চলক লুপ। এই লুপটি একবার বিবৃতিটির সত্যতা যাচাই করে ব্লকটি পরিচালনা করবে, এরপর লুপটি যতক্ষণ পর্যন্ত বিবৃতিটির সত্য ততক্ষণ পর্যন্ত লুপটি বারবার পরিচালনা করবে।
Syntax
do {
code block to be executed

while (condition);
উদাহরণ
নিম্নের উদাহরণটি একটি ডু /হয়াইল লুপ। এই লুপটি সর্বদা একবার পরিচালিত হবে যদিও বিবৃতিটি ভুল হয়, কারন বিবৃতি যাচাই এর আগেই কোডের ব্লকটি পরিচালিত হয়।
do {
text += "The number is " + i;
i++;

while (i < 10);
উল্লেখ্য যে, চলকের মান বৃদ্ধির কথা ভুলে গেলে হবে না, নাহলে লুপটি কখনই শেষ হবে না।
For এবং While এর মধ্যে তুলনা
তুমি যদি লুপ সম্পর্কে আগের অধ্যায়টি পড়ে থাকো তবে তুমি জানতে পারবে যে হয়াইল লুপ ও ফর লুপ প্রাই একই, শুধু ১ ও ৩ নং বিবৃতি বাদে।
নিম্নের উদাহরণে ফর লুপ ব্যবহার করে cars নামক array থেকে গাড়ির নাম খুজে বের করা হয়েছে ।
var cars = ["BMW", "Volvo", "Saab", "Ford"];
var i = 0;
var text = "";
for (;cars[i];) {
text += cars[i] + "

i++;

নিম্নে হয়াইল লুপের একটি উদাহরণ যা cars নামক array থেকে গাড়ির নাম খুজে বের করার জন্য ব্যবহ্রত হয়েছে ।
var cars = ["BMW", "Volvo", "Saab", "Ford"];
var i = 0;
var text = "";
while (cars[i]) {
text += cars[i] + "

i++;

Mar 17
জাভাস্ক্রিপ্ট ডেট মেথড (JavaScript Date Methods)
ডেট মেথডের সাহায্যে ডেট ভেলু পাওয়া যায় এবং তা বেবহার করা যায়, যেমন বছর, মাস, দিন, মিনিট, সেকেন্ড, মিলিসেকেন্ড।
Date Get মেথড
একটি ডেটের কোন একটি অংশকে পাওয়ার জন্য ডেট গেট মেথড বেবহার করা হয়:
| মেথড | বর্ণনা |

| getDate() | ডেট নাম্বার পাওয়ার জন্য যেমন: ১-৩১ |
| getDay() | সপ্তাহ নাম্বার পাওয়ার জন্য |
| getFullYear() | বছরের সবগুলো ডিজিট পাওয়ার জন্য যেমন: ২০১৫ |
| getHours() | ঘন্টা জানার জন্য |
| getMilliseconds() | মিলিসেকেন্ড হিসেবের জন্য |
| getMinutes() | মিনিট হিসেবের জন্য |
| getMonth() | মাস হিসেবের জন্য |
| getSeconds() | সেকেন্ড হিসেবের জন্য |
| getTime() | ১৯৭০ থেকে এই পর্যন্ত সময়কে মিলিসেকেন্ডে হিসেবের জন্য |
getTime() মেথড
১৯৭০ থেকে এই পর্যন্ত সময়কে মিলিসেকেন্ডে হিসেবের জন্য এই মেথড বেবহৃত হয়।
উদাহরণ:

getFullYear() মেথড
বছরের সবগুলো ডিজিট পাওয়ার জন্য এই মেথড বেবহৃত হয়।
উদাহরণ:

getDay() মেথড
সপ্তাহ নাম্বার পাওয়ার জন্য এই মেথড বেবহৃত হয়।
উদাহরণ:

এরে বেবহার করেও এই মেথডে দেখানো যায়:

Date Set মেথড
একটি ডেটের গেট মেথড বেবহার করে পাওয়া কোন একটি অংশকে সেট করার জন্য ডেট সেট মেথড বেবহার করা হয়:
| মেথড | বর্ণনা |

| setDate() | ডেট নাম্বার সেট করার জন্য যেমন: ১-৩১ |
| setFullYear() | বছরের সবগুলো ডিজিট সেট করার জন্য যেমন: ২০১৫ |
| setHours() | ঘন্টা জানার জন্য |
| setMilliseconds() | মিলিসেকেন্ড সেট করার জন্য |
| setMinutes() | মিনিট সেট করার জন্য |
| setMonth() | মাস সেট করার জন্য |
| setSeconds() | সেকেন্ড সেট করার জন্য |
| setTime() | ১৯৭০ থেকে এই পর্যন্ত সময়কে মিলিসেকেন্ডে সেট করার জন্য |
setFullYear() মেথড
বছরের সব তথ্য সেট করার জন্য এই মেথড বেবহৃত হয়। উদাহরণ হিসেবে ১৪ই জানুয়ারী ২০২০ কে দেখানো হয়েছে।
উদাহরণ:

setDate() মেথড
ডেট নাম্বার সেট করার জন্য এই মেথড বেবহৃত হয়।
উদাহরণ ১:

উদাহরণ ২:

ডেট ইনপুট-পার্সিং
ডেট ইনপুট এর মাধ্যমে কোনো ডেটের ভেলু নিয়ে তাকে Date.parse() মেথডের সাহায্যে মিলিসেকেন্ডে কনভার্ট করা যায়, Date.parse() মেথড কোনো একটি ভেলু/ডেট এবং ১৯৭০ থেকে সেই পর্যন্ত সময়কে মিলিসেকেন্ডে কনভার্ট করে।
উদাহরণ ১:

উদাহরণ ২:

ডেট কম্পেয়ার
দুইটি ডেটের মধ্যে খুব সহজেই কম্পেয়ার করা যায়।
উদাহরণ:
var today, someday, text;
today = new Date();
someday = new Date();
someday.setFullYear(2100, 0, 14);
if (someday > today) {
text = "Today is before January 14, 2100.";
} else {
text = "Today is after January 14, 2100.";

document.getElementById("demo").innerHTML = text;
হিন্টস: জাভাস্ক্রিপ্টে মাস গনণা শূন্য থেকে শুরু হয়, জানুয়ারী ০ ডিসেম্বর ১১
Mar 17
জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট (JavaScript Math Object)
জাভাস্ক্রিপ্ট ম্যাথ অবজেক্ট (JavaScript Math Object)
ম্যাথ অবজেক্টের সাহায্যে সংখা ও ম্যাথমেটিকাল টার্ম নিয়ে কাজ করা যায়।
ম্যাথ অবজেক্ট
ম্যাথ অবজেক্টের সাহায্যে ম্যাথমেটিকাল টার্ম নিয়ে কাজ করা যায়।
ম্যাথ অবজেক্টে অনেকগুলো ম্যাথমেটিকাল মেথড অন্তর্ভুক্ত রয়েছে।
ম্যাথ অবজেক্টের একটি সাধারণ কাজ হলো রেন্ডম নাম্বার তৈরি করা:
Math.random(); // returns a random number
Math.min() ও Math.max() মেথড
Math.min() ও Math.max() মেথড সর্বচ্চো ও সর্বনিম্ন নাম্বার বের করার জন্য বেবহৃত হয়:
উদাহরণ ১:
Math.min(0, 150, 30, 20, -8); // returns -8
উদাহরণ ২:
Math.max(0, 150, 30, 20, -8); // returns 150
Math.random() মেথড
Math.random() মেথড ০ এবং ১ এর মধ্যে যে কোনো একটি নাম্বার নেয়ার জন্য বেবহৃত হয়।
উদাহরণ:
Math.random(); // returns a random number
Math.round() মেথড
Math.round() মেথড এর সাহায্যে একটি সংখ্যার রাউন্ডঅফ ভেলু বের করা যায়।
উদাহরণ:
Math.round(4.7); // returns 5 Math.round(4.4); // returns 4
Math.celi() মেথড
Math.celi() মেথড এর সাহায্যে একটি সংখ্যাকে নিকটস্ত সর্বচ্চো সংখ্যাতে রাউন্ড করা হয়।
উদাহরণ:
Math.ceil(4.4); // returns 5
Math.floor() মেথড
Math.floor() মেথড এর সাহায্যে একটি সংখ্যাকে নিকটস্ত সর্বনিম্ন সংখ্যাতে রাউন্ড করা হয়।
উদাহরণ:
Math.floor(4.7); // returns 4
Math.floor() এবং Math.random() মেথড একত্রে বেবহার করে ১ থেকে ১০ এর মধ্যে রেন্ডম নাম্বার তৈরী করা যায়।
উদাহরণ:
Math.floor(Math.random() * 11); // returns a random number between 0 and 10
ম্যাথ কন্সটেন্টস
ম্যাথ অবজেক্ট হিসেবে বেবহার করার জন্য জাভাস্ক্রিপ্টে ৮টি ম্যাথমেটিকাল কন্সটেন্ট রয়েছে। Math.E; // returns Euler's number Math.PI // returns PI Math.SQRT2 // returns the square root of 2 Math.SQRT1_2 // returns the square root of 1/2 Math.LN2 // returns the natural logarithm of 2 Math.LN10 // returns the natural logarithm of 10 Math.LOG2E // returns base 2 logarithm of E Math.LOG10E // returns base 10 logarithm of E
ম্যাথ অবজেক্ট মেথডস
| মেথড | বর্ণনা |

| abs(x) | x এর এবসুলেট ভেলু বের করে |
| acos(x) | x এর arccosine রেডিয়ানে বের করে |
| asin(x) | x এর arcsine রেডিয়ানে বের করে |
| atan(x) | x এর arctangent রেডিয়ানে বের করে |
| atan2(y,x) | x এর arctangent বের করে |
| ceil(x) | x কে নিকটস্ত সর্বচ্চো সংখ্যাতে রাউন্ড করে |
| cos(x) | x এর cosine রেডিয়ানে বের করে |
| exp(x) | Ex এর মান বের করে>/td> |
| floor(x) | x কে নিকটস্ত সর্বনিম্ন সংখ্যাতে রাউন্ড করে |
| log(x) | x এর লগারিদম বের করে |
| max(x,y,z,…,n) | সর্বচ্চো নাম্বার বের করে |
| min(x,y,z,…,n) | সর্বনিম্ন নাম্বার বের করে |
| pow(x,y) | x এর উপর y এর পাওয়ার বের করে |
| random() | ০ এবং ১ এর মধ্যে যে কোনো একটি রেন্ডম নাম্বার নেয়ার জন্য বেবহৃত হয় |
| round(x) | নিকটস্ত পূর্ণসংখাতে রাউন্ড অফ করে |
| sin(x) | x এর sine রেডিয়ানে বের করে |
| sqrt(x) | x এর স্কয়াররুট বের করে |
| tan(x) | x এর tangent এর মান বের করে |
Mar 17
জাভাস্ক্রিপ্ট স্কোপ (JavaScript Scope)
জাভাস্ক্রিপ্ট স্কোপ (JavaScript Scope)
স্কোপ হচ্ছে একসেস করা যায় এরকম ভেরিয়েবল।
জাভাস্ক্রিপ্টে অবজেক্ট এবং ফাংশনও ভেরিয়েবল হিসেবে বেবহৃত হয়, এখানে স্কোপ হচ্ছে ভেরিয়েবল, অবজেক্ট এবং ফাংশনের সেট যেখানে একসেস করা যায়।
লোকাল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল
জাভাস্ক্রিপ্টের ফাংশনের ভেতরে যেসব ভেরিযবল ডিক্লেয়ার করা হয় তা ঐ ফাংশনেগুলো লোকাল ভেরিযবল এবং এর স্কোপ লোকাল। এই ভেরিযবল শুধুমাত্র ঐ ফাংশনে ব্যবহার করা যাবে।
উদাহরণ:
// code here can not use carName
function myFunction() {
var carName = "Volvo";
// code here can use carName

যেহেতু লোকাল ভেরিয়েবল শুধুমাত্র নির্দিষ্ট ফাংশনে ব্যবহৃত হয় তাই একই নামের ভেরিয়েবল বিভিন্ন ফাংশনে ব্যবহার করা যাবে। একটি ফাংশন কল করা হলে লোকাল ভেরিয়েবল তৈরী হয় এবং ফাংশন শেষে ধ্বংশ হয়ে যায়।
গ্লোবাল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল
ফাংশনের বাহিরে যেসব ভেরিযবল ডিক্লেয়ার করা হয় সেগুলো গ্লোবাল ভেরিযবল। গ্লোবাল ভেরিযবলের স্কোপ গ্লোবাল থাকে, ওয়েবপেজের সকল স্ক্রিপ্ট এবং ফাংশন থেকে তা একসেস করা যায়।
উদাহরণ:
var carName = " Volvo";
// code here can use carName
function myFunction() {
// code here can use carName

অটোমেটিক গ্লোবাল
আপনি যদি কোন ভেরিয়েবল এর মান নির্ধারণ করে দেন যা আগে ডিক্লেয়ার করা হয়নি এটি সয়ংক্রিয়ভাবে গ্লোবাল ভেরিয়েবল এ পরিণত হয়।
এই উদাহরণ এ carName কে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে।
// code here can use carName
function myFunction() {
carName = "Volvo";
// code here can use carName

জাভাস্ক্রিপ্ট ভেরিযবলের লাইফটাইম
কোন ভেরিযবল ডিক্লেয়ার করার সময় থেকেই জাভাস্ক্রিপ্ট ভেরিযবলের লাইফটাইম শুরু হয়।
কোন ফাংশন কমপ্লিট হওয়ার পর লোকাল ভেরিযবলের লাইফটাইম শেষ হয়ে যায়।
পেজ ক্লোজ করার পর গ্লোবাল ভেরিযবলের লাইফটাইম শেষ হয়ে যায়।
ফাংশনাল আর্গুমেন্ট
ফাংশনাল আর্গুমেন্ট ফাংশনের ভেতরে লোকাল ভেরিযবল হিসেবে কাজ করে।
HTML এ গ্লোবাল ভেরিযবল
HTML এ গ্লোবাল ভেরিযবল বলতে উইন্ডো অবজেক্টকে বোঝানো হয়, সকল গ্লোবাল ভেরিযবল উইন্ডো অবজেক্টের অন্তর্গত।
উদাহরণ:
// code here can use window.carName
function myFunction() {
carName = "Volvo";

নোট: গ্লোবাল ভেরিয়েয়েবল বা ফাংশন, আপনার উইন্ডোজ ভেরিয়েবল বা ফাংশনকে অভাররাইট করতে পারে।