এইচটিএমএল কম্পিউটার কোডের উপাদান (HTML Computer Code Elements)

HTML Computer Code Elements

AbuJubair Mahin

Computer Code

var person = {
     firstName:"John",
     lastName:"Doe",
     age:50,
     eyeColor:"blue"
}

এইচটি এম এল কম্পিউটার কোডের উপাদান (HTML Computer Code Elements)

সাধারণত, এইচটিএমএল পরিবর্তনশীল letter size, এবং পরিবর্তনশীল letter spacing ব্যবহার করে।

কম্পিউটার কোড এর উদাহরণ প্রদর্শনের সময় এটি ঘটা আশানুরূপ নয় ।

সকল <kbd>, <samp>, and <code> উপাদানগুলো স্থায়ী letter size এবং spacing সাপোর্ট করে ।

 

HTML Keyboard Formatting

এইচটিএমএল <kbd> উপাদান কীবোর্ড ইনপুট কে সংজ্ঞায়িত করে:

উদাহরনঃ


<p>To open a file, select:</p>

<p><kbd>File | Open…</kbd></p>


 

ফলাফলঃ


To open a file, select:

File | Open...


 

HTML Sample Formatting

এইচটিএমএল <samp> উপাদান কম্পিউটার আউটপুট কে সংজ্ঞায়িত করে:

উদাহরনঃ


<samp>
demo.example.com login: Apr 12 09:10:17
Linux 2.6.10-grsec+gg3+e+fhs6b+nfs+gr0501+++p3+c4a+gr2b-reslog-v6.189
</samp>


 

ফলাফলঃ


demo.example.com login: Apr 12 09:10:17
Linux 2.6.10-grsec+gg3+e+fhs6b+nfs+gr0501+++p3+c4a+gr2b-reslog-v6.189


 

HTML Code Formatting

এইচটিএমএল <code> উপাদান প্রোগ্রামিং কোড কে সংজ্ঞায়িত করে:

উদাহরনঃ


<code>
var person = { firstName:”John”, lastName:”Doe”, age:50, eyeColor:”blue”}
</code>


 

ফলাফলঃ


var person = { firstName:"John", lastName:"Doe", age:50, eyeColor:"blue"}


 

<code> উপাদান অতিরিক্ত হোয়াইটস্পেস এবং লাইন ব্রেক সংরক্ষণ করে না:

উদাহরনঃ


<p>Coding Example:</p>

<code>
var person = {
    firstName:"John",
    lastName:"Doe",
    age:50,
    eyeColor:"blue"
}
</code>

 


 

ফলাফলঃ


Coding Example:


var person = {
firstName:"John",
lastName:"Doe",
age:50,
eyeColor:"blue"
}


 

এই সমস্যা সমাধানের জন্য, কোডগুলোকে <pre> এলিমেন্টে এর ভিতরে রাখতে হবে:

উদাহরনঃ


<p>Coding Example:</p>

<code>
<pre>
var person = {
    firstName:"John",
    lastName:"Doe",
    age:50,
    eyeColor:"blue"
}
</pre>
</code>

 

ফলাফলঃ


Coding Example:

var person = {
    firstName:"John",
    lastName:"Doe",
    age:50,
    eyeColor:"blue"
}

 

HTML Variable Formatting

এইচটিএমএল <var> উপাদান গাণিতিক ভেরিয়েবলকে সংজ্ঞায়িত করে:

উদাহরনঃ


<p>Einstein wrote:</p>

<p><var>E = m c<sup>2</sup></var></p>


 

ফলাফলঃ


Einstein wrote:

E = m c2


 

এইচটিএমএল Computer Code এলিমেন্টস

Tag বিবরণ
<code> প্রোগ্রামিং কোড কে সংজ্ঞায়িত করে
<kbd> কীবোর্ড ইনপুট কে সংজ্ঞায়িত করে
<samp> কম্পিউটার আউটপুট কে সংজ্ঞায়িত করে
<var> গাণিতিক ভেরিয়েবল কে সংজ্ঞায়িত করে
<pre> পূর্ববিন্যাসিত টেক্সট কে সংজ্ঞায়িত করে

 

পিএইচপি ৫ টিউটোরিয়াল (PHP 5 Tutorial in Bangla)

নাম-শরিফুল ইসলাম
Job category-Php Coder

সাধারনত পিএইচপি একটি server site scripting language. Php ব্যবহার করে ওয়েব পেজ কে অতি আধুনিক এবং ডাইনামিক করে তলা যায়।

কোন লেখা কে আমরা পিএইচপি এর মাধ্যমে দেখাতে চাইলে echo বা print”” ব্যবহার করতে পারি। যেমন-


<!DOCTYPE html>
<html>
<body>

<?php
echo "My first PHP script!";
?>

</body>
</html>

নোটপ্যাড ওপেন করে এই example টুকু টাইপ করে ফাইল টি সেভ করুন .php extension দিয়ে। তা না হলে এটি পিএইচপি ফাইল হিসেবে চলবে না। আরও একটি বিষয় পিএইচপি ফাইল রান করার জন্য নির্দিষ্ট ভাবে একটি সারভার লাগবে তা না হলে কখনই এই পিএইচপি চলবে না। এইজন্য আপনি xampp server ইন্সটল করে নিতে পারেন। xampp ইন্সটল করার পর c > XAMPP >htdocs এর ভিতরে একটি ফোল্ডার ওপেন করুন আপনি যেকোনো নাম দিতে পারেন। মনে করুন আপনি নাম দিলেন test এবং আপনার ফাইল টি এই test ফোল্ডার এর ভিতর রাখুন। পিএইচপি এর ফাইল এর নাম যেকোনো রাখতে পারেন। ব্রাউজার ওপেন করে এড্রেস বারে লিখুন localhost/test/[পিএইচপি ফাইল এর নাম.php].go বাটন এ ক্লিক করলে দেখুন আপনি পিএইচপি তে লেখা ব্রাউজার এ দেখতে পারবেন।

SEO হল Search Engine Optimization। SEO Details

Md. Monwarul Islam
E-mail: mmonwarul@yahoo.com

SEO হল Search Engine Optimization। এর মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ বা অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করা হয়। ইহা কোন একক কাজ নয়। ইহা অনেক গুলো কাজের সম্মিলিত ফল। সাধারণত একটি সার্চ ইঞ্জিনের ওয়েব ক্রাউলার বিভিন্ন সময় কিংবা কোনো নির্দিষ্ট সময় ওয়েবে থাকা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে বেড়ায়। তখন ওয়েব ক্রাউলার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য খুঁজে বেড়ায়। সাধারণত রবোট একটি ওয়েবসাইট ক্রাউল করার সময় যে বিষয়গুলোতে দৃষ্টিপাত করে, সেগুলো হলো:
ওয়েবসাইটের টাইটেল বা নাম, ওয়েবসাইটের ডেসক্রিপশন বা বিবরণ, ওয়েবসাইটের মেটা ট্যাগ, ওয়েবসাইটের সাইট ম্যাপ, ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর টাইটেল বা নাম, ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর অল্ট বিবরণ, ওয়েবসাইটে ব্যবহৃত ছবিগুলোর ক্যাপশন ইত্যাদিseo এর মাধ্যমে যে কোন ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন এর প্রথমে পাতায় আনতে পারলে, ভিজিটর পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেড়ে যায়।
Internet থেকে যদি আমরা একটি বই ডাউনলোড করতে চাই, তাহলে আমরা সাধারণত যে কাজটি করি তা হল google এ আমরা ঐ বই এর নামটি লিখে search করি। এখন লক্ষ্য করুন আমরা search button press করার পর google কিছু website এর নাম দেখায় যেখানে আমরা ঐ বইটি পেতে পারি। এভাবে google প্রতি page এ ১০টি ওয়েরসাইটএর নাম দেখায়। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে কেন কিছু সাইট প্রথম পেজে আসলো, আর কেনইবা বাকি ওয়েবসাইটগুলো পেছনের পেজে গেলো – google কি ইচ্ছা মত করছে নাকি এর পেছনে অন্য কোন কারণ আছে? নিশ্চয় প্রথমপেজের সাইটগুলোর মধ্যে বিশেষ কিছু আছে, যা অন্য সাইটগুলাতে নাই। এই বিশেষ কিছুই হল seo এর কৌশল, যার মাধ্যমে আপনিও আপনার ওয়েবসাইটটিকে প্রথম পেজে নিতে পারেন। আর প্রথম পেজ মানেই বেশি বেশি ভিজিটর।

seo কে সাধারণত ২ভাগে ভাগ করা হয়:
• On Page Seo এবং
• Off page seo.

একটি ক্রিকেট বিষয়ক সাইট আছে যা বর্তমানে #১০ এ অবস্থান করছে। আপনি চাচ্ছেন কেউ যদি search engine এ ” Cricket” লিখে search করে তাহলে এটি #১ অবস্থানে দেখাবে – এটা করতে হলে ঐ সাইট এর seo করতে হবে। seo সাধারণত কোন popular search term বা keyword ব্যবহার করে করা হয়। যদি seo করে আপনার Brand name কে উপরের দিকে নিতে চান এবং সফলও হন, তাহলেও এটিকে ঠিক seo বলা যায় না। কারণ search engine যথেষ্ট smart এবং seo আপনার company name ও keyword কে খুব সহজেই আলাদা করতে পারে। আর প্রধান ব্যাপার হল, যে keyword এর জন্য যত প্রতিযোগীতা, সেই keywordএ rank করা তত কঠিন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর উপর প্রাথমিক ধারণা ।

Rasheda Yeasmin Nipa, and Sayed Ahmed

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সংক্ষিপ্ত রূপ হল এস ই ও। এসইও এর কিছু মূলনীতি রয়েছে- যার প্রথমেই আসে, ওয়েবপেজটি  কি ধরনের হবে? ওয়েবসাইটের প্রতি পেজের অবশ্যই একটি টাইটেল দিতে হবে এবং প্রতিটি টাইটেল এর মধ্যে ভিন্নতা থাকতে হবে। তবে এর মূল শব্দগুলো (keyword) সম্পর্কে সচেতন থাকতে হবে, শব্দগুলো যেন ভিজিটরদের কাছে অর্থবহ হয়।  দ্বিতীয়ত, পেজ এর কন্টেন্ট সম্পর্কেও সচেতন থাকতে হবে, নিম্ন মান সম্পন্ন কন্টেন্ট যেমন ব্যবহার করা যাবে না তেমনি নকল কোন কন্টেন্টও ব্যবহার করা উচিত হবে না। এমন ধরনের কন্টেন্ট ব্যবহার করতে হবে যার মাঝে বৈচিত্র্যতা আছে, তবে তা যেন ভিজিটরদের বিরক্তির কারন না হয়ে আকৃষ্ট করতে পারে। তৃতীয়ত,অ্যাংকর (a tag) টেক্সট ব্যবহারে হতে হবে সচেতন। অর্থবহ এবং বর্ণনামূলক অ্যাংকর টেক্সট ব্যবহার করতে হবে। একই অ্যাংকর টেক্সট বার বার ব্যবহার করা যাবে না। চতুর্থত, h1থেকে h6 ট্যাগ এর ব্যবহার এমন হতে হবে যা ওয়েবপেজের কন্টেন্ট স্ট্রাকচার তুলে ধরতে পারে। এছাড়া robots.txt ফাইল ব্যবহার করতে হবে যাতে করে ক্রলার ওয়েবসাইটের নির্দিষ্ট কোন অংশকে ইন্ডেক্সিং করা থেকে বিরত থাকে।

পি এইচ পি ৫ ইন্সটলেশন (PHP 5 Installation)

PHP 5 ইনস্টলেশন

প্রতাপ চন্দ্র

 

PHP শিখতে গেলে আপনার নিজের পিসিতে কিংবা ওয়েব সার্ভারে এই সফটওয়্যারটি প্রয়োজন। তাই ইনস্টলেশনটা আগে শিখতে হবে।

PHP ইনস্টল করতে আমরা যেসব ব্যবস্থা নিতে পারি:

  • PHP এবং MySQL সাপোর্ট করে এমন একটি ওয়েব হোস্টিং খুজে বের করা। কিংবা,
  • আপনার নিজের কম্পিউটারে ওয়েব সার্ভার ইনস্টল করা এবং তারপর PHP এবং MySQL ইনস্টল করা।

আপনার ওয়েব সার্ভারে যদি আগে থেকেই PHP সাপোর্ট বিদ্যমান থাকে, তবে নতুন করে কিছু করতে হবে না। পিএইচপি এক্সটেনশনযুক্ত একটি ফাইল (*.php) তৈরী করুন এবং তা সার্ভারে আপলোড করুন। তাহলে সার্ভার এই ফাইল আপনার কাজের জন্য প্রস্তুত করে দিবে। আপনার অতিরিক্ত কোনো টুলস ইনস্টল করার প্রয়োজন হবে না। পিএইচপি একটি ফ্রি সফটওয়্যার এবং বেশিরভাগ ওয়েব হোস্টিং এটি সাপোর্ট করে।

নিজের পিসিতে PHP ইনস্টল

যদি আপনার ওয়েব সার্ভার পিএইচপি সাপোর্ট না করে তবে পিএইচপি শিখতে গেলে আপনাকে অবশ্যই নিজের পিসিতে এটি ইনস্টল করে নিতে হবে।
ধারাবাহিকভাবে আপনাকে যা করতে হবে:

  • নিজের পিসিতে একটি ওয়েব সার্ভার ইনস্টল করুন,
  • PHP ইনস্টল করুন,
  • MySQL বা অন্য কোনো ডাটাবেজ ইনস্টল করুন।

পিএইচপি’র অফিসিয়াল ওয়েবসাইটে এটি ইনস্টল করার বিস্তারিত নির্দেশনা দেয়া আছে। সাইটের লিংক ব্রাউজ করতে ক্লিক করুন –
http://php.net/manual/en/install.php

 

C – Command Line Arguments (কমান্ড লাইন আর্গুমেন্ট)

C – Command Line Arguments

মোঃ আব্দুল্লাহ

একটি সি প্রোগ্রাম রান করার সময় কমান্ড লাইন থেকে কিছু ভেল্যু বা মান পাস করা সম্ভব । এই ভেল্যু বা মান গুলোকে কমান্ড লাইন আর্গুমেন্ট বলা হয় । অনেক সময় এই কমান্ড লাইন আর্গুমেন্ট অনেক গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে উঠে কারন এই কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে একটি সি প্রোগ্রামকে বাহির থেকে নিয়ন্ত্রণ করা যায় যা কিনা প্রোগ্রামের ভিতরের হার্ড কোডেড ভেল্যু বা মান তুলনায় বেশী কার্যকরী।
কমান্ড লাইন আর্গুমেন্ট এর আর্গুমেন্ট গুলি main( int argc, char *argv[]) ফাংশন এর আর্গুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেখানে argc উল্লেখ করে কতগুলি আর্গুমেন্ট পাঠানো হয়েছে এবং argv[] হল pointer array যা কিনা যেই আর্গুমেন্ট গুলি পাঠানো হয়েছে তার দিকে point করে থাকে । নিম্নে একটি সহজ উদাহরণ তুলে ধরা হল যার দ্বারা পরীক্ষা করা যাবে যে প্রোগ্রামে কোন আর্গুমেন্ট পাঠানো হয়েছে কিনা এবং যদি পাঠানো হয়ে থাকে তাহলে ঐ অনুযায়ী কাজ করাঃ

#include <stdio.h>

int main( int argc, char *argv[] )
{
printf(“Program name %s\n”, argv[0]);

if( argc == 2 )
{
printf(“The argument supplied is %s\n”, argv[1]);
}
else if( argc > 2 )
{
printf(“Too many arguments supplied.\n”);
}
else
{
printf(“One argument expected.\n”);
}
}

 

উপরের প্রোগ্রামটি কম্পাইল করে যখন একটি কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে যখন রান করা হবে, তখন নিম্নোক্ত আউটপুট দেখাবেঃ
$./a.out testing
The argument supplied is testing

যখন দুইটি কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে যখন রান করা হবে, তখন নিম্নোক্ত আউটপুট দেখাবেঃ
$./a.out testing1 testing2
Too many arguments supplied.

যখন কোন আর্গুমেন্ট না দিয়ে যখন রান করা হবে, তখন নিম্নোক্ত আউটপুট দেখাবেঃ
$./a.out
One argument expected

এইখানে উল্লেখ্য যে, argv[0] তে যেই প্রোগ্রামটি কম্পাইল করে রান করা হবে তার নাম সংরক্ষিত হয়ে থাকবে এবং argv[1] হল pointer যা কিনা প্রথম আর্গুমেন্টকে point করে থাকবে এবং *argv[n] সর্বশেষ আর্গুমেন্টকে point করে থাকবে । যদি কোন আর্গুমেন্ট না পাঠানো হয় তাহলে argc এর মান হবে ১ এবং যদি একটি আর্গুমেন্ট হয় তাহলে argc এর মান হবে ২ ।
কমান্ড লাইন আর্গুমেন্ট এর প্রত্যেকটি আর্গুমেন্ট একটি স্পেস দিয়ে আলাদা করে পাঠানো হয়ে থাকে অথবা যদি কোন আর্গুমেন্টেই স্পেস থাকে তাহলে ডাবল কোটেশন (“”) বা সিংগেল কোটেশন (”) দিয়ে পাঠাতে হয় ।
নিম্নের প্রোগ্রামটির মাধ্যমে আমরা প্রোগ্রামটির নাম এবং স্পেসসহ কোন আর্গুমেন্ট যদি দিতে চাই তা কিভাবে দিবো তা দেখবঃ
#include <stdio.h>

int main( int argc, char *argv[] )
{
printf(“Program name %s\n”, argv[0]);

if( argc == 2 )
{
printf(“The argument supplied is %s\n”, argv[1]);
}
else if( argc > 2 )
{
printf(“Too many arguments supplied.\n”);
}
else
{
printf(“One argument expected.\n”);
}
}

উপরের প্রোগ্রামটি কম্পাইল করে যখন একটি কমান্ড লাইন আর্গুমেন্ট দিয়ে যখন রান করা হবে, তখন নিম্নোক্ত আউটপুট দেখাবেঃ
$./a.out “testing1 testing2”

Progranm name ./a.out
The argument supplied is testing1 testing2

উল্লেখ যে, এইখানে একটি আর্গুমেন্টই স্পেসসহ পাঠানো হয়েছে ।

জাভাস্ক্রিপ্ট রেগুলার এক্সপ্রেশন (JavaScript Regular Expressions in Bangla)

দীপঙ্কর সাহা

 

আজকে আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করার জন্য হাজির হলাম।তা হল কিভাবে Java Script Regular  Expressions korte hoi. একটি রেগুলার এক্সপ্রেশন হল একটি অনুসন্ধান প্যাটার্ন যেটা টেক্সট এবং টেক্সট অপারেশন প্রতিস্তাপনের জন্য ব্যাবহার করা হয় বা ব্যাবহার করা যেতে পারে। এই রেগুলার এক্সপ্রেশন হল একটি অক্ষর বা একটি জটিল প্যাটার্ন ও হতে পারে। এই রেগুলার এক্সপ্রেশনটা টেক্সট অনুসন্ধানের সব ধরনের সঞ্চালন এবং টেক্সট অপারেশন প্রতিস্থাপনে ব্যাবহার করা যেতে পারে।

Syntax


Var patt = /bangle.SalearningSchool/ i

 

এই উধাহরনের বিষয় টা ব্যাখ্যা হল  /bangle.SalearningSchool/ i   একটি রেগুলার এক্সপ্রেশন

bangle.SalearningSchool  হল একটি অনুসন্ধান প্যাটার্ন যা অনিসন্ধান বক্স এ ব্যাবহার করা যেতে পারে।আর I হল একটি পরিবর্তক বা অনুসন্ধান বক্স হতে পরিবর্তন হয়।

 

স্ট্রিং মেথড এর ব্যবহার

জাভাস্ক্রিপ্ট, রেগুলার এক্সপ্রেশন এ প্রায়ই দুই স্ট্রিং পদ্ধতি ব্যবহার করা হয়। তা হল search() এবং replace()।

সার্চ মেথড বা পদ্ধতি এমন একটি ম্যাচ অনুসন্ধান করার জন্য একটি অভিব্যক্তি ব্যবহার করে, এবং ম্যাচ অবস্থান প্রদান করে.

রিপ্লেস মেথড বা পদ্ধতি এমন যা প্যাটার্ন প্রতিস্থাপিত হয় যেখানে একটি পরিবর্তিত স্ট্রিং প্রদান করে।

 

রেগুলার এক্সপ্রেশন এর সাথে search() স্ট্রিং এর ব্যবহার

এখানে অনুসন্ধান পদ্ধতি সার্চ যুক্তি হিসাবে একটি স্ট্রিং গ্রহণ করতে হবে. স্ট্রিং যুক্তি একটি রেগুলার এক্সপ্রেশন রূপান্তরিত করা হবে। উদাহরন সরুপ

একটি স্ট্রিং সার্চ এর ব্যাবহার নিচে দেখানো হলঃ


var str = "Visit W3Schools";
var n = str.search(/bangle.SalearningSchool/i);

 

রেগুলার এক্সপ্রেশন এর সাথে পরিবর্তন বা replace() স্ট্রিং এর ব্যবহার

উদাহরন সরুপ একটি স্ট্রিং রিপ্লেস এর ব্যাবহার নিচে দেখানো হলঃ


var str = "Visit Microsoft!";
 var res = str.replace(/bangle.SalearningSchool/i, "bangle.SalearningSchool");

 

রেগুলার এক্সপ্রেশন মোডিফায়ারস

মোডিফায়ারস বর্ণনা
i এটা অসংবেদি বা ইনসেনসিটিভ সঞ্চালন করতে বেবহারিত হয়।
g একটি আন্তর্জাতিক ম্যাচ সঞ্চালন করতে ব্যবহৃত হয়
m একাধিক সঞ্চালন করতে ব্যবহৃত হয়

 

রেগুলার এক্সপ্রেশন প্যাটার্নস

এক্সপ্রেসন্স বর্ণনা
[abc] বন্ধনীর মধ্যে অক্ষর কোন খুঁজুন
[0-9] বন্ধনীর মধ্যে সংখ্যার কোন খুঁজুন
(x/y) পৃথক বিকল্প কোনো খুঁজুন

 

Metacharacters একটি বিশেষ অর্থ দিয়ে অক্ষর

Metacharacters বর্ণনা
/d একটি সংখ্যা খুজা হয়
/s একটি হোয়াইটস্পেস অক্ষর খুঁজুন
/b শুরুতে বা একটি শব্দের শেষে একটি মিল খুঁজুন
/uxxxx হেক্সাডেসিমেল সংখ্যা xxxx দ্বারা নির্দিষ্ট ইউনিকোড অক্ষর খুঁজুন

 

Quantifiers define quantities

Quantifiers বর্ণনা
n+ অন্তত এক এন রয়েছে যে কোনো স্ট্রিং ম্যাচ
n* এন শূন্য বা তার বেশি দৃষ্টিগোচর রয়েছে যে কোনো  স্ট্রিং ম্যাচ
n? এন শূন্য বা একটি ঘটনার মধ্যে রয়েছে যে যেকোনো স্ট্রিং ম্যাচ

 

JavaScript typeof, null, and undefined. জাভাস্ক্রিপ্ট টাইপঅফ, নাল এবং আনডিফাইন্ড

জাভাস্ক্রিপ্ট টাইপঅফ, নাল এবং আনডিফাইন্ড

জাভাস্ক্রিপ্ট টাইপঅফ অপারেটর:
জাভাস্ক্রিপ্টে কোনো ডাটার টাইপ জানার জন্য টাইপঅফ অপারেটর ব্যবহার করা হয়।
উদাহরণ:
typeof “John” // Returns string
typeof 3.14 // Returns number
typeof false // Returns boolean
typeof [1,2,3,4] // Returns object
typeof {name:’John’, age:34} // Returns object

নাল:
জাভাস্ক্রিপ্টে নাল মানে কিছুই নয়। এটা এমন কিছুকে বোঝায় যা এখন আর বিদ্যমান নেই।
জাভাস্ক্রিপ্টে নালকে একটি অবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়।
কোন ভেরিযবলকে নাল হিসেবে ডিক্লেয়ার করে খালি একটি অবজেক্ট তৈরী করা যায়।
var person = null; // Value is null, but type is still an object
একটি ভেরিযবলকে আনডিফাইন্ড হিসেবে ডিক্লেয়ার করেও খালি একটি অবজেক্ট তৈরী করা যায়।
var person = undefined; // Value is undefined, type is undefined

আনডিফাইন্ড:
জাভাস্ক্রিপ্টে আনডিফাইন্ড হলো একটি ভেরিযবল যার কোনো ভেলু নেই।
var person; // Value is undefined, type is undefined
একটি ভেরিযবলকে আনডিফাইন্ড ডিক্লেয়ার করার মাধ্যমেও ভেরিযবলের ভেলু খালি করা যায়।
person = undefined; // Value is undefined, type is undefined

আনডিফাইন্ড এবং নালের মধ্যে পার্থক্য:
typeof undefined // undefined
typeof null // object
null === undefined // false
null == undefined // true

জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স (JavaScript Syntax)

জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স

জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স হলো কিছু নিয়মের সমষ্টি, এই প্রোগ্রাম কিভাবে কাজ করে সিনট্যাক্সের মাধ্যমে তাই নির্দেশ করা হয়।

 

জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম

কম্পিউটার প্রোগ্রাম হলো কম্পিউটারের মাধ্যমে কোন কাজ সম্পাদন করার জন্য প্রয়োজনীয় নির্দেশসমূহের লিস্ট। প্রোগ্রামিং লেঙ্গুয়েজের এ সকল নির্দেশসমূহকে বলা হয় স্টেটমেন্ট।
জাভাস্ক্রিপ্টও একটি প্রোগ্রামিং লেঙ্গুয়েজ।
জাভাস্ক্রিপ্টের স্টেটমেন্টগুলোকে সেমিকোলন দ্বারা একটি থেকে অন্যটিকে আলাদা করা হয়।
উদাহরণ:
var x = 5;
var y = 6;
var z = x + y;

জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টস

জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্টে নিম্নের বিষয়গুলো অন্তর্ভূক্ত রয়েছে।
ভেলু, অপারেটর, এক্সপ্রেসন, কীওয়ার্ড এবং কমেন্ট।

জাভাস্ক্রিপ্ট ভেলু

জাভাস্ক্রিপ্টে দুই ধরনের ভেলু রয়েছে: ফিক্সড ভেলু এবং ভেরিয়েবল ভেলু।
ফিক্সড ভেলুকে লিটারেল বলা হয় এবং ভেরিযবল ভেলুকে ভেরিয়েবল বলা হয়।

জাভাস্ক্রিপ্ট লিটারেলস

ফিক্সড ভেলু লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি হচ্ছে:
দশমিকসহ অথবা দশমিক ছাড়া শুধু নাম্বার লিখা।
10.50
1001
স্ট্রিংকে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে লেখা।
“John Doe”
‘John Doe’
এক্সপ্রেসনে শুধুমাত্র ফিক্সড ভেলু ব্যবহার করা।
5 + 6
5 * 10

জাভাস্ক্রিপ্ট ভেরিযবল

প্রোগ্রামিং লেঙ্গুয়েজে ডাটাকে স্টোর করার জন্য ভেরিযবল ব্যবহার করা হয়।
জাভাস্ক্রিপ্টে ভেরিযবলকে ডিফাইন করার জন্য var কীওয়ার্ড ব্যবহার করা হয়।
ভেরিযবলে ভেলু এসাইন করার জন্য সমান (=) চিহ্ন ব্যবহার করা হয়।
নিচের উদাহরণে x কে ভেরিযবল হিসেবে ডিফাইন করা হয়েছে এবং পরে x ভেরিযবলে ভেলু 6 এসাইন করা হয়েছে।
var x;
x = 6;

জাভাস্ক্রিপ্ট অপারেটর

কোনো ভেলুকে ভেরিযবলে এসাইন করার জন্য জাভাস্ক্রিপ্ট এসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে।
var x = 5;
var y = 6;
ভেলুর হিসাব করার জন্য জাভাস্ক্রিপ্ট এরেথমেটিক অপারেটর ব্যবহার করে।
(5 + 6) * 10

জাভাস্ক্রিপ্ট কীওয়ার্ডস

কি ধরনের কাজ সম্পাদন করতে হবে তা জাভাস্ক্রিপ্ট কীওয়ার্ডসের মাধ্যমে ডিফাইন করা হয়।
var কীওয়ার্ডের মাধ্যমে নতুন ভেরিযবল তৈরির নির্দেশনা দেয়া হয়।
var x = 5 + 6;
var y = x * 10

জাভাস্ক্রিপ্ট কমেন্টস

জাভাস্ক্রিপ্টের সকল স্টেটমেন্টই সম্পাদিত হয় না। // এর পরের কোড অথবা /* এবং */ এর ভেতরের কোডগুলো কমেন্ট হিসেবে নির্ধারিত হয়। যে কোনো কমেন্টকে বাতিল বলে গন্য করা হয় এবং তা সম্পাদিত হয় না।
var x = 5; // I will be executed
// var x = 6; I will NOT be executed

জাভাস্ক্রিপ্ট একটি কেস সেনসেটিভ লেঙ্গুয়েজ

জাভাস্ক্রিপ্টের সকল আইডেনটিফায়ার কেস সেনসেটিভ। lastName এবং lastname এই ভেরিযবল দুটি সম্পূর্ণ আলাদা।
lastName = “Doe”;
lastname = “Peterson”;
জাভাস্ক্রিপ্ট কখনোই কীওয়ার্ড var এর পরিবর্তে VAR অথবা Var কে গ্রহণ করবে না।

জাভাস্ক্রিপ্ট কারেক্টার সেট

জাভাস্ক্রিপ্ট ইউনিকোড কারেক্টার সেট ব্যবহার করে যার মধ্যে পৃথিবীর সকল কারেক্টার, পানচুয়েশন, সিম্বল রয়েছে।

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল (JavaScript Variables)

জাবাস্ক্রিপ্ট ভেরিয়েবল

মোঃ রফিকুল ইসলপাম

 

জাবাস্ক্রিপ্ট ভেরিইয়েবল হচ্ছে তথ্য্যের মান সংরক্ষণের জন্য একটি কনটেইনার ।

ভেরিয়েবলস কে নিচে x, y, z  এর সাহায্যে উদাহরণ হিসাবে দেয়া হল ।


Var x = 5;

Var y = 6;

Var z = x+y;


 

উপরের উদাহরণে যাহা বুঝায় তা হলঃ-

X এর মান হচ্ছে 5

Y এর মান হচ্ছে 6

Z এর  মান হচ্ছে 11

 

বীজগণিতের মত

নিচের উদাহরণে ভেরিয়েবল হচ্ছেঃ price1, price2 এবং total


Var  price1 = 5;

Var price2 = 6;

Var total = price1+ price2;


 

প্রোগ্রামিংটা হচ্ছে প্রায় বীজগনিতের মত। আমরা ভেরিয়েবল ব্যবহার করি (যেমন price1 এর মত) মূল্য  নির্ধারণের জন্য ।

প্রোগ্রামিংটা হচ্ছে প্রায় বীজগনিতের মত। আমরা এক্সপ্রেশনে ( যেমন total=price1+price2) এ ভেরিয়েবল ব্যবহার করি ।

 

জাভাস্ক্রিপ্ট শনাক্তকারী JavaScript Identifiers

সকল জাভস্ক্রিপ্ট ভেরিয়েবলকে অবশ্যিই অনন্য নাম দ্বারা চিহ্নিত করতে হবে।

এই অনন্য নামগুলোকে বলা হয় আইডেন্টিফায়ার (শনাক্তকারী)

আইডেন্টিফায়ার ছোট নাম দ্বারা (যেমন x এবং y) অথবা বিস্তারিতভাবে (যেমন age, sum, totalVolume) চিহ্নিত করা যেতে পারে।

ভেরিয়েবল এর নামের কাঠামোর সাধারণ নিয়ম হচ্ছে (অনন্য আইডেন্টিফায়ার):

  • নামে অক্ষর, সংখ্যা, আন্ডারস্কোর(_), এবং ডলার ($) এর চিহ্ন ব্যবহার করা যেতে পারে ।
  • নাম অবশ্যই অক্ষর দ্বারা শুরু করতে হবে।
  • নাম $ এবং _ চিহ্ন দ্বারাও শুরু করা যেতে পারে । (কিন্তু আমরা এই টিউটোরিয়াল এ এগুলো ব্যবহার করিনি।)
  • নাম কেস সংবেদনশীল (y এবং Y একই ভেরিয়েবল নয়)
  • সংরক্ষিত শব্দ (যেমন জাভাস্ক্রিপ্ট কীওয়ার্ড) নাম হিসাবে ব্যবহার করা যাবে না।

 

অ্যাসাইনমেন্ট অপারেটর

জাভাস্ক্রিপ্ট এ সমান চিহ্ন (=) হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, সমান সমান (equal to) অপারেটর নয়।

এটি বীজগণিতের নিয়ম মেনে চলে না। নিচের উদাহরণটি বীজগণিতে কোন অর্থ বহন করে না।


x = x + 5


জাভাস্ক্রিপ্টে এটি যথাযথ অর্থ বহন করে: এটি x এর মান x + 5 নির্ধারণ করে ।

(এটি x + 5 এর মান নির্ণয় করে এবং x এর স্থলে উক্ত মান বসায়। ফলে x এর মান 5 বৃদ্ধি পেয়েছে।)

নোট: “সমান সমান” (equal to) অপারেটর লেখার জন্য জাভাস্ক্রিপ্টে == ব্যবহার করা হয়।

জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সংখ্যা যেমন 100 এবং টেক্সট যেমন “John Doe” ধারণ করতে পারে।

প্রোগ্রামিং এ টেক্সট এর মানকে টেক্সট স্ট্রিং বলা হয়।

জাভাস্ক্রিপ্ট অনেক ধরণের ডেটা পরিচালনা করতে পারে। কিন্তু এখনকার মত সংখ্যা এবং স্ট্রিং নিয়ে ভাবুন।

স্ট্রিং ডবল বা সিঙ্গেল কোটেশন এর ভিতরে লিখা হয়। সংখ্যা লিখতে কোন কোটেশন লাগে না।

যদি আপনি কোন সংখ্যার দুপাশে কোটেশন দেন তাহলে এটি স্ট্রিং হিসেবে বিবেচিত হবে।

উদাহরণ


var pi = 3.14;
var person = “John Doe”;
var answer = ‘Yes I am!’;


 

 

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ঘোষণা (তৈরি) করা

জাভাস্ক্রিপ্ট এ ভেরিয়েবল তৈরি করাকে বলা হয় ভেরিয়েবল ডিক্লেয়ার করা।

var কীওয়ার্ড এর সাহায্যে জাবাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়:


var carName;


ডিক্লিয়ারেশন করার পর ভেরিয়েবলটি খালি অবস্থায় থাকে (এর কোন মান নেই)
ভেরিয়েবল এর মান নির্ধারণের জন্য সমান চিহ্ন ব্যবহার করতে হয়:


carName = “Volvo”;


আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময়ও মান নির্ধারণ করে দিতে পারেন:


var carName = “Volvo”;


নিচের উদাহরণে আমরা একটি ভেরিয়েবল তৈরি করেছি এবং এর মান “Volvo” নির্ধারণ করে দিয়েছি।
এরপর id=”demo” এর মাধ্যমে একটি এইচটিএমএল এর প্যারাগ্রাফের ভিতরে এর মান প্রদর্শন করেছি।


<p id="demo"></p>
<script>
var carName = "Volvo";
document.getElementById("demo").innerHTML = carName;
</script>

 

নোট: ভাল প্রোগ্রামিং অনুশীলন হলো সকল ভেরিয়েবল স্ক্রিপ্ট এর শুরুতে ডিক্লেয়ার করা।

 

একটি স্টেটমেন্ট, অনেকগুলো ভেরিয়েবল

আপনি একটি স্টেটমেন্ট এর মধ্যে অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন।

স্টেটমেন্টটি var দিয়ে শুরু করুন এবং ভেরিয়েবলগুলো কমা দিয়ে পৃথক করুন:


var person = “John Doe”, carName = “Volvo”, price = 200;


ডিক্লেয়ারেশন একাধিক লাইনে ভেঙ্গেও লেখা যেতে পারে:


var person = “John Doe”,
carName = “Volvo”,
price = 200;


মান = অনির্দিষ্ট

কম্পিউটার প্রোগ্রাম এ প্রায়শই মান ছাড়াই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়। এই মান এমনকিছু যা নির্ণয় করে পাওয়া যাবে বা এমনকিছু যা পরবর্তীতে নির্ধারণ করে দেয়া হবে, যেমন ব্যবহারকারীর ইনপুট।

মান ব্যতীত কোন ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তা অনির্দিষ্ট (undefined) হিসেবে থাকে।

স্টেটমেন্টটি কার্যেপরিণত করার পর carName ভেরিয়েবলটির মান অনির্দিষ্ট অবস্থায় আছে:


var carName;


 

 

জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল পূণ-ডিক্লেয়ার করা

যদি আপনি কোন ভেরিয়েবলকে পুণ-ডিক্লেয়ার করেন তাহলে এর মান অপরিবর্তিত অবস্থায় থোকে।
স্টেটমেন্টটি কার্যে পরিণত করার পরও carName ভেরিয়েবলটির মান এখনও “Volvo” ই আছে।
যেমন:


var carName = “Volvo”;
var carName;


গাণিতিক জাভাস্ক্রিপ্ট

বীজগণিতিক নিয়ম অনুসারে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল দিয়ে = এবং + এর মতো অপারেটর দিয়ে গাণিতিক কাজগুলো করা যায়:


var x = 5 + 2 + 3;


আপনি স্ট্রিংও ব্যবহার করতে পারেন, কিন্তু সেগুলো শৃঙ্খলাবদ্ধ হতে হবে (added end-to-end)।